এক্সপ্লোর

Ramnavami Rally 2026 : রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

BJP News: মিছিলকে লক্ষ্য করে ছাদের ওপর থেকে ইট-পাটকেল ছোড়া হয়। সেই সময় তাদের ১০-১২ জন কর্মী যারা মিছিলে অংশ-গ্রহণ করেছিলেন, তাঁরা আহত হন বলে অভিযোগ।

রাজীব চৌধুরী, জঙ্গিপুর : মুর্শিদাবাদের জঙ্গিপুরে রামনবমীর মিছিলে হামলার অভিযোগ তুলল বিজেপি। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, ইটবৃষ্টিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে নামে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে পুলিশ। কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে।

বিস্তারিত...

এদিন রামনবমীর মিছিল শুরু হয়েছিল রঘুনাথগঞ্জের ম্যাকেঞ্জি মাঠ থেকে। মিছিল ফুলতলা মোড়ে আসার সঙ্গে সঙ্গেই তা আক্রান্ত হয় বলে বিজেপির জেলা সভাপতি অভিযোগ করেছেন। মিছিলকে লক্ষ্য করে ছাদের ওপর থেকে ইট-পাটকেল ছোড়া হয়। সেই সময় তাদের ১০-১২ জন কর্মী যারা মিছিলে অংশ-গ্রহণ করেছিলেন, তাঁরা আহত হন বলে অভিযোগ। তারপরে তাঁরা আবার সামনের দিকে এগোতে চেষ্টা করেন। রঘুনাথগঞ্জ শহরের ভিতর দিয়ে যখন যাওয়ার চেষ্টা করছেন তখন ফের আক্রমণ হয় বলে অভিযোগ করা হয়। তারপরে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে দাবি পুলিশের। তবে, ইতিমধ্যে বেশ কিছু দোকানে ভাঙচুর চালানো হয়েছে, অগ্নি-সংযোগের ঘটনা ঘটেছে। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় রঘুনাথগঞ্জের ফুলতলা এলাকা।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, "আসলে বিজেপি প্ররোচনা দিচ্ছে। বিজেপি এই গন্ডগোলগুলো চাইছে। ওরা জানে ওরা হারবে। ওদের না আছে লোকজন, বহিরাগত ঢোকাচ্ছে। যে কোনও শান্তিপূর্ণ জায়গায় প্ররোচনা দিচ্ছে।"

পাল্টা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "জঙ্গিপুরে এবার হয়তো এ ধরনের ঘটনা ঘটেছে। এর আগে হাওড়ায় ঘটেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, রামের অনুসারী লোকেদের বাদ দিয়ে...যেখানে রাবণ অনুসারী বা...এর পিছনে পুরোটা তৃণমূলের মদত আছে। যদি খোঁজা যায় তাহলে দেখা যাবে যারা ঢিল মারছে তারা হয় তৃণমূলের নেতা, না হয় তৃণমূলের সমর্থক বা ভোটার। তার বাইরে কাউকে খুঁজে পাবেন না।"

রামনবমী উপলক্ষ্যে তৃণমূল-বিজেপি দুই শিবিরই আজও রাস্তায়। গতকাল ভবানীপুরের পর আজ নন্দীগ্রামে রামনবমীর শোভাযাত্রায় অংশ নিলেন শুভেন্দু অধিকারী। টেঙুয়া থেকে নন্দীগ্রামের জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিলে অংশ নেন তিনি। হনুমান মন্দিরে পুজো দিয়ে 'জয় শ্রীরাম' স্লোগান দেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। বালুরঘাটে রামনবমীর মিছিলে অংশ নেন স্থানীয় বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আর্য সমিতি থেকে থানা মোড় পর্যন্ত হয় শোভাযাত্রা। সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ রায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget