এক্সপ্লোর

Terrorist Arrested: জেহাদি কার্যকলাপের অভিযোগ, জঙ্গি সন্দেহে ধাওয়া করে হাওড়ায় ২ জনকে গ্রেফতার STF-এর

খিদিরপুরে গোপন বৈঠকের ছক ছিল ধৃতদের। ধৃত মহম্মদ সাদ্দাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের এমটেকের ছাত্র।

কলকাতা: জঙ্গি-যোগের অভিযোগ, দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) থেকে ধাওয়া করে গ্রেফতার। জেহাদি কার্যকলাপের অভিযোগে টিকিয়াপাড়ায় (Tikiapara) ২ সন্দেহভাজন জঙ্গিকে (Terrorist) গ্রেফতার করা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু থেকে ধাওয়া করে গ্রেফতার করল কলকাতা পুলিশের এসটিএফ। এসটিএফ সূত্রে দাবি, 'আগ্নেয়াস্ত্র জোগাড়ের ছক ছিল ধৃত ২ সন্দেহভাজন জঙ্গির। খিদিরপুরে (Khidirpur) গোপন বৈঠকের ছক ছিল ধৃতদের। ধৃত মহম্মদ সাদ্দাম আলিয়া বিশ্ববিদ্যালয়ের (Aliah University) এমটেকের ছাত্র। জেহাদি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার সায়াদ আহমেদ। ১৯ জানুয়ারি পর্যন্ত ধৃত ২ জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

ধৃতদের একজন এম টেকের ছাত্র:  প্রজাতন্ত্র দিবসের আগে, দুই সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। পুলিশের দাবি, ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ধৃতদের মধ্য়ে একজন এম টেকের ছাত্র! 

এ যেন কোনও চিত্র-নাট্য: দ্বিতীয় হুগলি সেতুর উপর দিয়ে, হু হু করে বাইক ছোটাচ্ছেন দুই যুবক! আর, তাঁদের পিছনে তাড়া করছেন কলকাতা পুলিশের STF-এর গোয়েন্দারা। কোনও সিনেমার চিত্র-নাট্য় নয়! প্রজাতন্ত্র দিবসের আগে শুক্রবার, কার্যত এভাবেই তাড়া করে, দ্বিতীয় হুগলি সেতু থেকে দুই সন্দেহভাজন ISIS জঙ্গিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের STF। যার মধ্য়ে একজন আবার এম টেকের ছাত্র!

ধৃতদের নাম মহম্মদ সাদ্দাম ওরফে সাদ্দাম মল্লিক এবং সইদ আহমেদ। হাওড়ার টিকিয়াপাড়ায় ফ্ল্যাট রয়েছে সাদ্দামের। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের এম টেকের ছাত্র। পরিবারের, দাবি সাদ্দাম এয়ারফোর্স, রেল এবং এমবিএ-র প্রবেশিকা পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

সইদ আহমেদের বাড়ি হাওড়ার শিবপুরে। পুলিশের দাবি, ধৃতদের থেকে আগ্নেয়াস্ত্র, অনেকগুলি ল্যাপটপ, মোবাইল ফোন, হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে। ধৃতদের বিরুদ্ধে, দেশ বিরোধী কাজ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং অস্ত্র সংগ্রহের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

দেশ বিরোধী কাজের সঙ্গে যোগ: STF-এর দাবি ধৃতরা, দেশ বিরোধী কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের পরিকল্পনা ছিল, সরকারি প্রতিষ্ঠানে হামলা করার। ISIS-এর জন্য অর্থ সংগ্রহের পাশাপাশি, নতুন সদস্য জোগাড়, অস্ত্র ও বিস্ফোরক জোগাড়ও করছিলেন অভিযুক্তরা।

ধৃতদের কাছ থেকে, বেশ কিছু বৈদ্যুতিন সামগ্রী ও নথি পাওয়া গেছে।  STF-সূত্রে দাবি, ধৃতদের খিদিরপুর এলাকায় গোপন বৈঠক করার কথা ছিল। তার আগেই তাঁদের গ্রেফতার করা হয়। কী কারণে ধৃতরা অস্ত্র সংগ্রহের চেষ্টা করছিল, তাদের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে STF। 

জেএমবি, আল কায়দা, IS জঙ্গি সন্দেহে আগেও অনেকে গ্রেফতার হয়েছে এই রাজ্যে। এবার, সেরকমই সন্দেহভাজনের হদিশ মিলল হাওড়ার টিকিয়াপাড়ায়। ১৯ জানুয়ারি পর্যন্ত, ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget