এক্সপ্লোর

Mamata Banerjee Dharna : মুখ্যমন্ত্রীর ধর্নায় 'সাধু'বেশে! আসলে কে ইনি? চাঞ্চল্যকর বিবৃতি রামকৃষ্ণ সারদা মিশনের

ওই ব্যক্তি নিজেকে মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট বলে দাবি করলেও, রামকৃষ্ণ সারদা মিশন বিবৃতি দিয়ে জানিয়ে দিল, তাদের কোনও শাখা মিনাখাঁয় নেই ! 

কলকাতা : SIR-বিরোধিতায় তৃণমূলের ধর্না মঞ্চে উপস্থিত গেরুয়া বসন পরিহিত, 'সন্ন্যাসী' দাবি করা ব্যক্তির পরিচয় ঘিরে তৈরি হল বিতর্ক। গত ৬ মার্চ, SIR-এর বিরোধিতায় তৃণমূলের ধর্নামঞ্চে এসেছিলেন এই সন্ন্যাসী। দাবি করেছিলেন যে, তিনি চোদ্দো বছর ধরে মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তাঁর নামও SIR-এ বাতিল করা হয়েছে বলে দাবি করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেছিলেন, তিনি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। শুধু তাই নয়, তিনি কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন ও এসআইআর প্রক্রিয়ার তীব্র নিন্দা করেন। কিন্তু আশ্চর্যের বিষয় ওই ব্যক্তি নিজেকে মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট বলে দাবি করলেও, রামকৃষ্ণ সারদা মিশন বিবৃতি দিয়ে জানিয়ে দিল, রামকৃষ্ণ সারদা মিশনের মিনাখায় কোনও শাখা নেই ! 

সেদিন কী বলেছিলেন ওই ব্যক্তি?

নিজেকে মিনাখাঁয় রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট বলে দাবি করা ব্যক্তি বলেন, 'আমি বেলুড় মঠের দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। আমি আজ দিদির কাছে এলাম। বললাম, এরকম যদি হতে থাকে... সত্যের জয় হোক। এসআইআর যাতে উঠে যায়, তার জন্য ঠাকুর-মা-স্বামীজির কাছে প্রার্থনা জানাচ্ছি।'

কী বলেছিলেন মুখ্যমন্ত্রী ? 

এই এই ব্যক্তির দাবি শুনে মুখ্যমন্ত্রী বলেন, মিনাখাঁ রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্টের ক্ষোভের কথা শুনেই পাশ থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'কাগজগুলো দেখিয়ে দিন। ২০০২ সালেও ভোটার তালিকায় নাম ছিল বলছেন।' সেদিন মঞ্চ থেকে কমিশনকে নিশানা করে সন্ন্যাসী বলেন, 'আমি ইঞ্চিতে-ইঞ্চিতে খোঁজ রাখি। এখানে এমন সাত জনকে হাজির করব, যাঁদের ফাইনাল ভোটার লিস্টে মৃত বলা হয়েছে।'

কী জানাল মিশন ?                  

ধর্নামঞ্চে হাজির ওই সন্ন্যাসীর ভিডিও, বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আলোচনাও হয় বিস্তর। সেই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্টও করে তৃণমূল। তারপর বিজ্ঞপ্তি দিয়ে রামকৃষ্ণ সারদা মিশনের পক্ষ থেকে বলা হল, ' রামকৃষ্ণ সারদা মিশনের মিনাখায় কোনও শাখা নেই এবং কোনও সন্ন্যাসী যদি এমন কোনও প্রতিষ্ঠানের সভাপতি বলে নিজেকে দাবি করেন তাহলে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। যথাযথ অনুমতি ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি রামকৃষ্ণ সারদা মিশনের নাম, প্রতীক বা চিহ্ন ব্যবহার করে, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
CPIM in Dharmatala Chaos: SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ
SFI রাজ্য সম্পাদক বলেছিলেন এই অশান্তিতে দলের কেউ নেই, এবার সামনে এল ধৃতের সিপিএম যোগ

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget