এক্সপ্লোর

Municipal Election: পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জেলায় জেলায় বিক্ষোভ, কটাক্ষ বিরোধীদের

TMC: তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে একাংশের ক্ষোভ। ১৯টি জেলায় ছড়িয়েছে বিক্ষোভ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। দল থেকে বেরিয়ে গেলে, বিদ্রোহ করলে কোনও ফল হবে না, স্পষ্ট বার্তা ফিরহাদ হাকিমের।

অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য ও সনৎ ঝা, কলকাতা ও শিলিগুড়ি: পুরভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণার পরই দিকে দিকে বিক্ষোভের ঝড়। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও পথ অবরোধ, কোথাও আবার বিধায়কের বাড়ির সামনে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষুব্ধরা, কেউ আবার টিকিট না পেয়ে ভেঙে পড়েন কান্নায়। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, সর্বত্র একই ছবি।

তৃণমূলের পুরভোটের প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন বিভ্রান্তি তৈরি হয়। শুক্রবার তৃণমূলের তরফে সাংবাদিক বৈঠক করে পুরসভার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। এরপর তৃণমূলের ফেসবুক পেজ ও মিডিয়া গ্রুপে একটি প্রার্থী তালিকা প্রকাশিত হয়। তারপর থেকেই জেলায় জেলায় শুরু হয়ে যায় বিক্ষোভ। তার সঙ্গে যুক্ত হয় টিকিট না পাওয়াদের ক্ষোভ। শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভ জারি রইল বাণীবন্দনার দিনেও। শনিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন বাগ্‍‍দেবীর আরাধনা, তখন জেলায় জেলায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ, অবরোধ। পরিস্থিতি সামাল দিতে বর্ধমানে নামানো হয় র‍্যাফ। 

দিকে দিকে প্রার্থী তালিকা নিয়ে এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের কটাক্ষ, ‘তৃণমূলের মধ্যে যে মারামারি শুরু হয়েছে। কেউ কাউকে মানছে না। কোনও ডিসিপ্লিন নেই। সর্বোচ্চ স্তরের নেতাদের মধ্যে পা টানাটানি। নিতে তো হবেই। জোড়া ফুলের সঙ্গে জোড়া পাতা। তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে। পার্টির নেতা কে? দিদি না ভাইপো, তা নিয়ে মারামারি চলছে।’

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিক্ষোভ প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেছেন, ‘সবারই প্রত্যাশা থাকে। যেহেতু তৃণমূল কংগ্রেস মানুষের প্রত্যাশিত দল। মানুষ তৃণমূলকে সমর্থন করে। তাই টিকিটের চাহিদা বেশি। পার্থদা-বক্সিদা সবার সঙ্গে কথা বলে লিস্ট করেছেন। আমার মনে হয়, এটা মেনে নেওয়া উচিত। না পাওয়ার যন্ত্রণা থাকে, আমারও ছিল। কিন্তু, দলটা থাকলে সুযোগ সবার জীবনে আসবে। দল থেকে বেরিয়ে গেলে, বিদ্রোহ করলে কোনও ফল হয় না।’

সবমিলিয়ে পুরভোটে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক তরজা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
RG Kar Case: 'ওই রাতে যাঁরা ছিলেন, তাঁরাও তদন্তের আওতায়', আর জি কর কাণ্ড নিয়ে মন্ত্রী শারদ্বত
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
RG Kar Case:
" আমি কাউকে ছাড়ব না…ডাক্তার উপাধি থাকলেও মানুষ মনে করি না”, বললেন অভয়ার মা BJP বিধায়ক রত্না
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget