এক্সপ্লোর

Mukul Roy: ‘বিজেপি বিধায়ক’, বললেন মমতা, সুকান্ত বলছেন, ‘জোড়াফুল পতাকা নেওয়া’, মুকুল কোন কূলে

Mukul Roy in Delhi: নিজেকে একেবারে সুস্থ বলে দাবি করেছেন মুকুল। সজ্ঞানেই তিনি দিল্লি রওনা দেন বলে জানিয়েছেন।

কলকাতা: বাংলার 'চাণক্য' জোড়াফুল ছেড়ে পদ্মশিবিরে গিয়ে উঠেছেন বলে একসময় চাউর হয়েছিল বেশ। তার পর বিধানসভা নির্বাচন মিটতেই সপুত্র ছেলেকে নিয়ে তৃণমূলে ফিরেছিলেন মুকুল রায়। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে স্বাগত জানিয়েছিলেন তাঁকে। শোনা গিয়েছিল 'ঘরের ছেলে ঘরে ফিরেছে' উপমাও। কিন্তু বিগত ৪৮ ঘণ্টায় না বিজেপি, না তৃণমূল, মুকুলের ধারে কাছে দেখা যায়নি কাউকেই। তাতেই মুকুল রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে জল্পনা।

রহস্যজনক ভাবে আচমকা বাড়ি থেকে উধাও, তার পর কলকাতা বিমানবন্দরে দেখা দিয়ে, সটান দিল্লিতে হাজির। তার পর থেকে মুকুল রায়কে নিয়ে কার্যত ঝড় বয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। ছেলে শুভ্রাংশু রায় দাবি করেছেন, মানসিক ভারসাম্য হারিয়েছেন মুকুল। অসুস্থ তিনি। ঘটেছে স্মৃতিবিভ্রম। তাঁর অসুস্থতার সুযোগ নেওয়া হচ্ছে বলে অনুযোগও ধরা পড়েছে শুভ্রাংশুর গলায়।

যদিও নিজেকে একেবারে সুস্থ বলে দাবি করেছেন মুকুল। সজ্ঞানেই তিনি দিল্লি রওনা দেন বলে জানিয়েছেন। বিজেপি-তে ফেরার ইচ্ছা প্রকাশের পাশাপাশি নরেন্দ্র মোদি, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে চান বলেও জানিয়েছেন। কিন্তু বুধবার রাত পর্যন্ত বিজেপি-র তরফে মুকুলের সঙ্গে দেখা করতে হোটেলে দেখা যায়নি কাউকেই। বরং বাংলায় বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সাফ জানিয়েছেন, বিজেপি-র টিকিটে জিতে তৃণমূলের পতাকা গ্রহণ করেছেন মুকুল। তাঁর সদস্যপদ খারিজের জন্য আদালতের শরণাপন্ন হয়েছেন তাঁরা। 

অন্য দিকে, মুকুলের থেকে দূরত্ব বাড়িয়েছে তৃণমূলও। দলের সাংসদ শান্তনু সেন জানিয়েছেন, বঙ্গ রাজনীতিতে তৃণমূল যে জায়গায় রয়েছে, সেখানে ক'টা মুকুল গাছে ধরল, ক'টা ঝরে পড়ল, তাতে দলের কিছু যায় আসে না। তুলনামূলক সুর নরম থাকলেও, মুকুলকে বিজেপি বিধায়ক বলে উল্লেখ করেছেন মমতাও। তাঁর বক্তব্য, "মুকুল রায় কোথায় যাবেন সেটা তাঁর নিজের ব্যাপার। মুকুল রায় বিজেপির বিধায়ক আছেন। তাঁর ছেলে যে অভিযোগ করছেন তার ভিত্তিতে পুলিশ ব্যবস্থা নেবেন।" যদিও মুকুলকে ভয় দেখানো হয়ে থাকতে পারে বলে উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। 

তাই মুকুল এখন কোন কূলে, তা নিয়ে প্রশ্ন উঠে আসছে। এর আগে, মঙ্গলবার রাতে তিনি দাবি করেছিলেন, শাহ এবং নাড্ডার সঙ্গে কথা হয়েছে বলে। কিন্তু বুধবার সকালে আবার জানান কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। বার বার বিজেপি-তে ফিরে যেতে চান বললেও, নেতৃত্বের কারও দেখা পাননি মুকুল। তাতেই প্রশ্ন উঠছে তাঁর ভবিষ্যৎ নিয়ে।

সেরা শিরোনাম

Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
CJP Protest : 'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
'আপনার হাতে ৪৮ ঘণ্টা আছে', চরম হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির ; জয়পুরের ঘটনায় রাজ্যজুড়ে বিক্ষোভের পরিকল্পনা
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Embed widget