এক্সপ্লোর

Murshidabad: জালিয়াতি করে বাবার স্কুলে ছেলের চাকরি! এবার জালে সহকারী স্কুল ইন্সপেক্টর

Murshidabad Gotha School: মুর্শিদাবাদের গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় সহকারী স্কুল ইন্সপেক্টর গ্রেফতার। সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল সিআইডি। 

মুর্শিদাবাদ: জালিয়াতি করে বাবার স্কুলে ছেলের চাকরি!  সুপারিশ, নিয়োগপত্র জাল করে বাবার স্কুলেই ছেলের চাকরি (Job), আরও গ্রেফতার। মুর্শিদাবাদের (Murshidabad) গোঠা স্কুলের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitement Scam Case) সহকারী স্কুল ইন্সপেক্টর গ্রেফতার। সহকারী স্কুল ইন্সপেক্টর সুশীল কুমার বর্মনকে গ্রেফতার করল সিআইডি (CID)। 

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই রিপোর্ট জমা দিয়েছে স্কুল শিক্ষা দফতর। তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিয়েছে সিআইডিও। বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে রিপোর্ট জমা দিল সিআইডি। কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য। স্কুল শিক্ষা দফতরের কাছে অনুমতি চাইল সিআইডি। অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে, এক সপ্তাহের মধ্যে অনুমতিপত্র, জানাল স্কুল শিক্ষা দফতর। ২২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।

নিয়োগপত্র, সুপারিশপত্র জাল করে ছেলেকেই স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে প্রথমে গ্রেফতার প্রধান শিক্ষক, পরে গ্রেফতার ছেলে। 'একা প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পক্ষে এই কাজ সম্ভব নয়। শেষ ৩-৪ বছর ধরে কী করে বেতন পেয়েছেন নথি জাল করে চাকরি পাওয়া অনিমেষ?' নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডিকে প্রশ্ন করেছিল হাইকোর্ট ।                                                                                          

আরও পড়ুন, 'আমার তো মনে হয় সিবিআই-মানিক ভট্টাচার্যের মধ্যে যোগসাজশ আছে', তীব্র ভর্ৎসনা বিচারপতির

সুপারিশ, নিয়োগপত্র জাল করে স্কুলে চাকরি, মুর্শিদাবাদের প্রাক্তন ডিআই-ও গ্রেফতার। নিয়োগ দুর্নীতিতে মুর্শিদাবাদ জেলা শিক্ষা দফতরের ১ কর্মী, এক প্রাক্তন কর্মীও গ্রেফতার।                    

CID সূত্রে দাবি করা হচ্ছে, অনিমেষ তিওয়ারির ফাইলগুলি, ধৃত সরকারি আধিকারিক আপলোড করেছিলেন, বর্তমানে যে গুলোর কোনও খোঁজ নেই। এই মামলাতেই, স্কুল শিক্ষা দফতরের কয়েকজন কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের জন্য অনুমতি চেয়েছিল CID। সোমবার, স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়, অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি সপ্তাহের মধ্যে অনুমতিপত্র হাতে পেয়ে যাবে CID। 

এদিন নারী ও শিশুকল্যাণমন্ত্রী শশী পাঁজা বলেছেন, প্রশাসন কাজ করছে। দোষীরা শাস্তি পাবে।  

 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Jadavpur University: যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
যাদবপুরে ABVP-র তাণ্ডব, নেতা-মন্ত্রীদের উল্টো সুর অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের
Burdwan Medical College: বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বর্ধমান মেডিক্যালের দেওয়ালে 'উই ওয়ান্ট জাস্টিস' স্লোগান মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget