এক্সপ্লোর

Child Death: নন্দীগ্রামে অবৈধ বালি খাদানের জমা জলে তলিয়ে গিয়ে মর্মান্তিক নাবালিকার

Girl Death: অবৈধ বালি পাচারের তদন্তে সোমবারই কলকাতা থেকে জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে অবৈধ বালি খাদানের জমা জলে তলিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল এক নাবালিকার। আর সেই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূলের মদতেই এই খাদান চলছিল। পাল্টা তৃণমূল আবার আঙুল তুলেছে বিজেপির দিকে। 

অবৈধ বালি পাচারের তদন্তে সোমবারই কলকাতা থেকে জেলায় তল্লাশি অভিযান চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর মধ্য়েই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে অবৈধ বালি খাদানে তলিয়ে মর্মান্তিক মৃত্য়ু হল এক নাবালিকার। নন্দীগ্রামের বয়াল ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় হলদি নদীর পাড়ে এই অবৈধ বালি খাদান দীর্ঘদিন ধরে চলে আসছে। তার পাশেই মাঠে খেলতে গিয়েছিল স্থানীয় বাসিন্দা দুই বোন। খাদানের পাশে জমা জলে পা ধুতে গিয়ে পিছলে পড়ে যায় সাত বছরের নাবালিকা। তলিয়ে যায় গভীরে। বোনকে বাঁচাতে গিয়ে দিদিও জলে তলিয়ে যায়। স্থানীয়রা এসে দুই বোনকে উদ্ধার করে। হাসপাতালে নিয়ে গেলে সাত বছর বয়সী নাবালিকাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। 

এই মর্মান্তিক মৃত্য়ুর পর অবৈধ খাদান নিয়ে তৃণমূল-বিজেপির মধ্য়ে শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। সিপিএম আবার তৃণমূল ও বিজেপি দুই দলকেই কাঠগড়ায় তুলেছে। নন্দীগ্রাম ২-এর বিডিও সুপ্রতিম আচার্য জানিয়েছেন, বেআইনি খাদানের বিরুদ্ধে অভিযান চলে। এখানে কী ঘটেছে, খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্য়বস্থা নিচ্ছি। 

অন্যদিকে সোমবার, রাজ্যে ফের ইডির অভিযান, একযোগে ২২ ঠিকানায় তল্লাশি। এবার বালি পাচার মামলায় কলকাতা ও একাধিক জেলায় হানা ইডির। বালি পাচারের কালো টাকা সাদা করার অভিযোগে হানা। ইডির স্ক্যানারে বালি খাদানের ব্যবসায় যুক্ত সংস্থা GD মাইনিং। বালি পাচার মামলায় GD মাইনিং-এর লিঙ্কে ২২ জায়গায় তল্লাশি। বালি পাচারের কালো টাকা সাদা করতে বিমায় বিনিয়োগ, সন্দেহ ইডির।

সল্টলেক সেক্টর ফাইভে GD মাইনিংয়ের হেড অফিসে তল্লাশি করা হয়। সল্টলেকের FE ব্লকে সংস্থার কর্ণধার অরুণ শরাফের বাড়িতে ইডি। সখের বাজারের জি ডি মাইনিংয়ের রেজিস্টার্ড অফিসে হানা।  রিজেন্ট কলোনিতে রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার এজেন্টের বাড়িতে এজেন্সির হানা। ঝাড়গ্রামে গোপীবল্লভপুরে ১ ও ২ ব্লকের ৬ জায়গায় তল্লাশি করে পুলিশ। ঝাড়গ্রাম গোপীবল্লভপুরে GD মাইনিংয়ের কর্মী শেখ জহিরুল আলির বাড়িতে হানা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের ভামালে দুই গাড়িচালকের বাড়িতে ইডি হানা দেয়। মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়িতে তল্লাশি। খেজুরিতে জয়রামনগরে পরিবহণ ব্যবসায়ী দিলীপ প্রধানের বাড়িতে তল্লাশি। কল্যাণীর GD মাইনিং-এর ডিরেক্টর ধীমান চক্রবর্তীর বাড়িতে হানা দেয় ইডি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের
BSF On India Bangladesh Border:ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে BSF-র ডিজি, পৌঁছলেন গভীর সুন্দরবনে, জনসংযোগমূলক বৈঠকে কী নিয়ে আলোচনা ?
ED Chargesheet: কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে,
কলকাতা পুলিশের প্রাক্তন ডিসির বিরুদ্ধে বিস্ফোরক দাবি ED-র চার্জশিটে, "শান্তনুর কথাতেই বাতিল হয়েছিল পোস্টিং লিস্ট.."

ভিডিও

Congress on Mamata Banerjee :
Saokat Molla : সওকত মোল্লার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল BJP
Cyber Crime News | রাতভর তল্লাশি, নিউটাউনের ফ্ল্যাটে থরে থরে টাকা! এ কী কাণ্ড?
Nirmal Ghosh News |
Nirmal Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget