এক্সপ্লোর

Hamidul Rahaman : ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন এই বিধায়ক, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি'...

TMC News : "ওঁর প্রতীকেই জিতেছি। আমরা ওঁকে দলনেত্রী মনে করে চলেছি। দলের হাইকম্যান্ড উনি"

চোপড়া : এবার ঋতব্রত-শিবিরের পাশ থেকে সরে এলেন চোপড়ার বিধায়ক। "আমরা কালীঘাট...মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। ওঁর প্রতীকেই জিতেছি। আমরা ওঁকে দলনেত্রী মনে করে চলেছি। দলের হাইকম্যান্ড উনি", এমনই মন্তব্য করলেন বিধায়ক হামিদুল রহমান। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তুললেন অভিযোগও।

চোপড়ার বিধায়ক বলেন, "আগের দলনেতা যাকে আমরা সই করেছিলাম...শোভনদেবকে...ওঁর কয়েকটা জাল সই ধরেছিল না কি সই ধরেছিল...এটা নিয়ে হাইকোর্ট কেস করে আটকে দিয়েছিল। তা আমরা বিধায়করা কোথাই বসব...কোথাই বসব...বিরোধী দলের অফিসটার জন্য, তখন এমএলএ-রা সবাই বসে ঋতব্রতদা-কে করে দিয়েছিলেন। আমরাও সই করেছিলাম। এতে অনেকেই নানারকম কথা বলছেন। ঋতব্রতর দল...এর দল... । যেদিন আমরা সই করি সেদিন কোনও কথা হয়নি যে, আলাদা দল করবে। ও বলেছিল যে দিদির দলেই থাকব। আমাদের চাবিটা নিতে হবে...অফিসঘরটার। এই নিয়ে সই করা হয়েছে। মাঝখানে আমার শরীরও খারাপ ছিল। আমি একটু বসেই ছিলাম। এদিকে বিরোধীরা নানা গুজব রটাচ্ছিল। আজ আমাদের অঞ্চল কমিটির মিটিং ডেকেছিল। আমি মিটিংয়ে ছিলাম। আমরা কালীঘাট...মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। ওঁর প্রতীকেই জিতেছি। আমরা ওঁকে দলনেত্রী মনে করে চলেছি। দলের হাইকম্যান্ড উনি। কারণ, ঋতব্রতকে সই করেছিলাম, উনি সেদিন বলেননি যে আলাদা দল করবেন। তারপরে আমরা দেখলাম, ঋতব্রত সত্যি করে আলাদা দল করে  রেজিনগরে...মেদিনীপুরে দুই জায়গায় আলাদা আলাদা প্রার্থী দিয়ে দিলেন। তারপরে দেখলাম, সিম্বলের জন্য সুপ্রিম কোর্ট করে দিয়েছেন। এগুলো আমাদের সঙ্গে কোনও কথা হয়নি। আমাদের সঙ্গে কথা ছিল, অফিসঘরটা নেব, দলনেতাটা হবেন। আমরা একই দলে থাকব। তারপরে উনি ভিন্ন দলে যাচ্ছেন, আমরা তো ভিন্ন দলে যেতে পারি না।"

প্রতীক নিয়ে নির্বাচন কমিশনে শুনানির আগে, মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ তুলেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। অবান্তর অভিযোগ, পাল্টা বলেছেন কুণাল ঘোষ। এসবের মধ্যেই কমিশনে নথি জমা দিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের আরও ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

ঘাসের উপর জোড়াফুল প্রতীক কাদের মমতা তৃণমূল কংগ্রেস ? নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের ? এই নিয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। শুনানিও চলছে। আর এরই মধ্যে, মমতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নথি ছিনতাইয়ের চেষ্টার মতো মারাত্মক অভিযোগ তুলেছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।

গত ২৮ সেপ্টেম্বর, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, তিন মাসের মধ্যে ঘাসফুল প্রতীকের মালিকানা নিয়ে দ্বন্দ্বের নিষ্পত্তি করতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি, ৪ সপ্তাহের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়--দুই পক্ষকেই সদস্যদের হলফনামা ও অতিরিক্ত নথি নির্বাচন কমিশনে জমা দিতে হবে।

এরই মধ্যে চাঞ্চল্যকর অভিযোগ তোলা হল। সোমবার ভোর চারটে নাগাদ বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে লেখেন, ২৫ তারিখ (সোমবার) সন্ধেয় একটি চার্টার্ড ফ্লাইটে করে কালীঘাটের হলফনামাগুলো দিল্লিতে পাঠানো হয়েছে। আমাদের অন্যান্য হলফনামাগুলো সড়কপথে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে। নির্বাচন কমিশনে জমা দেওয়ার জন্য আমাদের কর্মীরা ২৪ তারিখ সকালবেলা নথিপত্র নিয়ে রওনা হয়েছিলেন। আধ ঘণ্টা আগে ট্রাকটির নিয়ন্ত্রণ নেওয়ার এবং আমাদের নথিপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। আমাদের কর্মীরা সাহসিকতার সঙ্গে তা প্রতিহত করেছেন।

৩০ অক্টোবর, শুক্রবার নির্বাচন কমিশন শুনানির জন্য দুই পক্ষকে ডেকেছিল। তার আগে সোমবার ছিল নথি জমা দেওয়ার শেষ দিন। এই আবহেই কমিশনের কাছে নথি জমা দিতে সুপ্রিম কোর্টে আরও সময় পেল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। তাদেরকে আরও ১০দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। 

আর তারা হলফনামা পেশ করার পর থেকে ১০ দিন সময়সীমা দেওয়া হয়েছে মমতা তৃণমূল কংগ্রেসকে। এই প্রতীক বিতর্কের জল এখন কতদূর গড়ায় এখন সেটাই দেখার।

 

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
West Bengal Politics : সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডেল, কী বলল বিজেপি ?
Panihati Incident: পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
পানিহাটিতে BJP কর্মীকে 'খুনে' অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু, “আগেই মুখ খুলছেন, ময়নাতদন্তে অন্য কিছু বের হলে, তখন কিন্তু..”, ইঙ্গিতপূর্ণ মন্তব্য সুকান্তর
Democratic Trinamool Congress : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল, কারণ কী ?
Advertisement

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget