এক্সপ্লোর

West Bengal BJP News: ‘এর চেয়ে ভাল মুখ্যমন্ত্রী হতে পারে না’, শুভেন্দুকে পাশে নিয়ে গ্যারান্টি মিঠুনের, কোনও বড় দায়িত্ব পাচ্ছেন কি?

Suvendu Adhikari-Mithun Chakraborty Meet: মিঠুন চক্রবর্তীর সঙ্গে একান্ত সাক্ষাৎ শুভেন্দু অধিকারীর। কী কথা হল?

কলকাতা: পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবার কি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন মিঠুন চক্রবর্তী? শনিবার সেই জল্পনা উস্কে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন সরকার গঠনের পর আজ মিঠুনের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। সেখানে পরস্পরকে প্রশংসায় ভরিয়ে দেন তাঁরা। রাজ্যে বিজেপি-র উত্থানে মিঠুনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা যেমন তুলে ধরেন শুভেন্দু, তেমনই মিঠুনও শুভেন্দুর ভূয়সী প্রশংসা করেন। (Suvendu Adhikari-Mithun Chakraborty Meet)

জেলাসফর শুরুর আগে এদিন নিউটাউনে মিঠুনের বাড়িতে যান শুভেন্দু। জানান, মিঠুন তাঁর সঙ্গে সাক্ষাৎ চেয়েছিলেন। কিন্তু মিঠুন নন, তিনিই ছুটে গিয়েছেন মিঠুনের কাছে। নিজেকে মিঠুনের তৈরি করা মুখ্যমন্ত্রী হিসেবেও উল্লেখ করেন শুভেন্দু। একান্ত সাক্ষাতের পর একসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু এবং মিঠুন। সেখানে শুভেন্দু বলেন, "২০২১ সালের ফেব্রুয়ারি মাসে নরেন্দ্র মোদিজীর উপস্থিতিতে ব্রিগেডে রাজ্যে পরিবর্তনের শপথ নিয়েছিলেন মিঠুনদা। তাঁর নিরলস পরিশ্রম, চেষ্টা এবং কঠিন প্রতিকূল পরিস্থিতি, ভোট পরবর্তী হিংসা, রাষ্ট্রবাদী, কর্মীদের উপর আক্রমণ, ঘরছাড়া হওয়া...এই যে তাঁর লড়াই, সংগ্রাম, স্বপ্নের বৃত্ত। গত ৯ তারিখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, রাজ্যপাল দ্বারা বিজেপি-র প্রথম সরকারের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার মধ্যে দিয়ে স্বপ্ন পূরণ হয়েছে তাঁর।" (West Bengal BJP News)

আরও পড়ুন: 'এক বিন্দুও সত্যতা নেই', বিদেশ ভ্রমণ-সংক্রান্ত মিডিয়া রিপোর্টকে 'সম্পূর্ণ মিথ্যা' বললেন প্রধানমন্ত্রী

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়ের নেপথ্য কারিগর হিসেবে মিঠুনকে তুলে ধরেন শুভেন্দু। বলেন, "এই ব্যক্তি অত্যন্ত নিঃস্বার্থ ভাবে পশ্চিমবঙ্গের গত ১৫ বছরের বিপর্যয় থেকে বাংলাকে বাঁচাতে, পশ্চিমবঙ্গের হৃত গৌরব ফিরিয়ে আনতে, এখানকার রাষ্ট্রবাদীদের বাঁচাতে, বিশেষ করে মা-বোনেদের সুরক্ষিত রাখার জন্য নিরলস চেষ্টা করেছেন। ঐকান্তিক প্রয়াস ছিল। সীমা ছিল না তাঁর পরিশ্রমের। এই নির্বাচনেও যদি সর্বোচ্চ সভা, রোড শো, এমনকী নির্বাচনের আগে ৮-১০ মাস ধরে ইনডোর মিটিং করেছেন। কোনও সাংবিধানিক পদ দিলেও নেন না মিঠুনদা। জাতীয় সদস্য তিনি। মাইক্রো লেভেলেও কাজ করেছেন প্রায় এক বছর ধরে। শেষ তিন-চার মাস সভার কোনও সংখ্যা নেই। আমি মুখ্যমন্ত্রী হয়েছি নিশ্চিত ভাবে জনগণের ভোটে, আশীর্বাদে। বিজেপি মনোনীত করেছে। কিন্তু নেপথ্যের কারিগর হিসেবে যে কয়েকটা নাম আসে, তার মধ্যে মিঠুন চক্রবর্তী অন্যতম।"

আরও পড়ুন: 'R G কর' এর ঘটনায় এবার স্ক্যানারে মমতা, মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন ...

শুভেন্দুকে প্রশংসায় ভরিয়ে দেন মিঠুনও। তাঁর কথায়, "আমি একটাই কথা বলব সবাইকে, এর থেকে ভাল মুখ্য়মন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। যে মুহূর্তে শপথ নিয়েছেন, তার পর থেকেই কাজ করছেন। আপনারা দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি, এর থেকে ভাল মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হতে পারে না। আমরা আশীর্বাদধন্য যে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। আগামীতেও কী হবে দেখুন। চ্যালেঞ্জ করছি। আগামীতে এই যোদ্ধা একের পর এক লড়াই লড়বেন। আর আমি তো পিছনে রইলামই।"

এই সাক্ষাতের নেপথ্যে অন্য কোনও কারণ আছে কী? বিজেপি-তে তথা রাজ্য রাজনীতিতে কি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিঠুনকে? শুভেন্দু বলেন, "মিঠুনদা গত ছ'বছর ধরে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনতে নিরলস পরিশ্রম করেছেন। বিজেপি-র জাতীয় সদস্যও উনি। পশ্চিমবঙ্গ তথা দেশের অন্যতম জনপ্রিয় ব্যক্তি। বিজেপি-র বাইরেও ওঁর জনপ্রিয়তা রয়েছে। প্রকৃত রাষ্ট্রবাদী উনি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর দেখা করতে এসেছিলাম। উনি সিনিয়রও। আশীর্বাদও নিলাম। নির্বাচনী প্রচারের সময় কিছু কাজের কথা বলে রেখেছিলেন। একসঙ্গে সব কাজ করা সম্ভব নয়। তবে আগামী তিন-চার মাসে মিঠুনদা কী কী কাজ করবেন, আমাকে কী কী করতে হবে, তা নিয়ে কথা হয়েছে, যা সাংবাদিকদের সামনে বলা ঠিক নয়।"

মিঠুনও জানিয়েছেন, প্রতিশ্রুতি পূরণ করবেন তিনি। সেই মতো মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। মিঠুনের ছবি কি দেখা হয়? শুভেন্দু জানান, অষ্টম শ্রেণির পর সিনেমা দেখেননি তিনি। তবে মিঠুন মিঠুনের জায়গায়। এখনও সুযোগ পেলে, মোবাইলে, ইউটিউবে মিঠুনকে দেখেন। মিঠুনকে 'মহাগুরু' বলেও উল্লেখ করেন শুভেন্দু।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Advertisement

ভিডিও

LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget