এক্সপ্লোর

Shantanu Thakur: ভোটের আগে ফের কি দলবদল? হঠাৎ শান্তনু ঠাকুরের কাছে মুকুটমণি, ‘সন্দেহজনক’, বলছেন মধুপর্ণাও

Mukut Mani Adhikari: SIR-এ মতুয়াদের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে লাগাতার অভিযোগ তুলছে তৃণমূল।

ঠাকুরনগর: ভোটের আগে তপ্ত রাজ্য রাজনীতি। সেই আবহেই হঠাৎ মতুয়া ঠাকুবাড়িতে হাজির তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তিনি। তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেছেন মুকুটমণি। কিন্তু এই দাবি নস্যাৎ করে দিয়েছেন মধুপর্ণা। জানিয়েছেন, তাঁর সঙ্গে দেখা করেননি মুকুটমণি। মিথ্যে বলছেন বিধায়ক। আর তাতেই জোর জল্পনা শুরু হয়েছে। (Mukut Mani Adhikari)

SIR-এ মতুয়াদের অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে লাগাতার অভিযোগ তুলছে তৃণমূল। SIR বিরোধী ধর্নামঞ্চ থেকেও মতুয়াদের ভোটাধিকার নিয়ে সরব হন তিনি। সেই আবহে মুকুটমণির ঠাকুরবাড়ি যাওয়া, শান্তনুর সঙ্গে দেখা করা নিয়ে জল্পনা শুরু হয়েছে। প্রায় আধ ঘণ্টা কথা হয়ে দু'জনের। বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে।  (Shantanu Thakur)

শান্তনুর সঙ্গে সাক্ষাৎ নিয়ে মুকুটমণি বলেন, "নতুন গাড়ি কিনেছি। পুজো দিতে এসেছি আমরা। মধুপর্ণা ঠাকুরের বাড়িও গিয়েছি, দেখা করেছি জ্যেঠু, জেঠিমার সঙ্গেও। ঠাকুরবাড়িতে যাঁরা আছেন, সবার সঙ্গেই দেখা করেছি, মন্দিরে গিয়েছি, পুজো দিয়েছি।" ২০২১ সালে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি-র টিকিটে জয়ী হন মুকুটমণি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে পদ্মশিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। পরে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রতীকে জয়ী হন। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের কি দলবদলের কথা ভাবছেন মুকুটমণি? তাই কি শান্তনুর সঙ্গে এই সাক্ষাৎ? 

জবাবে মুকুটমণি বলেন, "আরে বাবা না। ঠাকুরবাড়িতে আমরা আসতাম। বাবা আসতেন মমতাবালার এখানে। তিন প্রজন্ম ধরে ঠাকুরবাড়িতে আনাগোনা আমাদের। বারুণীমেলায় এসেছিলাম গতবার। মমতাবালা, মধুপর্ণার সঙ্গে দেখা হয়েছে।" শান্তনুরও দাবি, গাড়ি পুজো দিতে এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন মুকুটমণি। দলে ফেরা নিয়ে কোনও কথা হয়নি। মুকুটমণি কি বিজেপি-তে ফেরার কথা ভাবছেন? শান্তনু বলেন, "সেটা ও ভাল বলতে পারবে।"

তবে মুকুটমণির ঠাকুরবাড়ি যাওয়া এবং শান্তনুর সঙ্গে দেখা করা নিয়ে জল্পনা আরও বেড়েছে ভিন্ন ভিন্ন দাবিকে ঘিরে। ঠাকুরবাড়িতে মধুপর্ণার সঙ্গেও সাক্ষাৎ হয়েছে বলে দাবি করেন মুকুটমণি। কিন্তু তাঁর সেই দাবি খারিজ করে দিয়েছেন মধুপর্ণা। তিনি বলেন, "উনি কারও সঙ্গে দেখা করেননি। আমাদের বাড়িতে, মানে শান্তনুদাদার বাড়িটা ওই দিকে, আমাদের বাড়িটা সামনে। আমাদের সঙ্গে দেখা করতে আসেননি উনি। এটা ঠাকুরবাড়ি, সবাই আসতেই পারেন। দেখাও হতে পারে সবার সঙ্গে। কিন্তু আমি বুঝতে পারছি না মিডিয়ার সামনে মিথ্যে কথা বলা কেন? মিথ্যে কথা কেন, এই প্রশ্ন থেকে যায় মাথায়। বলতেই পারতেন দেখা করিনি বা অন্য কিছু। কিছু নাও বলতে পারতেন। মিথ্যে বলেছেন বলেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক এবং ধর্মনৈতিক ভাবে একটা সম্পর্ক থাকে, যে কেউ আসেন। আমরা তৃণমূল করি, উনিও তৃণমূলেরই বিধায়ক। তৃণমূলের দিকে না এসে বিজেপি-র দিকে গিয়েছেন। এটাও সন্দেহজনক বিষয়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
West Bengal Live Blog: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, ইস্তফা দিয়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget