এক্সপ্লোর

Dum Dum Assault Case: দমদমে নাবালিকার উপর যৌন নির্যাতন, টিউশন যাওয়ার পথে পরিচিতর খপ্পরে, তিন জন মিলে অত্যাচার, মমতার বিরুদ্ধে বিক্ষোভ BJP-র

Minor Girl Assaulted in Dum Dum:জানা গিয়েছে, টিউশন যাওয়ার পথে এক পরিচিতের সঙ্গে দেখা হয় নাবালিকার।

কলকাতা: দমদমে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ। টিউশনে যাওয়ার পথে নাবালিকাকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করা হয় বলে দাবি। দমদম থানায় এই মর্মে অভিযোগ দায়ের হয়েছে। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। POCSO-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে তাদের বিরুদ্ধে। (Minor Girl Assaulted in Dum Dum)

জানা গিয়েছে, টিউশন যাওয়ার পথে এক পরিচিতের সঙ্গে দেখা হয় নাবালিকার। এর পর নাবালিকাকে একটি বাড়িতে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। পরিচিত ওই যুবক-সহ তিন জনের বিরুদ্ধে নির্যাতন চালানোর অভিযোগ। ধৃত ৩ জনের বিরুদ্ধে পকোসা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছে বিজেপি। দমদম থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে তারা। (Dum Dum Assault Case)

পুলিশ এই ঘটনায় তদন্ত শুরু করেছে। ধৃত তিন জনের বিরুদ্ধে POCSO-সহ জোর করে আটকে রাখা, নাবালিকাকে গণধর্ষণের ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। ওই নাবালিকার বয়স ১৪ বছর বলে জানা গিয়েছে। শনিবার বিকেলে এই ঘটনা ঘটে। মেয়েটি বিকেলে টিউশন পড়তে যাচ্ছিল। সেই সময় রাস্তায় পরিচিত এক যুবকের সঙ্গে দেখা হয় তার। কথা বলতে বলতেই আর একজনকে ডেকে আনে ওই যুবক। 

এর পর, একটি টোটো ডেকে নাবালিকাকে তোলা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে, নাবালিকাকে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রাখা হয় মেয়েটিকে। এর পর তিন জন মিলে মেয়েটির উপর যৌন নির্যাতন চালানো হয়। বাড়ি ফিরে অত্যাচারের কথা পরিবারের লোকজনকে জানায় মেয়েটি। শহরের বুকে টিউশন যাওয়ার পথে নাবালিকার সঙ্গে এমন ঘটনায় আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। 

পুলিশ জানিয়েছে, নাবালিকার ডাক্তারি পরীক্ষা হয়েছে। আরও কেউ বা কারা যুক্ত আছে কি না, দেখা হচ্ছে। ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই মুহূর্তে। আদালতে তাদের পেশ করে হেফাজতে চাওয়া হবে। 

বিষয়টি সামনে আসতেই বিক্ষোভে নেমেছে বিজেপি। দমদম থানা সামনে বিক্ষোভ দেখান দলের নেতা-কর্মীরা। স্লোগান ওঠে, 'পুলিশ মন্ত্রী ওয়াক থু', 'পুলিশ মন্ত্রী জবাব দাও', 'উই ওয়ান্ট জাস্টিস', 'ছিঃ মমতা ছিঃ ছিঃ', 'নারীর এই সুরক্ষার জন্য পুলিশ মন্ত্রীকে ধিক ধিক ধিক্কার', 'জবাব তোমায় দিতে হবে, এবার গদি ছাড়তে হবে'। বার বার রাজ্যে কেন এই ধরনের ঘটনা ঘটছে, কেন নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে, প্রশ্ন তোলা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget