এক্সপ্লোর

MLA Oath Controversy: দুই বিধায়কের শপথগ্রহণে নয়া জটিলতা, ডেপুটি স্পিকারকে দায়িত্ব রাজ্যপালের

West Bengal News: বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান চালিয়ে যাচ্ছেন বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার।

কলকাতা: ২ জয়ী তৃণমূল প্রার্থীর শপথগ্রহণে নতুন জটিলতা। বিধানসভার ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল (Governor C V Anand Bose)। স্পিকার থাকতে কেন ডেপুটি? সেই প্রশ্ন তুলেছেন ডেপুটি স্পিকার। দায়িত্ব নিতে নারাজ আশিস বন্দ্যোপাধ্যায়।

ডেপুটি স্পিকারকে দায়িত্ব দিলেন রাজ্যপাল:
ফল ঘোষণার ১ মাস পার, কবে হবে নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ? কোথায় শপথ নেবেন বরানগর ও ভগবানগোলার দুই জয়ী তৃণমূল প্রার্থী? বিধানসভা না রাজভবন?এনিয়ে, টানাপোড়়েন চলছে তো চলছেই। বিধানসভায় আম্বেদকর মূর্তির পাদদেশে অবস্থান চালিয়ে যাচ্ছেন বরানগরের জয়ী তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায় এবং ভগবানগোলার জয়ী তৃণমূল প্রার্থী রেয়াত হোসেন সরকার। নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ ঘিরে জটিলতা নতুন মোড় নিল। রাজ্যপাল দায়িত্ব দিলেও, শপথগ্রহণ করাবেন না, বলে জানিয়ে দিলেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। স্পিকারকে শপথের দায়িত্ব না দিয়ে, তাঁকে দেওয়ায় রাজ্য়পালের নির্দেশ মানবেন না বলে জানিয়ে দিয়েছেন ডেপুটি স্পিকার।

এই অবস্থায়, এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজভবনের তরফে বলা হয়, জয়ী ২ তৃণমূল প্রার্থীর অনুরোধ মেনে বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্য়ায়কে দায়িত্ব দেওয়া হল। তাঁর উপস্থিতিতে বিধানসভাতেই শপথ নিতে পারবেন ২ জন। এর পাশাপাশি, শপথগ্রহণ অনুষ্ঠানে দেরি হওয়ার কারণ হিসেবে বিধানসভার অধ্যক্ষের বক্তব্যকেই দায়ী করেছেন রাজ্যপাল। তাঁর কর্তৃত্বকে অবমাননা করা হয়েছে বলেও সোশাল মিডিয়া পোস্টে অভিযোগ করেন রাজ্যপাল।

শুক্রবার বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকেছেন অধ্যক্ষ। দুপুরে অধিবেশন। তার আগে বারোটার সময় বিজনেস অ্যাডভাইসারি বা BA কমিটির বৈঠক। এই বৈঠকেই কী নবনির্বাচিত দুই তৃণমূল প্রার্থীর শপথ নিয়ে কোনও সিদ্ধান্ত হবে? এদিন বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "যা হবে সব কালকে হবে, আজ এখানে কিছু বলা যাবে না। আমরা কালকে ১২টার সময় বসব বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে, তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব কী হবে না হবে। + আমাদের আইন অনুযায়ী সমাধান হবে। রাজ্যপালের হাতে বিধানসভা পরিচালিত হবে, বিষয়টা এরকম নয়। আমি এটুকুই বলতে পারি। যদি কেউ মনে করে যে আমরা অসহায় হয়ে গেছি, তাঁর ভুল ধারণা।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: North 24 Parganas:'কালকের মধ্যে দখলমুক্ত করে দিন নিজে দাঁড়িয়ে থেকে' সতর্কবার্তা তৃণমূল বিধায়কের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget