এক্সপ্লোর

Saltlake Fire: সল্টলেক সেক্টর ফাইভে বহুতলে আগুন

Fire Update: ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। 

রঞ্জিত সাউ, বিধাননগর: সল্টলেক (Saltlake Fire) সেক্টর ফাইভে বহুতলে আগুন। রেশমি টাওয়ারের নিচের গোডাউনে আগুন। কাজের দিনে অগ্নিকাণ্ডে আতঙ্ক সেক্টর ফাইভে। ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিক অনুমান দমকলের। 

সেক্টর ফাইভে বহুতলে আগুন: বৃহস্পতিবার দুপুরে সেক্টর ফাইভের ওয়েবেল মোড়ের কাছে রেশমি টাওয়ারের নিচে দুটি গোডাউনে আগুন লাগে। গোডাউন দুটির ভেতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কর্মীরা খবর দেয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। জানা গিয়েছে, গোডাউনের ভেতরে মূলত বৈদ্যুতিন জিনিস তৈরির সরঞ্জাম রাখা ছিল। দমকল কর্মীদের তৎপরতা আগুন নিয়ন্ত্রণে আসে। আশেপাশের অফিস থেকে মানুষ আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে আসে। আপাতত আগুন নিয়ন্ত্রণ এলেও আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। 

এর আগে বাঁশদ্রোণীতে এক বসতবাড়িতে আগুন (Bansdroni Fire Incident) লাগে। স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন পৌঁছয়। তার আগে মহাষ্টমীর সন্ধেতেই শহরের ক্যানাল ইস্ট রোডে এক বাড়িতে বিধ্বংসী আগুন লাগে।  ক্যানাল ইস্ট রোডের বাড়িতে ওই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ৬টি সিলিন্ডার ফাটার শব্দ শোনা যায়। যদিও কীভাবে আগুন লাগল তা বহুক্ষণ পর্যন্ত স্পষ্ট ছিল না। এদিক জনবসতি পূর্ণ এলাকা হওয়ায় আতঙ্ক ছড়ায় দ্রুত। সে দিক থেকে দেখলে বাঁশদ্রোণীর আজকের ঘটনার সঙ্গে সেদিনের ঘটনার আপাত ভাবে কিছু মিল তো রয়েছেই। ক্যানাল ইস্ট রোডের আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা ল্যাডার ব্যবহার করেন। পাশাপাশি স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। যদিও আহত হয়েছিলেন বেশ কয়েকজন। 

অক্টোবর মাসেই হাওড়ার সাঁকরাইলের ইন্ডাস্ট্রিয়াল পার্কে ভোজ্য তেলের গুদামে আগুন লেগেছিল। স্থানীয় সূত্রে খবর, কারখানার নিরাপত্তাকর্মীরাই আগুন দেখেন। পরে ৫ হাজার বর্গফুট এলাকা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বেরিয়ে আসছিল কুণ্ডলী পাকানো কালো ধোঁয়া। খবর পেয়ে ছুটে আসেন সাঁকরাইল থানা ও ডোমজুড় থানার পুলিশ। ঘটনাস্থলে যান, হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী। এক এক করে ঘটনা স্থলে ১৬টা ইঞ্জিন পৌঁছয়। আগুনের গ্রাসে চলে যায় গোটা কারখানা। বেশ কয়েকটি গাড়ি জ্বলে যায়। এর ফলে আরও ছড়িয়ে পড়ে আগুন। গরম তেল চারিদিকে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীদের আগুন নেভাতে রীতিমতো বেগ পেতে হয়।

আরও পড়ুন: Recruitment Scam: শিক্ষক নিয়োগ মামলার তদন্ত শেষ করতে এবার সুপ্রিম কোর্টের ডেডলাইন

সেরা শিরোনাম

North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
West Bengal News Live : উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari : রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
রায়গঞ্জে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের অভিযোগে অভিযুক্তকে এনকাউন্টার, সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "পুলিশের হাত খুলে দিয়েছি.."
Kolkata News: কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু
কালীপুজোর রাতে রেষারেষি বাইক আরোহীদের, এক লহমায় সব শেষ, ই এম বাইপাসে মর্মান্তিক দুর্ঘটনায় তরুণ-তরুণীর মৃত্যু

ভিডিও

Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু
Kali Puja 2026 | কালীপুজোর পরদিনও বীরভূমের নন্দীকেশ্বরী মন্দিরে ভক্তদের ভিড় | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget