এক্সপ্লোর

Murshidabad Waqf Protest: অশান্তি ঠেকাতে বাঁশের ব্যারিকেড, মুর্শিদাবাদে গ্রামে গ্রামে তৈরি শান্তি কমিটি

Murshidabad News: কয়েকটা দিন পেরিয়ে গেছে। তবে তাণ্ডবের ছবিটা ভুলতে পারছেন না ধুলিয়ানের বাসিন্দারা। চোখের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, লুঠপাট চলেছে, আগুন লাগানো হয়েছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা।

রাজীব চৌধুরী ও আবির দত্ত, মুর্শিদাবাদ: এখনও থমথমে মুর্শিদাবাদের (Murshidabad Waqf Protest) সামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি। রাস্তায় টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। রয়েছে পুলিশও। তবু আতঙ্ক পিছু ছাড়ছে না। অশান্তি ঠেকাতে নিজেরাই বাঁশের ব্যারিকেড তৈরি করেছেন বাসিন্দারা। আস্থা ফেরাতে শান্তি কমিটি তৈরি করে মিছিল, পথসভার আয়োজন করছে নাগরিক সমাজ। 

কয়েকটা দিন পেরিয়ে গেছে। তবে তাণ্ডবের ছবিটা ভুলতে পারছেন না ধুলিয়ানের বাসিন্দারা। চোখের সামনে যেভাবে ভাঙচুর হয়েছে, লুঠপাট চলেছে, আগুন লাগানো হয়েছে, তাতে আতঙ্কিত স্থানীয়রা। পুলিশের ওপর আস্থা রাখতে পারছেন না। তাই ধুলিয়ানের রতনপুর গ্রামের বাসিন্দারাই তৈরি করেছেন বাঁশের ব্যারিকেড। ওই এলাকার বাসিন্দা আলি খান বলেন, "আমরা এখানে সবাই শান্ত আছি, ভাল আছি, নিজেদের সেফটির জন্য রাখা ছিল এটা (বাঁশ)। সকালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে,তার জন্য বাঁশগুলো সব খোলা হয়েছে। যদি বাইরের কোনও লোক এসে আবার অ্যাটাক করে, বিকল্পভাবে ওই জন্য রাখা হয়েছে ওটা (বাঁশ), সেফটির জন্য।'' 

কোথাও গ্রামে ঢোকার রাস্তা ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামে গ্রামে তৈরি করা হয়েছে শান্তি কমিটি। নতুন করে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়া আটকাতে কমিটির সদস্যরা কখনও পথসভা করছেন। কখনও গ্রামবাসীদের নিয়ে মিছিল করছেন। পেশায় প্রধান শিক্ষক ও শান্তি কমিটির সদস্য রতনকুমার দাস বলেন, "আশ্বস্ত করার চেষ্টা করছি যে, আপনারা অযথা কেউ আতঙ্কিত হবেন না। গুজব কেউ ছড়াবেন না এবং গুজবে কান দেবেন না। কেউ যদি গুজব ছড়ায়, তাহলে সেই ব্যক্তিকে শনাক্ত করুন এবং প্রশাসনের হাতে তাকে তুলে দিন। আপনারা নিঃসন্দেহে কোনও ভয় না করে বাড়িতে থাকুন। তবে সচেতন থাকুন, কান খোলা রাখুন, চোখ খোলা রাখুন যে, কেউ গুজব ছড়াচ্ছে কি না।''

একদিকে, মুর্শিদাবাদে সাধারণ মানুষকে ভরসা জুগিয়ে গ্রাম না ছাড়ার কথা বলা হচ্ছে। অন্যদিকে, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে নবাবের জেলাকে। মুর্শিদাবাদের হিংসা নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন এই জেলারই প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর মুখে। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাফতি বলছেন, "মুর্শিদাবাদের দক্ষিণ প্রান্ত থেকে মুর্শিদাবাদের উত্তর প্রান্তে এই দাঙ্গা এমনি এমনি ছড়িয়ে পড়ছে না। নির্বাচনী অঙ্ক বড় খতরনাক!'' মুর্শিদাবাদের এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলছেন, "রবীন্দ্র সঙ্গীত, ঢাকের আওয়াজ,নজরুল গীতি শোনা যাবে না নববর্ষে আর। বম্ব-বন্দুকের আওয়াজই শোনা যাবে।''

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget