এক্সপ্লোর

Murshidabad Weather Updates: ভোরের দিকে কুয়াশার প্রকোপ, তেমন হেরফের হবে না তাপমাত্রায়

Murshidabad Weather Today: কেমন থাকবে মুর্শিদাবাদের আবহাওয়া, জেনে নিন।

বহরমপুর: দিল্লিতে শৈতপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। কিন্তু ভরা পৌষে বাংলা থেকে হঠাৎই গায়েব শীত। বছর শেষে ঊর্ধ্বমুখী পারদ। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে উধাও হয়েছে উত্তুরে হাওয়া। তার জায়গায় পুবালি হাওয়ার দাপট বাড়ায় হু-হু করে ঢুকছে জলীয় বাষ্প। ফলে তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে একটু একটু করে। তার উপর বাংলাদেশে ঘূর্ণাবর্তের জেরে বাংলায় আর শীতের ফেরার সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। তবে নতুন বছরের শুরুতে তাপমাত্রায় সামান্য পতন দেখা যাচ্ছে।

নতুন বছরের আগমন ঘটে গিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হাড় কাঁপানো ঠান্ডা টের পায়নি বাংলা। মাঝে একধাক্কায় পারদপতন ঘটলেও, গত কয়েক দিন ধরে তাপমাত্রার ওঠাপড়া বজায় রয়েছে। রবিবার মুর্শিদাবাদ (Weather update) সর্বোচ্চ তাপমাত্রা  ২৫ ডিগ্রির আশেপাশে থাকলেও, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রির মতো।

রবিবার আকাশ পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ জেলায়। এদিন আবহাওয়া মাঝামাঝি থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রির আশেপাশেই থাকবে দিনে বেলায়। ভোরের দিকে ধোঁয়াশার প্রকোপ থাকতে পারে। বিকেলের পর থেকে নামতে পারে তাপমাত্রা। তবে তাপমাত্রায় খুব বেশি হেরফের থাকবে না আজ।

রবিবার বৃষ্টির সম্ভাবনা নেই, আংশিক পরিষ্কার থাকবে

আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার মুর্শিদাবাদ জেলায় আকাশ মূলত পরিষ্কার থাকবে।  শীত তেমন অনুভূত হবে না দিনভর। এমনকি রাতের দিকেও পারদ পতনের তেমন সম্ভাবনা নেই। (District Weather Updates)। 

রবিবার মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশে পাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। রাতের দিকে তাপমাত্রা তুলনামূলক কম থাকবে। জেলায় সকালে আপেক্ষিক আর্দ্রতার হার থাকবে ৭৫ শতাংশের মতো। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার হার ৯০ শতাংশের মতোই থাকবে বলে পূর্বাভাস মিলেছে। 

একনজরে দেখে নেওয়া যাক মুর্শিদাবাদের আজকের আবহাওয়ার আপডেট- 

সর্বোচ্চ তাপমাত্রা- ২৫ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ১৫ ডিগ্রি সেলসিয়াস

বাতাসের আপেক্ষিক আর্দ্রতা-৯০ শতাংশ

সামগ্রিক আবহাওয়া-তাপমাত্রায় তেমন হেরফের নেই

সূর্যোদয়- সকাল ৬টা বেজে ২১ মিনিট

সূর্যাস্ত- সন্ধে ৫টা বেজে ০৪ মিনিট

আরও পড়ুন: DYFI Brigade Rally: লোকসভার আগে 'ইনসাফ' চেয়ে আজ DYFI-র ব্রিগেড সমাবেশ

রাজ্য়ের পশ্চিমের জেলা মুর্শিদাবাদ ২৪ ডিগ্রি ৫০ মিনিট থেকে ২৩ ডিগ্রি ৪৩ মিনিট উত্তর অক্ষাংশ এবং ৮৮ ডিগ্রি ৪৬ মিনিট পূর্ব থেকে ৮৭ ডিগ্রি ৪৯ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। মোট ৫ হাজার ৩৪১ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে অবস্থান।

এমনিতে সেপ্টেম্বরের শেষ দিকে বৃষ্টির দেখা মেলে না সেভাবে, যদি না প্রতিকূল পরিস্থিতি তৈরি হয় সাগরে। কিন্তু এবারে সেপ্টেম্বর অক্টোবরের শুরুতেও বৃষ্টি অব্যাহত ছিল। বর্ষার মেয়াদ দীর্ঘায়িত হওয়াতেই এমনটা ঘটেছে বলে মত আবহবিদদের। ডিসেম্বরের শুরুতেই শীতের আগমন ঘটে গিয়েছে। বিশেষ করে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই নীচে নেমে যাচ্ছে। এবারে হাড় কাঁপানো শীত.ও তাড়াতাড়ি আসতে পারে বলে শোনা যাচ্ছে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Baruipur CPM Arrest: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কোন কোন ধারায় মামলা রুজু তাঁর বিরুদ্ধে ?
West Bengal News Live Blog: বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা
বড় আপডেট! বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা

ভিডিও

BJP Protest News | বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, পলাতক দুষ্কৃতীরা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
Sebaashray News | সেবাশ্রয়ে ইন্টার্নদের টাকার 'টোপ',,'ছোট ক্যাম্পে দিনে ১৫০০ টাকা ও বড় ক্যাম্পে ৫ হাজার টাকা দেওয়ার টোপ' | ABP ANANDA LIVE
Siliguri News | তৃণমূল জমানায় পর্যটন দফতরেও চলত থ্রেট কালচার, শঙ্কর ঘোষের দ্বারস্থ তরুণী | ABP ANANDA LIVE
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার CPM নেতা লাহেক আলি
Sebaashray News | সেবাশ্রয়ে 'ভুল চিকিৎসা', পা বাদ, অভিষেকের নামে FIR | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget