এক্সপ্লোর

Murshidabad News: প্রকাশ্যে কুপিয়ে 'খুনের' চেষ্টা, আটকের আগে অভিযুক্তকে 'গণপিটুনি'

Murshidabad Crime: কেন এভাবে অস্ত্রের কোপ ? তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সাতসকালে হরিহরপাড়ায় প্রকাশ্যে কুপিয়ে খুনের চেষ্টা (Murshidabad Crime)। এরপরেই অভিযুক্তের কপালে জোটে গণপিটুনি। হরিহরপাড়ার কুমড়োদহ ঘাট এলাকায় সকাল দশটা নাগাদ এই ঘটনা ঘটেছে।  

পেশায় দলিল লেখক নুর মহম্মদ শেখ সকালে কাজে এসেছিলেন। কুপিয়ে খুনের চেষ্টা হয় নুর মহম্মদ শেখ নামের ওই প্রৌঢ়কে।  প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন এক যুবক। আঘাতে লুটিয়ে পড়েন প্রৌঢ়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁকে নিয়ে যান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পরেই স্থানীয়দের হাতে ধরা পড়ে ওই যুবক। তাঁর উপর চড়াও হয় স্থানীয়রা। পরে আটক করা হয় ওই যুবককে। আহতের অবস্থা আশঙ্কাজনক। কেন এভাবে অস্ত্রের কোপ ? তদন্ত করে দেখছে হরিহরপাড়া থানার পুলিশ (Police)। 

তবে কুপিয়ে না হলেও পিটিয়ে খুনের আরও ভুরি ভুরি উদাহরণ রয়েছে রাজ্যে।  ক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছিল বিক্রেতার বিরুদ্ধে। গিরিশ পার্কে নাবালককে পিটিয়ে খুনের  অভিযোগে অভিযুক্ত দোকানি।মৃতের পরিবারের অভিযোগ, 'গুটখার দাম বেশি নেওয়ায় প্রতিবাদ করেছিল নাবালক। বচসা চলাকালীন নাবালককে মারধর দোকান মালিকের', লোহার শাটারে মাথা ঠুকে খুন করা হয় বলে অভিযোগ।  বাধা দিলে মৃতের দাদাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।  

জুন মাসে  বাইকে গাড়ির ধাক্কার ঘটনাকে কেন্দ্র করে নাবালক সন্তানের সামনে গাড়ির চালককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল (Beaten to Death)। প্রতিবাদে বাড়ি ভাঙচুর করা হয়েছিল। জ্বলেছিল আগুন। এশিয়ান হাইওয়েতে আগুন জ্বালিয়ে অবরোধ করা হয়েছিল। রণক্ষেত্র নকশালবাড়ি (Naxalbaru)। পুলিশ ও প্রশাসন গিয়ে বেশ কয়েক ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছিল পরিস্থিতি। 

স্থানীয় সূত্রে খবর, নাবালক ছেলেকে নিয়ে ডাক্তার দেখিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলেন নাকশালবাড়ির বিজয়নগরের বাসিন্দা সুনীল নাগাসিয়া (৩৯)। মুড়িবস্তির কাছে একটি বাইককের সঙ্গে ধাক্কা লাগে গাড়ির। শুরু হয়েছিল বচসা। অভিযোগ, ছেলের সামনেই সুনীলকে বেধড়ক মারধর করেছিলেন এলাকার বাসিন্দারা। পরে বিজয়নগরের বাসিন্দারা খবর পেয়ে সুনীলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকরা।

আরও পড়ুন, দীপাবলির আগে পানিহাটিতে বোমা বিস্ফোরণ, উড়ল এক ব্যক্তির হাত

এর আগে হুগলির (Hooghly) সাহাগঞ্জে সাইকেল চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগ ওঠে প্রতিবেশীদের বিরুদ্ধে। ডানলপ (Dunlop) কারখানার আবাসন থেকে উদ্ধার হয়েছিল হাঁটু মোড়া অবস্থায় হাত বাঁধা দেহ। খুনের অভিযোগ দায়ের করে মৃতের পরিবার। মূল অভিযুক্ত পলাতক।     

 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget