এক্সপ্লোর

Murshidabad News: বল ভেবে খেলতে গিয়েই বিপত্তি, বোমা বিস্ফোরণে গুরুতর জঘম ৩ বালক

সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। বল ভেবে তুলে নেয় গোলাকার বস্তু। নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে।

বহরমপুর: টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণ। বল ভেবে খেলতে গিয়ে জখম তিন বালক। সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। বল ভেবে তুলে নেয় গোলাকার বস্তু। নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার উত্তর দিনাজপুরের (Uttar Dinajpur News) ভারত-বাংলাদেশ সীমান্ত (India-Bangladesh Border) সংলগ্ন হেমতাবাদে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে। গতকাল বিকেলে সেখানে ওষুধ ব্যবসায়ী বাবলু চৌধুরীর নামে দোকানে একটি পার্সেল রেখে যান এক টোটোচালক (Toto Driver)। পার্সেল নামিয়ে রেখে তৎক্ষণাৎ কার্যত উধাও হয়ে যান তিনি। সেই পার্সেলটি ঘুলতেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুতর জখম হন বাবলু-সহ দোকানে উপস্থিত চার জন। এর মধ্যে তিন জনকে রায়গঞ্জ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেত হয়। প্রাথমিক চিকিৎসার পর ছাড়া পেয়ে যান অন্য জন।

পার্সেল বিস্ফোরণ-কাণ্ডে পরিস্থিতি শান্ত হওয়ার লক্ষণ নেই হেমতাবাদে (Hemtabad Parcel Blast)। বরং শনিবার এলাকায় বন্‌ধের ডাক দেয় হেমতাবাদ ব্যবসায়ী সমিতি। তার জেরে সেখানকার বাজার দোকান সব বন্ধ সকাল থেকে। অভিযুত্করা গ্রেফতার না হওয়া পর্যন্ত বন্‌ধ চলবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে শান্তিপূর্ণ ভাবে বন্‌ধ চললেও, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন তাঁরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বাহারাইল বাজার এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার বিস্ফোরণের পর ২৪ ঘণ্টা কাটতে চললেও, এখনও পর্যন্ত ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে যে টোটোয় চাপিয়ে পার্সেল আনা হয়েছিল, সেটিকে ইতিমধ্যেই শনাক্ত করা গিয়েছে বলে জানা গিয়েছে। পরিস্থিতি যাতে তেতে না ওঠে, তার জন্য এলাকায় টহল দিয়ে বেড়াচ্ছে পুলিশের দলও। কিন্তু লোকালয়ের মধ্যে, দিনের বেলা এমন ভয়াবহ ঘটনার রেশ কাটছে না। পুলিশ-প্রশাসনের উপর যেমন ক্ষুব্ধ মানুষ, তেমনই অনলাইন মাধ্যমে কেনা পার্সেল নিতেও ভয় পাচ্ছেন এলাকাবাসী।

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Durga Puja Weather Update: সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
সপ্তমীতে ফের বৃষ্টি ! অষ্টমীতেও দুর্যোগ ? পুজোর বাকি দিন গুলোর আবহাওয়া নিয়ে বড় আপডেট IMD-র
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
Durga Puja 2026: দুর্গাপুজোয় মহাবিপর্যয়, বাতিল করা হল সমস্ত VIP পাস, জারি হল নির্দেশিকা
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget