এক্সপ্লোর

East Midnapore News: শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময়ে, বোমা ফেটে জখম মা ও শিশু

মাথাভাঙা, মাড়গ্রাম, মানিকচক, কুলপি, মিনাখাঁ, কাঁকিনাড়ার পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমায় বিদ্ধ শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময় বোমা ফেটে জখম হল মা ও ৬ বছরের শিশু।

ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: পঞ্চায়েত ভোটের আগে আবার বোমায় রক্তাক্ত শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময়, বোমা ফেটে জখম মা ও ৬ বছরের শিশু। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।  

পঞ্চায়েত ভোটের আগে বাংলা কি বোমা-বারুদের আখড়ায় পরিণত হচ্ছে? বারুদের আস্ফালনে নিরীহ শিশু-কিশোরদের আক্রান্ত হওয়া কি রুটিন ঘটনায় পরিণত হচ্ছে রাজ্যে? একের পর এক ঘটনায় এই প্রশ্ন ক্রমশ জোরাল হয়ে উঠছে।  

মাথাভাঙা, মাড়গ্রাম, মানিকচক, কুলপি, মিনাখাঁ, কাঁকিনাড়ার পর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বোমায় বিদ্ধ শৈশব। শুকনো পাতা ঝাঁট দেওয়ার সময় বোমা ফেটে জখম হল মা ও ৬ বছরের শিশু।

ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভূপতিনগরের ইটাবেড়িয়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সকাল সাতটা নাগাদ বাড়ির অদূরে রাস্তার ধার লাগোয়া জমিতে শুকনো পাতা ঝাঁটা দিচ্ছিলেন এক মহিলা। মায়ের পায়ে পায়ে ঘুরঘুর করছিল তাঁর ৬ বছরের শিশুসন্তান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাতা ঝাঁট দেওয়ার সময় আচমকা বোমা বিস্ফোরণ হয়। গুরুতর জখম হয় মা ও ছেলে। তাঁদের প্রথমে ভগবানপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত গুরুতর হওয়ায়, সেখান থেকে নিয়ে যাওয়া হয় তমলুক জেলা হাসপাতালে। 

প্রত্যক্ষদর্শী শেখ ফজলু বলছেন, 'ও পাতা ঝাঁটাতে গিয়েছিল। রাস্তার ওপরে একদম। পাতা কুড়োতে গিয়েছিল। বোমা ফেটে মা-ব্যাটা অসুস্থ। এখন হাসপাতালে ভর্তি করা হয়েছে'। 

ইটাবেড়িয়ার স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এই প্রথম নয়। তাঁদের এলাকায় অনেক দিন ধরেই বোমার দাপট চলছে। বোমা ফেটে আহতর আত্মীয় আয়েশা বিবির বয়ান অনুযায়ী, পাতা ঝাঁটাতে গিয়েছিল ছেলে আর মেয়ে। বোমা দেখেনি। বোমা ফেটে আহত মা আর ছেলে। আমাদের আতঙ্ক হয়ে আছে। দু-মাস আগে রাতের বেলায় রাস্তাঘাটে বোম ফাটায়। কীভাবে বাস করব?'

কে বা কারা শুকনো পাতার স্তূপে বোমা মজুত করেছিল খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এ প্রসঙ্গে বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মণ্ডলের কটাক্ষ, পঞ্চায়েত ভোটের আগে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ কায়েম করতে চাইছে তৃণমূল। প্রত্যেকটা জায়গায় বোম বন্দুকের খেলা চলছে।

কাঁথি সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ জানার কথায়, ওই এলাকা ভগবানপুর বিধানসভার অন্তর্গত, যা বিজেপির দখলে। এখানে বার বার তৃণমূলের কর্মী সমর্থকরা আক্রান্ত বিজেপির দ্বারা। তারা এখানে পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে। বোমার গর্জনে রাজ্যে শিশু-কিশোররা ধারাবাহিক ভাবে যে রকম আক্রান্ত হচ্ছে,তাতে আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। 

সেরা শিরোনাম

CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
CPM News: বনগাঁয় দুর্গাপুজোয় বুক স্টল করা নিয়ে বাম ও হিন্দু জাগরণ মঞ্চের বচসা, ভাঙচুর করা হয় মঞ্চ, ঠিক কী অভিযোগ ?
West Bengal News Live: উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
উত্তপ্ত তারাপীঠ ! বুধিগ্রাম পঞ্চায়েতে প্রধান নির্বাচন ঘিরে উত্তেজনা, বোমাবাজি
Nandigram-Reginagar By-Polls LIVE: নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
নন্দীগ্রাম-রেজিনগরে ভোট লুঠের অভিযোগ, পুনর্নির্বাচন চায় কংগ্রেস
Durga Puja 2026: চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর
চোখ বেঁধে দেবী প্রতিমা তুলে নিল শিশুকন্যা, শুরু হল পুজো! অবাক করা গল্প আড়াইশো বছরের পুরনো এই পুজোর

ভিডিও

Nandigram Bye Election | রেজিনগরে AJUP পার্টি অফিস থেকে হুমায়ুন কবীরকে গ্রেফতার করা হয়েছে
Nandigram News | নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভোটারদের উপর হামলার অভিযোগ
INDI Allience Protest | সংসদ ভবন থেকে বেরিয়ে মিছিল আকাশবাণী ভবনের সামনে পৌঁছতেই রাস্তা আটকাল পুলিশ
Suvendu Adhikari |ভোট দিতে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।ভোট দিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী?
Narendra Modi | ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত হবে 'সেবা জ্যোতি' কর্মসূচি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget