এক্সপ্লোর

Baharampur Municipality : সরকারি জমি দখল করে বাড়ি তৈরি ! বহরমপুরে কাউন্সিলরকে নোটিস ধরাল প্রশাসন

Congress Councilor : অভিযোগ, রাজ্য সরকারের সেচ দফতরের জমির ওপর অবৈধভাবে বাড়ি তৈরি করেছেন কংগ্রেস কাউন্সিলর।

আশিস বাগচী, বহরমপুর : মুর্শিদাবাদের বহরমপুরে সরকারি জমি দখল করে বাড়ি তৈরির অভিযোগ উঠল কংগ্রেস কাউন্সিলরের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে বাড়ি ভাঙার নোটিস দিল প্রশাসন। বেআইনিভাবে বাড়ি তৈরির কথা স্বীকার করলেও রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন কংগ্রেস কাউন্সিলর। 

রাস্তার ধারে পেল্লায় দোতলা বাড়ি। বহরমপুর পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই বাড়িতেই কংগ্রেস কাউন্সিলর ও পুরসভার বিরোধী দলনেতা হীরু হালদার তাঁর পরিবার নিয়ে থাকেন। আর এই বাড়ি নিয়েই শোরগোল পড়ে গেছে বহরমপুর শহরে। অভিযোগ, রাজ্য সরকারের সেচ দফতরের জমির ওপর অবৈধভাবে বাড়ি তৈরি করেছেন কংগ্রেস কাউন্সিলর।

পুরসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিযোগ জানান তৃণমূল নেতা ও পুর চেয়ারম্যান। তার প্রেক্ষিতেই বহরমপুরের কুঞ্জঘাটায় কংগ্রেস কাউন্সিলরের বাড়িটি অবৈধভাবে তৈরি করা হয়েছে বলে জানিয়ে দেয় প্রশাসন। বাড়িটি যে সরকারি জমির ওপর তৈরি তা স্বীকার করলেও এর নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন কংগ্রেস কাউন্সিলর। কাউন্সিলর হীরু হালদার বলেন, বাড়ি সরকারি জায়গায়। এটি পৈতৃক বাড়ি। রাজনৈতিক প্রতিহিংসার কারণে ভেঙে ফেলার নির্দেশ।

বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায় বলেন, হীরু হালদারের বিরুদ্ধে আমরা অভিযোগ করেছিলাম। কোনও রাজনৈতিক প্রতিহিংসা নয়। হীরু হালদার ইনকাম ট্যাক্স দেন। তারপরেও কেন সরকারি জায়গায় বসবাস করবেন, এটাই আমাদের প্রশ্ন।

নোটিসের যথাযথ উত্তর না পেলে বাড়িটি ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন এসডিও। বহরমপুর সদরের এসডিও প্রভাত চট্টোপাধ্যায় বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। নোটিসের যথার্থ উত্তর না পেলে বাড়ি ভেঙে ফেলা হবে।

নোটিসের উত্তর দেওয়ার জন্য কংগ্রেস কাউন্সিলরকে ২৯ মে পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget