এক্সপ্লোর

Nabanna Abhijan: 'আরজি করে কোথায় ছিল পুলিশ?' নবান্ন অভিযানে ভূমিকা নিয়ে প্রশ্ন আন্দোলনকারীদের

West Bengal News: প্রাক স্বাধীনতার রাতে যেদিন রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। প্রতিবাদ শুরুর কিছুক্ষণের মধ্যেই, আর জি কর মেডিক্য়াল কলেজে তাণ্ডব শুরু হয়।

কলকাতা: নবান্ন অভিযানকে (Nabanna Abhijan) রুখতে আজ পুলিশি ব্য়বস্থা ছিল কার্যত নজিরবিহীন। কোথাও পথ আটকাতে আস্ত কন্টেনার, কোথাও রোবো কপ, কোথাও সাত ফুটের লম্বা ব্যারিকেড, কোথাও আবার ব্যারিকেডে ঝালাই করে আটকে দেওয়া হয় লোহার পাত। এককথায়, একেবারে যুদ্ধপ্রস্তুতি। আর এসব দেখে আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, ১৪ অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে যখন হামলা হয়েছিল, তখন কোথায় ছিল পুলিশের এই তৎপরতা? 

পুলিশের ভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন: প্রাক স্বাধীনতার রাতে যেদিন রাত দখলের ডাক দিয়েছিলেন মহিলারা। প্রতিবাদ শুরুর কিছুক্ষণের মধ্যেই, আর জি কর মেডিক্য়াল কলেজে তাণ্ডব (R G Kar Chaos) শুরু হয়। অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের আটকানো দূরে থাক, দুষকৃতীদের থেকে বাঁচতে প্রথমে পুলিশকেই কার্যত লুকিয়ে থাকতে হয় বলে অভিযোগ। আর এই দ্বিতীয় ছবিটা মঙ্গলবার দুপুরের। তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের বিচার চেয়ে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযানের। যা মোকাবিলায় কোনও কসুর করল না পুলিশ। এদিন এক আন্দোলনকারী বলেন, "পুলিশ যেভাবে লাঠিচার্জ করছে এই পুলিশ আরজি করে পারে না, এই পুলিশ আজকে মহিলাদের উপর লাঠিচার্জ করছে।'' আরেক আন্দোলনকারী বলেন, "যে রাতে আর জি কর ভাঙছিল, এই নির্লজ্জ পুলিশ কোথায় ছিল? ১৪ তারিখ রাতে যখন প্রমাণ লোপাট হচ্ছিল, এই পুলিশ কোথায় ছিল?''

কলকাতা থেকে হাওড়া। ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত হয়ে উঠল গঙ্গার দুই পাড়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধল আন্দোলনকারীদের। ভাঙল ব্য়ারিকেড। জলকামান, কাঁদানে গ্য়াস, লাঠিচার্জ করেও, নবান্নমুখী বিক্ষোভকারীদের আটকাতে হিমশিম খেল পুলিশ। কাল ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। আর মঙ্গলবার পুলিশের ভূমিকা প্রসঙ্গে তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "পুলিশ সমস্ত রকম আক্রমণের মুখে পড়েও, পুলিশ রক্তাক্ত হয়েও গোটা পুলিশ বাহিনী অফিসার থেকে পুলিশের যে কোনও কর্মী তারা সংযমের পরিচয় দিয়েছে। সিপিএমের জামানা হলে, ১৯৯৩ সাল ২১ জুলাই ১৪ জন মৃত পুলিশের গুলিতে, বিনা প্ররোচনায়। আর আজকে সমস্ত প্ররোচনায় পুলিশ গায়ে রক্ত মেখেছে।পুলিশ কিন্তু গুলি চালায়নি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Nabanna Abhijan: 'তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না' নবান্ন অভিযান নিয়ে মন্তব্য পুলিশকর্তার

সেরা শিরোনাম

North Dinajpur : এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
এবার উলটপুরাণ পঞ্চায়েতে ! NCPI-এর বিরুদ্ধে একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল সদস্যরা
Rahul Gandhi on West Bengal: ‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
‘পশ্চিমবঙ্গে ১০০-র বেশি আসনে ভোটচুরি’, বললেন রাহুল গাঁধী, প্যাঁচে পড়েই ডিলিমিটেশন, দাবি লোকসভার বিরোধী দলনেতার
TMC News: জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
জরুরি ভিত্তিতে দিল্লি রওনা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বললেন, ‘পরিস্থিতি সিরিয়াস’
West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget