এক্সপ্লোর

Abhishek Banerjee : ২০২৬ এর আগেই অভিষেকের সরকারে অভিষেক? পাবেন স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব?

২০২৬ এর আগে বড় কোনও চমক অপেক্ষা করে আছে বাংলার মানুষের জন্য ? পরের বিধানসভা ভোটের আগেই কি ভাগ হয়ে যাবে ক্ষমতা?  

কলকাতা : 'একই লোক চালাতে পারে নাকি?  এই লোড নিতে পারে? এত বড় ১০ কোটি লোকের রাজ্য' - কিছুদিন আগেই এমন মন্তব্য করতে শোনা গিয়েছিল তৃণমূলের বর্ষীয়াণ নেতা সৌগত রায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের ঠিক আগে, কুণাল ঘোষও তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছিলেন,  'সময়ের নিয়মে মমতাদির পর একদিন বাংলার মুখ্যমন্ত্রী হবে অভিষেক, তৃণমূল কংগ্রেসের সেনাপতি থেকে যুগান্তরের পতাকায় কান্ডারী।' এবার সেই সুরে সুর মেলালেন বিধায়ক হুমায়ুন কবীরও। বললেন, 'অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে উপমুখ্য়মন্ত্রী করা হোক। তাঁকে স্বরাষ্ট্র দফতরের দায়িত্ব দিলে দলেরই মঙ্গল। ' তাহলে কি ২০২৬ এর আগে বড় কোনও চমক অপেক্ষা করে আছে বাংলার মানুষের জন্য ? পরের বিধানসভা ভোটের আগেই কি ভাগ হয়ে যাবে ক্ষমতা?  

মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর জানালেন, তাঁর মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নিলে সঠিক সিদ্ধান্তই নেবেন। 'উনি রাজনৈতিকভাবে যোগ্য উত্তরসুরী হয়ে উঠেছেন।'  

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কে কোন পদে দেখতে চান, তা নিয়ে সাম্প্রতিককালে তৃণমূলের একাধিক নেতা বিভিন্ন ইচ্ছাপ্রকাশ করেছেন। কেউ অবিলম্বে প্রশাসনে অর্থাৎ মন্ত্রিসভায় দেখতে চান তাঁকে, কেউ আবার কোন সালে অভিষেককে মুখ্য়মন্ত্রী দেখতে চান, তাও জানিয়েছেন। এবার হুমায়ুন কবীর একধাপ এগিয়েই চাইলেন , অভিষেক স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্ব নিন। 

সৌগত রায়ের মতোই তাৎপর্যপূর্ণভাবে, অভিষেককে উপ মুখ্য়মন্ত্রী পদে দেখতে চাওয়ার কারণ হিসেবে হুমায়ুন কবীরের গলায় উঠে এসেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের কাজের চাপ কমানোর প্রসঙ্গ। তিনি বলেন, ' এর থেকে অনেক ছোট রাজ্য সেখানে দেখবেন সিএম আছে, কোথাও সেখানে দু-দুটো ডেপুটি সিএম আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু যোগ্য উত্তরসুরী হয়ে উঠেছেন আমার মনে হয়, আমাদের আবেদন বলতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখনই গুরুত্বপূর্ণ সাংগঠনিক জায়গায় তো আছেনই, এর সঙ্গে প্রশাসনিক গুরুত্বপূর্ণ জায়গায় দিলে দল আরও শক্তিশালী হবে। দল অনেকটা পরিপূর্ণ হবে। ' 

২০২৬ সালের বিধানসভা ভোটের এখনও বছর দেড়েক বাকি। তার আগে কি অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের সরকারে অভিষেক হবে? বর্তমানে স্বরাষ্ট্র দফতর মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাতে। তিনি কি তা অভিষেকের হাতে তুলে দেবেন? সেটাই বলবে সময়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
Halo Phenomenon : সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
সূর্যকে ঘিরে রঙিন আলোর বলয় ! তাজ্জব কলকাতা, রামধনু নাকি অন্যকিছু?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?

ভিডিও

LPG Gas Price LIVE: মাসের শুরুতেই বড় সুখবর, দাম কমল বাণিজ্যিক LPG সিলিন্ডারের
Blood Bank Scam: ভিনরাজ্যে রক্ত পাচারকাণ্ডের তদন্তে নজিরবিহীন পদক্ষেপ Swasthya Bhawan-র | ABP Ananda
Kulgam Shootout News: কুলগামে পরিযায়ী শ্রমিকদের উপর হামলা, একজনের মৃত্যু, একজন আহত
Birbhum Tulu Mondal News: ফের মিনার মণ্ডলের বাড়িতে পুলিশ, কী কী মিলল? ABP Ananda LIVE
Suvendu Adhikari: আজ থেকেই কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget