এক্সপ্লোর

Murshidabad News: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার বড়ঞায়, দফায় দফায় বিক্ষোভ স্থানীয়দের

Death News: থানা ঘেরাও করার পাশাপাশি, দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখালেন মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: নিখোঁজ যুবকের দেহ উদ্ধার ঘিরে মুর্শিদাবাদের (Murshidabad) বড়ঞায় উত্তেজনা ছড়াল। থানা ঘেরাও করে দফায় দফায় বিক্ষোভ দেখালেন মৃতের আত্মীয়-পরিজন ও স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে চলল কথা কাটাকাটি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

বড়ঞায় উত্তেজনা ছড়াল: এক যুবকের মৃত্যু ঘিরে মুর্শিদাবাদের বড়ঞা থানার সামনে তুলকালাম। থানা ঘেরাও করার পাশাপাশি, দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখালেন মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। মৃতের নাম অভিজিৎ সাহা।বছর ছাব্বিশের অভিজিতের বাড়ি বড়ঞার ববরপুর গ্রামে। পরিবারের অভিযোগ, এলাকারই এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই যুবকের। গত ২২ জানুয়ারি, প্রেমিকাই ফোন করে অভিজিতকে ডাকেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন ওই যুবক। বড়ঞা থানায় অভিযোগ দায়ের করে যুবকের পরিবার। ৭ দিন নিখোঁজ থাকার পর, রবিবার বড়ঞা থানার কাছে একটি পুুকুর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। দেহ উদ্ধারে এলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। মৃত যুবকের বাবা হীরু সাহা বলেন, “পুলিশ কোনও কাজ করেনি। খালি বলছে তদন্ত চলছে।পুলিশ নিষ্ক্রিয়।’’প্রতিবেশীদের অভিযোগ, ওই প্রেমিকাই নিখোঁজ যুবকের মাকে ফোন করে মোবাইল ফোন ও জ্যাকেট উদ্ধারের কথা জানান। এর পরেও পুলিশ ওই যুবতীকে শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেয় বলে স্থানীয়দের অভিযোগ। এই ঘটনায় খুনের অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সঠিক তদন্তের আশ্বাস দেওয়ায় এদিন আধঘণ্টা পর থানার সামনে থেকে বিক্ষোভ ওঠে। 

কিশোরের দেহ উদ্ধার ঘিরে রাস্তা অবরোধ স্থানীয়দের: এদিন মেটিয়াবুরুজে কিশোরের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন পিলখানা রোডে দেহ নিয়ে রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। পুলিশের মোটরবাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে আহত হন দুই পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃত কিশোরের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ।                         

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: North 24 Parganas: কাঁচরাপাড়ায় দোকানে বিস্ফোরণ, জখম ২ ফেরিওয়ালা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dipsita Dhar: 'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
'কোনও প্রতিশ্রুতি দিচ্ছি না, আপনাদের যা দাবি সেটাই আমাদের ম্যানিফেস্টো', বলছেন দীপ্সিতা
West Bengal Assembly Election 2026: ২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
২ দফার ভোটে এবার রাজ্যে থাকতে পারে প্রায় আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনী
West Bengal Assembly Election 2026: ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
ভোটের আগে প্রশাসন-পুলিশের শীর্ষ স্তরে বড় রদবদল, মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর
Bengal Election Candidate Announcement Live:প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের
প্রার্থীতালিকা প্রকাশ সিপিএম ও বিজেপির, পূর্ণাঙ্গ তালিকা ছাড়াই ভোটের নির্ঘণ্ট ঘোষণা কমিশনের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget