এক্সপ্লোর

Murshidabad News: স্কুল ছুটি দিয়ে রাজ্য সম্মেলনের আয়োজন প্রধান শিক্ষকদের, আপত্তি একাংশের

স্কুলে ছুটি দিয়ে রাজ্য সম্মেলন করায়, শিক্ষকদের একাংশের আপত্তি। তার জেরে এক প্রতিবাদী শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। 

রাজীব চৌধুরী,মুর্শিদাবাদ: স্কুল ছুটি দিয়ে প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলনের আয়োজন করার অভিযোগ উঠল মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরে (Baharampur)। প্রতিবাদ করায়, স্কুলেরই এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতার (TMC Leader) অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন শাসক-নেতা। উল্টে ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন প্রধান শিক্ষক। 

একাংশের আপত্তি: স্কুলে ছুটি দিয়ে রাজ্য সম্মেলন করায়, শিক্ষকদের একাংশের আপত্তি। তার জেরে এক প্রতিবাদী শিক্ষককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের (TMC) বিরুদ্ধে। 

মুর্শিদাবাদের (Murshidabad) বহরমপুরের (Baharampur) গুরুদাস তারাসুন্দরী ইনস্টিটিউশন। হেরিটেজ তালিকায় থাকা এই স্কুলই এবার খবরের শিরোনামে। প্রধান শিক্ষকদের রাজ্য সম্মেলন উপলক্ষ্যে শুক্রবার টিফিনের পর স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্তে আপত্তি জানান শিক্ষকদের একাংশ। বিষয়টি জেলা স্কুল পরিদর্শককে জানানোয় ফের স্কুল চালু হয়। 

প্রতিবাদে তৃণমূল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ:  অভিযোগ, এরপরই অভিযোগকারী শিক্ষককে প্রধান শিক্ষকের ঘরে ডেকে মারধর করেন তৃণমূল নেতা ও স্কুল পরিচালন সমিতির সভাপতির অনুগামীরা। স্কুল ছুটি দেওয়া নিয়ে সাফাই দিয়েছেন প্রধান শিক্ষক।

বহরমপুরের (Baharampur) গুরুদাস তারাসুন্দরী ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক সন্দীপ দাশগুপ্তের কথায়, ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিয়েছে এটা করা হবে। রবীন্দ্র সদন পাননি। প্রশাসনিক লেভেলে কথা হয়েছে, যে কোনও সময় ছুটি দেওয়া যেতে পারে। ডিআই যখন বললেন তখন ৮ পিরিয়ড পর্যন্ত স্কুল হয়েছে। 

অভিযোগকারী শিক্ষকের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি ও স্থানীয় তৃণমূল নেতা। স্কুল পরিচালন সমিতির সহ সভাপতি বিপ্লব কুণ্ডু বলছেন, উনি ঠিকমতো ক্লাস করাতে চান না। সহযোগিতা করেন না। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে গ্রুপে দিয়েছেন। ২ বার শোকজ করেছি, হেড স্যার ফোনে বলেন শিক্ষকরা ওঁর দ্বারা আক্রান্ত। 

শিক্ষককে মারধরের অভিযোগ প্রকাশ্যে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর কথায়, এটাই তৃণমূলের সংস্কৃতি, সব জায়গায় এমন চলছে, এটা সমর্থনযোগ্য নয়। এই ঘটনায় দু’পক্ষই বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে। 

তৃণমূল নেতার রোষে শাসকদলেরই কর্মী: অন্যদিকে আবাস-দুর্নীতির অভিযোগে গ্রামবাসীদের কর্মসূচিতে যোগ দেওয়ায় তৃণমূল নেতার রোষে শাসকদলেরই কর্মী! মেরে পা ভেঙে দেওয়ার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। গুরুতর জখম তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে মেদিনীপুর মেডিক্যালে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি। 

আরও পড়ুন: Terrorist Arrested: জেহাদি কার্যকলাপের অভিযোগ, জঙ্গি সন্দেহে ধাওয়া করে হাওড়ায় ২ জনকে গ্রেফতার STF-এর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
TMC-BJP News: তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
তোলা চেয়ে না মেলায় BJP সমর্থকের মায়ের শ্লীলতাহানি! গ্রেফতার TMC-র প্রাক্তন ব্লক প্রেসিডেন্ট
R G Kar Case: ২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?
২ বছরেও 'অধরা' সুবিচার! আর জি কর কাণ্ডে তদন্ত কতটা এগিয়ে ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী ?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget