এক্সপ্লোর

Murshidabad: নেতা-কর্মীদের অন্ধকারে রেখে দুর্নীতিগ্রস্ত বাম কোঅর্ডিনেটরকে দলে নেওয়া হয়েছে, সরব জঙ্গিপুর টাউন তৃণমূল সভাপতি

TMC: দলের নেতা কর্মীদের অন্ধকারে রেখে দুর্নীতিগ্রস্ত সিপিএম কোঅর্ডিনেটরকে তৃণমূলে যোগদান করানো হয়েছে। আর তা হয়েছে দলের সাংগঠনিক জেলা সভাপতির মদতে। জঙ্গিপুরে এই অভিযোগ তুলে সরব টাউন তৃণমূল সভাপতি।

রাজীব চৌধুরী, জঙ্গিপুর: এক সিপিএম কোঅর্ডিনেটরের তৃণমূলে যোগদান ঘিরে প্রকাশ্যে মতানৈক্য। ‘দলের নেতা-কর্মীদের অন্ধকারে রেখে দুর্নীতিগ্রস্ত বাম কোঅর্ডিনেটরকে তৃণমূলে যোগদান করানো হয়েছে।’ এই অভিযোগ তুলে জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতির বিরুদ্ধে সরব হয়েছেন দলেরই টাউন সভাপতি।

দুর্নীতির অভিযোগ অস্বীকার করে সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া কোঅর্ডিনেটরের দাবি, উন্নয়নের স্বার্থেই তাঁর বদলবল। 

জঙ্গিপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের সিপিএম কোঅর্ডিনেটর মোজাহারুল ইসলাম গত রবিবার তৃণমূলে যোগ দেন। জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও এলাকার সাংসদ খলিলুর রহমানের উপস্থিতিতে তৃণমূলের যোগ দেন তিনি। তারপরই সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন টাউন সভাপতি ফিরোজ শেখ। তাঁর বক্তব্য, ‘আমাদের অন্ধকারে রেখে যোগদান। তাহলে তো কোনও গুরুত্বই থাকে না। সিপিএম কাউন্সিলরের বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ আছে। জেলা সভাপতি যদি দলের আদর্শ শৃঙ্খলা না মানেন তাহলে বুথ সভাপতি, ওয়ার্ড কমিটি এঁরা কী করে দলের অনুমাশন মানবেন?’

এ বিষয়ে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ও সাংসদ খলিলুর রহমান বলেছেন, ‘ফিরোজ আমাদের সক্রিয় কর্মী। তাঁর সঙ্গে এ বিষয়ে কথা বলব।’

বিতর্ক সামনে আসতেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিরোধীরা। সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সোমনাথ সিংহ রায় বলেছেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে মোজাহারুল ইসলামের যোগাযোগ বিচ্ছিন্ন। এরাই তৃণমূলে গিয়ে সম্পদ হয়ে যাচ্ছে।’

মুর্শিদাবাদ উত্তর সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চা সভাপতি সুরজিৎ দাসের খোঁচা, ‘যত দুর্নীতিগ্রস্তদের নিয়ে তৃণমূলের কাজ।’

কিছুদিন আগে তৃণমূলে যোগ দেন মুর্শিদাবাদ দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন চন্দ্র। পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে যোগ দিয়েছেন ডোমকলের টাউন বিজেপি সভাপতি অভীক দাসও। এবার জঙ্গিপুর পুরসভার সিপিএম কোঅর্ডিনেটরও তৃণমূলে যোগ দিলেন। পুর নির্বাচনের আগে এই দলবদল নিয়ে সরগরম মুর্শিদাবাদের রাজনীতি। পুর নির্বাচনে দলবদলের কোনও প্রভাব পড়ে কি না, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suruchi Sangha : সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
সুরুচি সঙ্ঘের পুজো কমিটি থেকে বাদ অরূপ-স্বরূপ! নতুন সম্পাদক হলেন এই বিজেপি বিধায়ক
Suvendu Adhikari On Rath Yatra : রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
রথযাত্রার আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, এবার ৫ লক্ষ টাকার অনুদান পাবেন এঁরা
West Bengal News Live : আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Suvendu Adhikari: শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...
শ্রাবণ মেলা উপলক্ষে তারকেশ্বরের জন্য বড় ঘোষণা, কী কী করা হবে, মুখ্যমন্ত্রী জানালেন...

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget