এক্সপ্লোর

Nadia: লক্ষাধিক টাকা বন্ধুকে দিয়ে ঋনের দায়ভার সামলাতে না পেরে আত্মঘাতী এসএসবি কর্মী

Nadia News: অভিযোগ, কৌশিকের গ্রামের বন্ধু জয়ন্ত মণ্ডলকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দেয় কৌশিক। সেই টাকা একাধিকবার চাইলেও ফেরত দেয়নি জয়ন্ত।

সুজিত মণ্ডল, নদিয়া: লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দিয়ে, সেই টাকা ফেরত না পেয়ে মানসিক অবসাদে আত্মঘাতী হয়েছেন কৌশিক বিশ্বাস নামে এক এসএসবি কর্মী। মৃত ওই এসএসবি কর্মীর বাড়ি নদিয়ার চাকদা থানার চাদুরিয়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বাসপাড়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর ২৮ এর কৌশিক ২০১৭ সালে এসএসবি-তে চাকরি পান। বর্তমানে তিনি এসএসবির অসম সদর দফতরে কর্মরত ছিলেন। বছর দুয়েক আগে নদিয়ার করিমপুরের অমৃতা বিশ্বাসের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তান রয়েছে। মৃত এসএসবি জওয়ানের বাবা কৃত্তিবাস বিশ্বাস পেশায় কৃষিজীবী।
অভিযোগ, কৌশিকের গ্রামের বন্ধু জয়ন্ত মণ্ডলকে বেশ কয়েক দফায় লক্ষাধিক টাকা ঋণ করে বন্ধুকে দেয় কৌশিক। সেই টাকা একাধিকবার চাইলেও ফেরত দেয়নি জয়ন্ত। এরফলে প্রায় ১১ লক্ষ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কৌশিক। টাকা ফেরত না পেয়ে ব্যাঙ্ক লোনও পরিশোধ করতে পারছিলেন না কৌশিক। এরফলে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন।
গত ৮ অক্টোবর শনিবার রাতে স্ত্রী ও মায়ের সঙ্গে শেষবারের জন্য কথা হয়। এরপর পরদিন অর্থাৎ রবিবার সকালে বাড়িতে খবর আসে কৌশিক আত্মঘাতী হয়েছেন নিজের কর্তব্যরত আগ্নেয়াস্ত্র দিয়ে। এরপরই শোকের ছায়া নেমে আসে গোটা গ্রাম জুড়ে। আজ গ্রামের বাড়িতে কফিন বন্দী দেহ ফিরবে। যদিও গতকাল কৌশিকের মৃত্যুর খবর জানাজানি হতেই পলাতক জয়ন্ত। তবে এখনও পর্যন্ত জয়ন্ত-র বিরুদ্ধে লিখিত কোনও অভিযোগ হয়নি।

রাজ্যের অন্য প্রান্তে অন্য একটি ঘটনায়, দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের দুর্গাপুরে প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ। থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। মৃতের নাম হজরত গাজি। বছর চল্লিশের ওই ব্যক্তির সঙ্গে প্রতিবেশীর কী ধরনের শত্রুতা ছিল, খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রতিবেশীকে খুন করে, থানায় এসে আত্মসমর্পণ! এমন কাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল ৮টা নাগাদ রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় বছর চল্লিশের হজরত গাজিকে। দেহের একাধিক জায়গায় ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। স্থানীয়রা উদ্ধার করে পদ্মের হাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

পুলিশ সূত্রে খবর, মৃত্যুর ঘটনা সামনে আসতেই আচমকাই শাহিদুল্লা গাজি নামে এক ব্যক্তি থানায় এসে প্রতিবেশীকে কুপিয়ে খুন করার কথা জানিয়ে আত্মসমর্পণ করেন। পরে তাঁকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ।

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
ধৃত সোমনাথ দে-কে গভীর রাতে বেঙ্গালুরু থেকে আনা হল কলকাতায়
Trains Cancelled : আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
আজও একের পর এক ট্রেন বাতিল, উত্তরবঙ্গে ট্রেন লাইনে ধস সমস্যা না মেটায় যাত্রী দুর্ভোগ চরমে
RG Kar Incident: গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
গতকাল গ্রেফতার, আরজি কর-কাণ্ডে গ্রেফতার সোমনাথ দে-কে আনা হল কলকাতায়
RG Kar Case: 'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার
'সব ব্য়াটা অ্য়ারেস্ট হবে', অভয়া কাণ্ডে এই ৩ জনের নামে BNS-এর কোন কোন ধারায় মামলা ? মুখ খুললেন সুকান্ত মজুমদার

ভিডিও

Jadavpur University News | যাদবপুর ক্যাম্পাসের ভিতরে ABVP-র মিছিল, বাইরে প্রতিবাদ এসএফআই-এর। বিজয়গড়ে মিছিল বাম ছাত্র সংগঠনের।
Suvendu Adhikari on Jadavpur University | দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK? যাদবপুর নিয়ে ফের মন্তব্য মুখ্যমন্ত্রীর
Train Cancelled | উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল। বাতিল আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস
Nepal Flash Flood | নেপাল বিপর্যয়ের ৮ দিন পার। মৃতের সংখ্য়া ছাড়াল ১২৫০, এখনও নিখোঁজ বহু মানুষ
Suvendu on Jadavpur University | রাষ্ট্রবিরোধী স্লোগান উঠলে, কেন সহ্য করতে হবে? দেওয়ালে লেখা ফ্রি প্যালেস্তাইন, কেন লিখবেন না ফ্রি POK?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget