এক্সপ্লোর

Murshidabad News: ফের খেলতে যাওয়াই কাল হল, বোমা ফেটে আহত নাবালক

Murshidabad Incident: মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পুকুর পাড়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে একজন নাবালক। আরও একবার বিদ্ধ হল শৈশব।

মুর্শিদাবাদ: অনেকদিন আগেই শেষ হয়েছে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 2023)। যদিও হিংসার যবনিকা পড়েনি এখনও। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে ভোটের দিন, ভোটের ফলপ্রকাশ, এবং তারপরেও ভোট পরবর্তী হিংসা এখনও জারি রয়েছে। আর সেই ভোটের আবহে এখনও বোমা উদ্ধার অব্যাহত। তবে সবসময়ই বোমা উদ্ধার হচ্ছে, এমনটা নয়। যে আশঙ্কা বুক কাঁপছে সাধারণের, সেই আশঙ্কাই এবার ফের সত্যি হল। আরও একবার বিদ্ধ হল শৈশব। মুর্শিদাবাদের সামশেরগঞ্জে বোমা ফেটে আহত নাবালক। জানা গিয়েছে, পুকুর পাড়ে খেলতে গিয়ে বোমা ফেটে আহত হয়েছে একজন নাবালক। কে বা কারা বোমা রেখেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ (Police)।

ফেব্রুয়ারি মাসে বীরভূমের বুকে ঘটেছিল রক্তাক্ত ঘটনা।  মল্লারপুরে বোমা ফেটে গুরুতর জখম হয়েছিল ৩ শিশু। বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণেই আহত হয়েছিল ওই ৩ শিশু। ঘটনার পর তাঁদের ভর্তি করা হয়েছিল হাসপাতালে। একই মাসেই রক্তাক্ত হয়েছিল শৈশব। বোমা ফেটে একসঙ্গে ৩ শিশু জখম হয়েছিল। মূলত তারা রায়গঞ্জে প্রাথমিক স্কুলের ছাত্র । নির্মীয়মাণ বাড়িতে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে ৩ শিশু আহত হয়েছিল।

 সাম্প্রতিক কালে জেলায় জেলায় বোমার আঘাতে ভুরিভুরি জখম হওয়ার ঘটনা ঘটেছে।পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত হয়েছিল জেলা। মাসখানেক আগে মুর্শিদাবাদের লালগোলার নয়াগ্রামে বোমা ফেটে জখম হয়েছিল চার বছরের শিশু। জানা গিয়েছিল, মিয়াপুর গ্রামের বাসিন্দা মতিফুল শেখ নামে এক ব্যক্তির বাড়ির উঠোনে পড়েছিল বোমা। তাঁর স্ত্রী ঝাড়ু দিতে গেলে বোমাটি ফেটে যায়। বিস্ফোরণে আহত হয়েছিল তাঁর ৪ বছরের ছেলে।

পঞ্চায়েত ভোটের আগে বোমা-রাজনীতির আরও একাধিক ঘটনা রয়েছে।  চলতি বছরের শুরুতেই কোচবিহারের মাথাভাঙায় বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয়েছিল ৯ বছরের বালক। আঘাত গুরুতর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বীরভূমের মাড়গ্রাম থেকে মালদার মানিকচক, উত্তর ২৪ পরগনার মিনাখাঁ, কাঁকিনাড়া, দক্ষিণ ২৪ পরগনার কুলপি, বোমায় রক্তাক্ত হয়েছে একের পর এক শৈশব। বীরভূমের সাঁইথিয়াতেও বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল এক কিশোর। 

আরও পড়ুন, বাঙালিকে ভালবেসে অনুবাদ, গুলজারের জীবন বদলে দেওয়া বই হয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ

গতবছর টিটাগড়েই স্কুল চলাকালীন, স্কুলের ছাদে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনায় দুটি চোখেই দৃষ্টি হারিয়েছিল ৭ বছরের শিশু। নলহাটিতে বাড়ি ছিল ওই শিশুর। ডিসেম্বরের শেষে মাড়গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল। মাসতুতো ভাইয়ের সঙ্গে খেলার সময় বোমা বিস্ফোরণ হয়। ওই ঘটনায় গুরুতর জখম হয়েছিল ৬ এবং ৭ বছরের দুই মাসতুতো ভাই। গতবছর ২৮ ডিসেম্বর, এসএসকেএমে মৃত্যু হয়েছিল ৬ বছরের শিশুর। রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথ্যালমোলজিতে স্থানান্তরিত করা হয়েছিল ৭ বছরের শিশুকে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Tathagato Roy On Saayoni Ghosh:“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়
“সায়নী ঘোষের নামে থানায় নালিশ করেছিলাম, তার কী গতি হল জানি না..”, বিস্ফোরক BJP নেতা তথাগত রায়

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget