এক্সপ্লোর

Murshidabad: বহরমপুরে ভর সন্ধ্যায় ছাত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন! পলাতক অভিযুক্ত

Murshidabad News: মেস থেকে ডেকে নিয়ে এসে ছাত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। চাঞ্চল্যকর ফুটেজ প্রকাশ্যে। বহরমপুরে (Bahrampur) ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: বহরমপুরে (Bahrampur) ভর সন্ধ্যায় ছাত্রীকে কুপিয়ে খুন! বহরমপুরের শহিদ সূর্য সেন রোডে ছাত্রীর উপর হামলা। মালদার (Malda) বাসিন্দা কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর উপর চড়াও! মেস থেকে ছাত্রীকে ডেকে নিয়ে এসে হামলার অভিযোগ। হামলার পরে প্রত্যক্ষদর্শীদের অস্ত্র দেখিয়ে চম্পট অভিযুক্ত। কেন ছাত্রীর উপর হামলা? কারণ নিয়ে এখনও ধোঁয়াশা।

ঠিক কী ঘটনা হয়েছিল?

সূত্রের খবর, এদিন সন্ধেবেলা সেই ছাত্রী যেই মেসে থাকতেন, সেই মেসের সামনে এসে তাঁকে ডাকেন অভিযুক্ত যুবক। এরপরই তাঁকে রীতিমতো কুপিয়ে খুনের চেষ্টা করেন সেই অভিযুক্ত যুবক। মেসের সামনের রাস্তাতেই সেই তরুণীকে আক্রমণ করা হয়। অভিযুক্ত যখন সেই তরুণীকে আক্রমণের চেষ্টা করেন, তখন প্রবল চিৎকার করেন সেই তরুণী। সেই চিৎকারের শব্দ শুনে আশেপাশের সবাই ছুটে আসেন। যারা বাঁচাতে আসেন সেই ছাত্রীকে, তাঁদের দিকেও ছুরি ও বন্ধুকের নল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন অভিযুক্ত যুবক। এরপর পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যান সেই যুবক। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে, সেই ছাত্রীর বাড়ি মালদার ইংরেজবাজারে। কিছুদিন আগেই সেই মেসে এসেছিল সেই মেয়েটি। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান ওই যুবকের সঙ্গে সেই ছাত্রীর কোনও সম্পর্ক ছিল। পুলিশ বাড়ির লোকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে। 

প্রত্যক্ষদর্শীদের বয়ান

ঘটনার প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন, ''ছেলেটির হাতে অস্ত্র ছিল। যখন আমরা দেখেছি তখন দেখলাম যে ছেলেটি ছুরি দিয়ে কোপাচ্ছিল সেই মেয়েটিকে। কিন্তু ওর হাতে বন্দুকও ছিল। আমরা দৌড়ে যখন আটকাতে যাই ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। ওই ছেলেটির হাতে বন্দুকও ছিল। ও আমাদের দিকে অস্ত্র দেখিয়ে পালিয়ে যায়। পুলিশকে আমরা ফোন করেছি।''

আরো পড়ুন: গলা টিপে খুন হবু বধূকে! পাকা দেখার ২ দিন পর গড়ফায় মর্মান্তিক মৃত্যু, সম্পর্কজনিত সমস্যা ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ
তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, 'প্রতিবাদে মানসিক অত্যাচার..বেতন বন্ধ", ভয়াবহ অভিযোগে শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী
Abhishek Banerjee Sevashray : সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ', ক্যাম্পে গেলেই মিলবে শংসাপত্র, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগ মালদা মেডিক্যাল কলেজের ইন্টার্নের
West Bengal News Live Blog: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে প্রাইভেট প্র্যাকটিস চলবে না', কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Woman BJP Worker Attacked: নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১
নরেন্দ্রপুরে 'আক্রান্ত' মহিলা বিজেপি সমর্থক, লাইট পোস্টে বেঁধে মারের পর ন্যাড়া করে দেওয়ার অভিযোগ, গ্রেফতার ১

ভিডিও

TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও
BJP News: বেহাল রাস্তা, উপপ্রধানকে গোলাপ ফুল BJP-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget