এক্সপ্লোর

Nabanna Abhijan: 'তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না' নবান্ন অভিযান নিয়ে মন্তব্য পুলিশকর্তার

West Bengal News: এদিন বাবুঘাটে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরও করা হয়।  হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম কাণ্ড ঘটে।

কলকাতা: পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটল গঙ্গাপাড়ের দুই শহরে। একের পর এক গার্ডরেল ভাঙেন আন্দোলনকারীরা। নবান্ন অভিযান রুখতে পাল্টা পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছোড়ে। করে লাঠিচার্জও। এই অভিযান প্রসঙ্গে এদিন ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বললেন, 'তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না।'

ধুন্ধুমার কাণ্ড ঘটল গঙ্গাপাড়ের দুই শহরে: এদিন বাবুঘাটে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। গাড়ি ভাঙচুরও করা হয়।  হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, সাঁতরাগাছিতে তুলকালাম কাণ্ড ঘটে। এই ঘটনা প্রসঙ্গে ADG (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার বলেন, "আমাদের কাছে কিছু তথ্য এবং প্রমাণ ছিল সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে গোলমাল, প্ররোচনা দেওয়ার চেষ্টা করবে। যাতে পুলিশ বলপ্রয়োগ করতে বাধ্য় হয়। আমাদের সেই আশঙ্কা অনেকটাই সত্যি হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গতকাল থেকে আজ সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ জনকে গ্রেফতার করেছি। আরও অনেককে আটক করে জিজ্ঞাসাবাদ করেছি। গতকাল রাতে যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁরা লাশ ফেলে দেওয়ার কথা বলছিলেন। আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি নিয়ে এখানে অশান্তির পরিকল্পনা তাঁদের ছিল। সেই সংক্রান্ত তথ্য প্রমাণ আমাদের হাতে রয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।''

মঙ্গলবারের নবান্ন অভিযানের আগে হাওড়া ময়দানে বিক্ষোভকারীদের পাল্টা মারে পিছু হটে পুলিশ। ইটবৃষ্টিতে আহত চণ্ডীতলা থানার আইসি। মহাত্মা গান্ধী রোডে লাঠিচার্জে মাথা ফাটে মহিলার। সুপ্রতিম সরকার বলেন, ঠপর্যাপ্ত পুলিশি বন্দোবস্ত ছিল। নবান্ন অভিমুখী রাস্তায় ব্যারিকেড ছিল। সংরক্ষিত এলাকায় জমায়েত বেআইনি। আন্দোলন কেমন শান্তিপূর্ণ থাকল তা আপনারা দেখলেন। পশ্চিমবঙ্গের ছাত্রসমাজ উই ওয়ান্ট জাস্টিস বলে এলেন। ব্যারিকেড ধরে ঝাঁকানো শুরু করলেন। পুলিশ একাধিকবার শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। তারপরও ব্যারিকেড ভাঙা, গার্ডরেল উল্টোনা, পুলিশের দিকে লাঠি, বোতল বৃষ্টি। সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে রক্তাক্ত করা, গাড়ি জ্বালিয়ে দেওয়া। ছাত্র সমাজের আন্দোলনের নামে তাণ্ডব। তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না। তাণ্ডবও বোধহয় নরম বিশেষণ। আজকে প্রচুর মানুষে কাজে বেড়িয়েছেন। কর্মব্যস্ত দিন। পুলিশ কোনও ফাঁদে পা দেয়নি। সাধারণ মানুষের নিরাপত্তা বজায় রাখতে বলপ্রয়োগ করেছে। ১১ থেকে ১২ জন সহকর্মী আহত হয়েছেন। ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে। আমার দেখলাম অশান্তি পূর্ণ আন্দোলন। দুষ্কৃতী আন্দোলন বলা যেতে পারে। যা করলেন তার নিন্দার ভাষা নেই। প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্য়বস্থা নেওয়া। ছাত্র সমাজের নামে আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল। প্রকৃত ছাত্রসমাজ এই অসভ্যতামি করবে বলে মনে হয় না। নেপথ্য কোনও শক্তির ইন্ধনে এই অশান্তির ঘটনা ঘটল।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Weather Update: ভারী বৃষ্টির আশঙ্কা, বঙ্গের আকাশে দুর্যোগের ভ্রুকুটি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
Birbhum Bus Driver: নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
নিয়েছিলেন স্বেচ্ছাবসর, সরকারি বাস চালকের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা ও ৫ কোটি টাকা, দৈনিক ২ কোটির দুর্নীতি?
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
Madan Mitra: স্ত্রী, দুই ছেলের পর পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজিরা মদন মিত্রের
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি, আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ৫ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget