এক্সপ্লোর

Municipality Recruitment Scam : কীভাবে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ইঙ্গিত পান তদন্তকারীরা ?

Investigating Agency : তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, রীতিমতো ৪ থেকে ৭ লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে !

উজ্জ্বল মুখোপাধ্য়ায়, শিবাশিস মৌলিক ও আশাবুল হোসেন, কলকাতা : এ যেন কেঁচো খুঁড়তে গিয়ে কেউটের হদিশ পাওয়া। শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছিল ইডি। আর তা করতে গিয়েই গ্রেফতার করা হয়, সেই সময়ের তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলকে। অয়ন শীলের অফিস থেকে পাওয়া নথিতে পুরসভাতেও নিয়োগ দুর্নীতির ইঙ্গিত পান তদন্তকারীরা।

সিনেমার পর্দায় নকল সিবিআই-এর রেড ছিল ! আর বাস্তবে হানা দিল আসল সিবিআই। পুর 'দুর্নীতি'র তদন্তে সিবিআই-এর স্পেশাল হান্ড্রেড। সল্টলেক থেকে হুগলি, উত্তর ২৪ পরগনা থেকে নদিয়া। যেদিন থেকে ওভালে, ভারত-অস্ট্রেলিয়ার মধ্য়ে শুরু হল
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, সেদিন বাংলাজুড়ে কার্যত T 20 খেলল CBI। কোথাও আলমারিতে তন্নতন্ন করে তল্লাশি চালানো হল, কোথাও, আবার পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বললেন গোয়েন্দারা।

যেমন, ছাই চাপা আগুনের মতো, স্কুলে নিয়োগ-দুর্নীতির তদন্তে গিয়ে, অয়ন শীলের অফিস থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেয়েছিলেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত প্রচুর নথি বাজেয়াপ্ত করার পর, অয়ন শীলের অফিসকে ডেটা মাইন বা তথ্যের খনি বলেও উল্লেখ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অয়ন শীলের সল্টলেকের অফিসে হানা দেওয়ার পরে, ইডি সূত্রে দাবি করা হয়েছিল, বিভিন্ন পুরসভা থেকে কোটি কোটি টাকা তুলেছিলেন অয়ন শীল। পরবর্তীতে এই তদন্ত যত এগিয়েছে, তাতে চোখ কপালে তোলার মতো তথ্য সামনে এসেছে!

তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, রীতিমতো ৪ থেকে ৭ লক্ষ টাকা রেটে বিভিন্ন পুরসভায় দেদার চাকরি বিক্রি হয়েছে ! ইডি সূত্রের দাবি করা হয়, পুরসভায় শ্রমিকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা ! গাড়ির চালকের চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা ! সাফাইকর্মীর চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা ! পুরসভার গ্রুপ ডি-র চাকরির দাম ন্যূনতম ৪ লক্ষ টাকা ! পুরসভার গ্রুপ সি-র চাকরির দাম ন্যূনতম ৭ লক্ষ টাকা ! পুরসভার টাইপিস্টের চাকরির রেট শুরু ৭ লক্ষ টাকা থেকে !

সূত্রের দাবি, ইডির জেরায় অয়ন দাবি করেন, তিনি ২০ থেকে ২৫% কমিশন পেয়েছেন। বাকি ৭৫-৮০% টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে। কিন্তু, সেই প্রভাবশালীরা কারা ? এক্ষেত্রে ইডি আগেই দাবি করেছিল, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং ধৃত প্রোমোটার অয়ন শীলের মধ্যে সেতু হিসেবে কাজ করতেন বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। পরে চার্জশিটেও সেই দাবির সপক্ষে একাধিক তথ্য প্রকাশ করে ইডি। একই সঙ্গে অয়নের সম্পত্তির খতিয়ান তুলে ধরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, অয়ন শীলের যে স্থাবর সম্পত্তির হদিশ পাওয়া গেছে - তার বাজার মূল্য ১০ কোটি ৪ লক্ষ টাকা। অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ৯০ লক্ষ টাকা। গাড়ি রয়েছে ৬৪ লক্ষ টাকার। শেয়ার রয়েছে ২৩ লক্ষ টাকার। চার্জশিটে দাবি করা হয়, ABS টাওয়ার নামে বহুতলেই অয়নের ২০টি ফ্ল্যাট রয়েছে। পাশাপাশি অয়নের বিরুদ্ধে OMR শিট বিকৃত করার অভিযোগ তোলা হয় চার্জশিটে।

সেরা শিরোনাম

Bengali Cinema: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা,
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ, কোন পথে সমাধান ? সাংবাদিকদের মুখোমুখি রুদ্রনীল-ঋতুপর্ণা, "সাধক বামাক্ষ্য়াপা..", মুখ খুললেন অধীরও
Singur Industry : মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
মুখ্যমন্ত্রীর মুখে শিল্প নিয়ে প্রতিশ্রুতির পরেই তৎপরতা শুরু, আশায় বুক বাঁধছে সিঙ্গুরবাসী
Bankura News: সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
সরকারি হাসপাতালে কাঁড়ি কাঁড়ি 'মেয়াদ উত্তীর্ণ' ওষুধ, ইঞ্জেকশান, ORS, পরিদর্শনে গিয়ে চক্ষু চড়কগাছ বিধায়কের, ভিডিও ভাইরাল
News Live: তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল
তৃণমূলে ভাঙন ধরিয়ে শক্তি বাড়াচ্ছে NCPI, পরপর পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি দখলের পর পার্টি অফিসও দখল

ভিডিও

Tulu Mondal | বেআইনি পাথর খাদান চালানোর অভিযোগ, ভবানী ভবনেও ফের টুলু মণ্ডলকে তলব #tulumondal
Visva-Bharati | বিশ্বভারতীর সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন ঘিরে উত্তেজনা #visvabharatiuniversity
BJP News | শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বিজেপির, মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা অমিত শাহের
Suvendu Adhikari| 'বাংলা সিনেমা কেন হল মালিকরা রাখছেন না?' রাজ্য সরকারের কাছে রিপোর্ট দিতে হবে
Kolkata Municipality: ওয়ার্ড পুনর্বিন্যাস-বিতর্কের মধ্যেই পুর-অধিবেশন কক্ষের আসন বৃদ্ধি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget