এক্সপ্লোর

Murshidabad News: 'ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব' পুলিশকে হুমকির অভিযোগ হুমায়ুন কবীরের বিরুদ্ধে

ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব। তখন বুঝতে পারবে হুমায়ুন কবির কী জিনিস। শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে এভাবেই ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি।

মুর্শিদাবাদ: ফের বিতর্কে হুমায়ুন কবূর (Humayun Kabir)। সরাসরি পুলিশকে (Police) হুমকি মুর্শিদাবাদের (Murshidabad) ভরতপুরের (Bharatpur) তৃণমূল (TMC) বিধায়কের। ওঁর সামনে গিয়ে টেবিলের ওপর পা তুলে বসব। তখন বুঝতে পারবে হুমায়ুন কবীর কী জিনিস। শুক্রবার অনুগামীদের নিয়ে বৈঠকে এভাবেই ভরতপুরের ওসি-কে হুমকি দেন তৃণমূল বিধায়ক। ওসি-কে বদলিরও হুমকি দেন তিনি। ভিডিও ভাইরাল (Viral Video) হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। 

বিধায়কের অভিযোগ, গত বিধানসভা ভোটে ভরতপুরে তাঁকে হারাতে তৃণমূলের (TMC) তিন ব্লক সভাপতি কংগ্রেস (Congress) ও বিজেপির (BJP) সঙ্গে হাত মেলান। বিধায়কের দাবি, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ষড়যন্ত্রকারী ওই তিন নেতার অনুষ্ঠানে পুলিশ অনুমোদন দিলেও, ভরতপুর থানার সামনে বিধায়কের অনুষ্ঠানে পুলিশের  ( Murshid) অনুমতি মেলেনি। একইসঙ্গে ওসি-র বিরুদ্ধে দলের ওই নেতাদের যোগসাজশে দুর্নীতিরও অভিযোগ তুলেছেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। এ নিয়ে তৃণমূল জেলা নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি। ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। 

দলীয় কর্মিসভায় যা বলার বলেছি। ওসিকে হুমকি দিইনি। তবে কাজটা উনি ঠিক করেননি, ভাইরাল ভিডিও সামনে আসার পর প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের।

এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন হুমায়ুন কবীর। বহরমপুর পুরসভা দখলের অঙ্গীকার করতে গিয়ে সরাসরি ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বিরুদ্ধে। কড়া সমালোচনা করেছে কংগ্রেস। হুমায়ুনের মন্তব্য দলের মন্তব্য নয়, বিতর্কের মুখে সাফাই দেয় তৃণমূলের জেলা নেতৃত্ব। 

বহরমপুর পুরসভা দখলের প্রতিজ্ঞা করতে গিয়ে একেবারে পুরবাসীদের হুমকি! বিতর্কে জড়ান মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। 
দ্বিতীয় দফার উপনির্বাচন পর্ব মিটল, পুরভোটের ডঙ্কা বাজতে পারে রাজ্যে। তুঙ্গে এমনই জল্পনা। এই প্রেক্ষিতে বৃহস্পতিবার বহরমপুর শহরে হয় তৃণমূলের বিজয়া সম্মিলনী। সেখানে বহরমপুর পুরসভা জেতার জন্য জনসাধারণের ওপর বলপ্রয়োগের হুমকি দেন জনপ্রতিনিধি হুমায়ুন!

ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'আমাদের সব থেকে প্রেস্টিজ ফাইট, বহরমপুর আমাদের চাই-ই চাই। কোনও আপোস নয়। রাজ্যের নেতারা আমাদেরকে বলে, বহরমপুরে কেন ভোট আমাদের হয় না? আমরা কিন্তু এই চালাকির জবাব আগামী দিনে দিতে চাই বহরমপুরের মানুষকে। তৃণমূলের নেতৃত্বে জোড়া ফুলের প্রতীকে ২৮ জন প্রার্থীর ২৮ জনকে না জেতাতে পারলে, মিনিমাম আমাদের টার্গেট টোয়েন্টি।'

তিনি আরও বলেন, '২০টি আসন আমাদেরকে জিততেই হবে। তার জন্য আঙুল বাঁকানোর প্রয়োজন হলে আমরা কিন্তু আঙুল বাঁকাব। ভদ্রতা দেখিয়ে যদি না হয়, নম্রতা দেখিয়ে যদি না হয়, তাহলে শক্তি প্রয়োগ করে আমরা বহরমপুর পুরসভা নির্বাচনে জিতবই জিতবই।'

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget