এক্সপ্লোর

Monsoon Updates: গত ১৬ বছরে বর্ষার রেকর্ড! সময়ের আগেই প্রবেশ, বাংলায় কবে থেকে টানা বৃষ্টি?

Rain Forecast: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

কলকাতা: নির্ধারিত সময়ের আগেই দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করল বর্ষা। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই বছর কেরলে বর্ষা এসেছে ২৩ মে, যা গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ ও ২০০১ সালে। সেবারেও ২৩ মে দেশে প্রবেশ করেছিল বর্ষা। গত ১০ মে আবহাওয়া দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, ২৭ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। কিন্তু এদিনই কেরলে প্রবেশ করে গিয়েছে বর্ষা। যা রেকর্ড। 

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কেরলে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। কেরলের ও কর্ণাটকের উপকূল এলাকায় আগামী ২৯ মে পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।

দক্ষিণবঙ্গে বর্ষা আগে আসতে পারে কি না তা বঙ্গোপসাগরে মাসের শেষদিকের সম্ভাব্য নিম্নচাপটির উপর নির্ভর করছে। এবার প্রথম থেকেই মৌসুমি বায়ুর গতিপ্রকৃতি খুবই সক্রিয়। নির্ধারিত সময়ের কয়েকদিন আগে ১৩ মে নাগাদ নিকোবর, দ্বীপপুঞ্জ, আন্দমান সাগর এবং বঙ্গোপসাগরে বর্ষা চলে আসে। তারপর থেকে বর্ষা খুবই দ্রুতগতিতে একদিকে আরব সাগর ও অন্যদিকে বঙ্গোপসাগরের উপর দিয়ে অগ্রসর হয়েছে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে মায়ানমারের স্থলভাগের অংশ ইতিমধ্যে মৌসুমি বায়ু স্পর্শ করেছে। মায়ানমার হয়ে মৌসুমি বায়ুর একটি প্রান্ত উত্তর-পূর্ব ভারতে প্রবেশ করে। খবর, আগামী তিনদিনের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় প্রবেশ করতে পারে বর্ষা।

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। পরের সপ্তাহে বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। 

এদিকে উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বর্ষা উত্তরবঙ্গে প্রবেশ করে। উত্তরবঙ্গে বর্ষা আসার স্বাভাবিক সময় ৫ জুন। বর্ষা অগ্রসরের গতি বজায় থাকলে তার আগেই উত্তরবঙ্গে বর্ষাকাল শুরু হয়ে যেতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
Bankura TMC in Minor Death: বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
বাঁকুড়ায় রহস্যমৃত্যু নাবালিকার, তথ্যপ্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget