এক্সপ্লোর

Murshidabad: পঞ্চায়েত ভোটের আগে ফের চাঞ্চল্য, খেত থেকে উদ্ধার একাধিক সকেট বোমা

নওদা, সামসেরগঞ্জে পর মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বোমা উদ্ধার। খেত থেকে উদ্ধার ৪টি সকেট বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড। 

 মুর্শিদাবাদ: নওদা, সামসেরগঞ্জে পর মুর্শিদাবাদের (Murshidabad) হরিহরপাড়ায় বোমা উদ্ধার (Bomb Recover)। খেত থেকে উদ্ধার ৪টি সকেট বোমা। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড। পঞ্চায়েত ভোটের আগে রাজ্যজুড়ে একাধিক জায়গায় উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র (Fire Arms), বোমা। নেতা-নেত্রীর বাড়িতে বোমাবাজির ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা চলছেই। 

জেলায় জেলায় অস্ত্র-বোমা উদ্ধার অব্যাহত রাজ্যে। আজ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় ক্ষেত থেকে উদ্ধার হয় সকেট বোমা! বর্ধমানে ধৃত দুষ্কৃতীদের থেকে মিলেছে ওয়ানশটার, কার্তুজ। নাকা চেকিংয়ের সময় অস্ত্র উদ্ধার হয়েছে জলপাইগুড়ি থেকেও> বোমা তৈরির আস্ত একটি কারখানা! যেদিকে চোখ যায়, শুধু বিস্ফোরক আর বিস্ফোরক! দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের এ ছবি, চোখ কপালে তুলে দিয়েছে পুলিশের!

পঞ্চায়েত নির্বাচন যত এগিয়ে আসছে, রাজ্য জুড়ে ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে অস্ত্র-বোমা-বন্দুক উদ্ধারের ঘটনা! শুক্রবারও রাজ্যের একাধিক জেলা থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র, সকেট বোমা। তিন জেলা থেকে অস্ত্র-বোমা-সহ মোট ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গোপন সূত্রে খবর পেয়ে, শুক্রবার মুর্শিদাবাদের হরিহরপাড়ার শঙ্করপুর পুঁথির মাঠ এলাকায় একটি সর্ষে ক্ষেতে তল্লাশি চালায় পুলিশ। তদন্তকারীদের দাবি, ক্ষেতের মধ্যে একটি ব্যাগ দেখে সন্দেহ হয় তাঁদের। গোটা এলাকা ঘিরে নেয় পুলিশ। খবর দেওয়া হয় বম্বস্কোয়াডকে। পরে সেই ব্যাগ থেকেই উদ্ধার হয় চারটি সকেট বোমা। এই ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। 

গড়িয়া স্টেশনের কাছে বোমাবাজি: ২৯ নভেম্বর নরেন্দ্রপুর থানা এলাকায় গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে বোমাবাজির ঘটনা ঘটে, উদ্ধার হয় তাজা বোমা। স্থানীয় সূত্রে খবর, রাত আড়াইটে-৩টে নাগাদ বোমাবাজি হয়। সকালে শিশু উদ্যান ও প্রাথমিক স্কুলের পাশে রাস্তা থেকে উদ্ধার হয় ৩টি তাজা বোমা। সাতসকালে রাস্তায় বোমা পড়ে থাকায় এলাকায় আতঙ্ক ছড়ায়। পরে নরেন্দ্রপুর থানার পুলিশ গিয়ে বোমা উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, রাত ১০টার পর থেকে এলাকায় সাইলেন্সার বিহীন বাইক বাহিনীর দাপট বাড়ে। ইদানিং শুরু হয়েছে বোমাবাজি। পুলিশের নজরদারির অভাবেই এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। অন্যদিকে, গড়িয়া স্টেশনের কাছে নবপল্লিতে আজ যেখানে বোমা পড়েছিল, তার ৩-৪ কিলোমিটারের মধ্যে খেয়াদা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের শান্তিপার্ক এলাকা। গত ২৮ অক্টোবর, এখানে দুষ্কৃতীদের মজুত করা বোমার হদিশ পেয়ে যাওয়ায়, ৫ নাবালকের ওপর বোমা ছোড়ার অভিযোগ ওঠে। পরে এলাকা থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি। 

 উত্তর ২৪ পরগনায় বোমা উদ্ধার: নভেম্বরে বোমা উদ্ধার হয় উত্তর ২৪ পরগনার আমডাঙাতেও। সকালে নীলগঞ্জ রোডের ধারে বাগানের ভিতর ব্যাগ পড়ে থাকতে দেখে সন্দেহ স্থানীয়দের। পরে আমডাঙা থানার পুলিশ গিয়ে ২টি তাজা বোমা উদ্ধার করে। কে বা কারা বোমা মজুত করেছিল, খতিয়ে দেখা হচ্ছে। পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কা বিজেপির। তৃণমূলকে নিশানা বামেদের। বাম-বিজেপির ষড়যন্ত্র, পাল্টা তৃণমূল। এর আগে, ২ নভেম্বর, আমডাঙায় আনিস খানের মৃত্যুর ঘটনায় ISF-এর প্রতিবাদী ছাত্র নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ঘটনা ঘটে। বাড়ির সামনে থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। 

 

সেরা শিরোনাম

Malda: রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
রণক্ষেত্র মালদা কলেজ ক্যাম্পাস, সংঘর্ষে জড়াল এবিভিপি-ছাত্র পরিষদ
West Bengal News Live : মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
মুখ্যমন্ত্রীকে কুরুচিকর আক্রমণের অভিযোগ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভ বিজেপির
Anubrata Monadal : অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
অনুব্রত মণ্ডলকে কলার ধরে শাসানি, হাতজোড় করে ক্ষমা চাইলেন 'কেষ্ট'; চ্যালাকাঠ নিয়ে তাণ্ডব
Shatarup Ghosh: দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা
দুর্ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের গাড়ি, ডানকুনি টোল প্লাজার কাছে লরির ধাক্কা

ভিডিও

Rosevalley News | রোজভ্যালির আমানতকারীদের টাকা ফেরতে চূড়ান্ত সময় বেঁধে দিল হাইকোর্ট
Indranil Sen | UNESCO-র নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীল সেনকে তলব ED-র
Fire in Duranta Express : মুম্বইয়ের CSMT ইয়ার্ডে Duronto Express-এ 'আগুন আতঙ্ক'
Arabian Sea Guard News : ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর কাছে নৌযানে মিলল মাদক | ABP Ananda
BJP Meeting | SIR-এ ভোট চুরির অভিযোগের পাল্টা রণকৌশল বৈঠকে Nitin Nabin, Amit Shah, JP Nadda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget