এক্সপ্লোর

Mithun Chakraborty: 'যা ইচ্ছা করতে দিন, গেম খতম হয়ে গিয়েছে', মমতার হাইকোর্টে যাওয়া প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী

Mithun Chakraborty on Mamata Banerjee: মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যা ইচ্ছা করতে বলুন। এতদিন ধরে যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করতে বলুন'

কলকাতা: বৃহস্পতিবার সকালে হঠাৎ হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), পরণে আইনজীবীর পোশাক, সঙ্গে একাধিক আইনজীবী! ভোট পরবর্তী হিংসার মামলায় সওয়াল করতে হাইকোর্টে এসেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভোট পরবর্তী হিংসা নিয়ে একটি মামলা দায়ের করেছিলেন, উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী, শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেই মামলাতেই এদিন জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক আইনজীবীরা। আর এদিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে কটাক্ষ করলেন, বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে কী বললেন মিঠুন চক্রবর্তী?

এদিন একটি ছবির প্রচারে শহরে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়া নিয়ে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'যা ইচ্ছা করতে বলুন। এতদিন ধরে যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করতে বলুন। আমাদের কিচ্ছু যায় আসে না। আগেও যা ইচ্ছা করেছে, এখনও যা ইচ্ছা করুন। যা ইচ্ছা জিজ্ঞাসা করুন। গেম খতম হো গ্যায়া, সব গেম খতম (খেলা শেষ হয়ে গিয়েছে)।' এর আগে, শপথ নেওয়ার দিনে, কলকাতাতেই ছিলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন তিনি। আর তারপরে, বিজেপির সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হিসেবে কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। আর তারপরে কলকাতায় এসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে যাওয়াকে কটাক্ষ করলেন মিঠুন চক্রবর্তী।

শপথগ্রহণের দিন কী বলেছিলেন মিঠুন?

বিজেপির শপথগ্রহণের দিন মঞ্চেই ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন বলেছিলেন, 'আজকে আমাদের জয়ের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিন স্বাধীনতার দিন। বাংলার স্বাধীনতার দিন। পশ্চিমবঙ্গে যে আগের সরকার আমাদের...কেটেছে, আত্মহত্য়া করিয়েছে, ধর্ষণ করিয়েছে, তাদের হাত থেকে মুক্তি দিয়েছি বলে আমার মনে হয় আজকের দিনটা আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করতেই পারি।' একটা সময়ে, বিজেপিকে সমর্থন করার জন্য কটাক্ষ শুনতে হয়েছে মিঠুন চক্রবর্তীকে। এদিন তিনি আরও বলেন, 'কত কটাক্ষ শুনেছি! নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ঘুরতে ঘুরতে। কাউকে দেখায়নি, রক্ত মুছে এসে আবার প্রচার করেছি। মুড়ি আর শসা খেয়ে ক্য়াম্পেন করেছি। আজকে আমাদের জয়ের দিন।'

আরও পড়ুন: Mithun Chakraborty: 'নাক দিয়ে রক্ত পড়ছে, লুকিয়ে মুছে নিয়ে আবার প্রচার করেছি', বিজেপির শপথগ্রহণের দিন আবেগে ভাসলেন মিঠুন চক্রবর্তী

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Advertisement

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget