এক্সপ্লোর

Bankura: তোলাবাজি সহ একাধিক অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা

Bankura News: তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতকে এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে।

পুর্ণেন্দু সিংহ, বাঁকুড়া:  বাঁকুড়ায় গ্রেফতার হলেন তৃণমূল পরিচালিত বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুশুয়া রায় ও তৃণমূলের বাঁকুড়া সাংগঠনিক জেলার সভাপতি তারাশঙ্কর রায় এর ছেলে অনিন্দ্য রায়। তাঁর বিরুদ্ধে তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে। রবিবার রাতেই তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতকে এদিন খাতড়া মহকুমা আদালতে তোলা হয়েছে। দীর্ঘদিন ধরেই নানারকম অভিযোগ সামনে আসছিল অনিন্দ্য রায়ের নামে। শেষ পর্যন্ত পুলিশের জালে তিনি।

কিছুদিন আগেই একটি খবর প্রকাশ্যে এসেছিল বাঁকুড়া থেকে। সেখানে দেখা যাচ্ছিল যে অফিস টাইমে গ্রাম পঞ্চায়েতে নিজের কক্ষে মদ্যপ অবস্থায় মেঝেতে গড়াগড়ি খাচ্ছিলেন সেখানকার পঞ্চায়েত প্রধান, পরিষেবা নিতে এসে এমন দৃশ্য দেখে হতবাক সাধারণ মানুষ, বিক্ষোভ। রাতে প্রধানকে গাড়িতে তুলে বাড়িতে পৌঁছে দিল পুলিশ। গ্রাম পঞ্চায়েত অফিসে অন্যান্য কর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত। কিন্তু প্রধানের কক্ষে তখন অন্য দৃশ্য। খোদ পঞ্চায়েত প্রধান মদ্যপ অবস্থায় গড়াগড়ি খাচ্ছেন নিজের অফিসের মেঝেতে। পরিষেবা নিতে এসে এলাকার মানুষ এমন দৃশ্য দেখে ফেটে পড়লেন ক্ষোভে। শেষ পর্যন্ত পুলিশ পৌঁছে প্রধানকে ধরে গাড়িতে তুলে পৌঁছে দিলেন বাড়িতে। ঘটনা বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝুঁঞ্জকা গ্রাম পঞ্চায়েতের।  

এদিকে, বাঁকুড়া পুরসভায় পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলার। গতকাল উপ-পুরপ্রধান সহ মোট ১৬ জন তৃনমূল কাউন্সিলার জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেন। বাঁকুড়া পুরসভায় ২৪ জন কাউন্সিলারের মধ্যে ২১ জন তৃণমূল কংগ্রেসের। পুরসভায় তিনজন নির্দল কাউন্সিলার থাকলেও তাঁদের মধ্যে ১ জন পরবর্তীতে তৃণমূলে ও একজন বিজেপিতে যোগ দেন। এতদিন এই পুরসভায় পুরপ্রধান পদে আছেন অলকা সেন মজুমদার। আজ পুরপ্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন উপ পুরপ্রধান সহ তৃনমূলেরই ১৬ জন কাউন্সিলার। উল্লেখ্য়, বিক্ষুব্ধ কাউন্সিলারদের দাবি ছিল যে রাজ্যে পালাবদলের পর থেকেই পুরপ্রধান বিজেপির অঙ্গুলীহেলনে চালিত হচ্ছেন। পুরসভার  বিগত বোর্ড মিটিংয়ে তিনি অন্যান্য কাউন্সিলারদেরও বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দেন। পুরপ্রধানের এই একনায়কতন্ত্র ও বিজেপির সঙ্গে যোগসাজস তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে দাবি। অবশ্য পুরপ্রধান এই বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি। তাঁর দাবি এই বিষয়ে তিনি কিছুই জানেন না।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
তুমুল বৃষ্টি সকাল থেকেই, দিনভর দুর্যোগের আশঙ্কা, আজ ভাসবে কোন কোন জেলা ?
West Bengal News Live: স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
স্কুলের ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ক্লাসরুমের ছাদের অংশ, লাইভ আপডেট
Kolkata News: মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
মাদক-সহ গ্রেফতার তাইল্যান্ডের ২ তরুণী, কলকাতা পুলিশের STF- এর বড় সাফল্য
School Roof Collapse : ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
ভয়ঙ্কর ঘটনা ! ক্লাস চলাকালীন বিকট শব্দে ভেঙে পড়ল ছাদের চাঙড়, জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস পড়ুয়াদের
Advertisement

ভিডিও

Chowman Sea Food Festival | চাউম্য়ানে শুরু হয়েছে সি ফুড ফেস্টিভ্য়াল। থাকছে ১৮ রকমের সামুদ্রিক খাবারের পদ!
Mamata Banerjee - TMC News | পরিবর্তনের বাংলায় এক অন্য়রকম ২১ জুলাই দেখল পশ্চিমবঙ্গবাসী!
Mamata Banerjee-Abhishek Banerjee | ২১ জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় ফের বুঝিয়ে দিলেন তিনি আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশেই
Mamata Banerjee-21July News | মঙ্গলবার ৪ ভাগে হল শহিদ স্মরণ | ABP ANANDA LIVE
TMC-Mamata Banerjee - 21July | তৃণমূল জমানায় প্রতি বছরই ২১ জুলাইয়ের শহিদ তর্পণের মঞ্চে দেখা যেত টালিগঞ্জের কলাকুশলী থেকে বিদ্বজ্জনদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget