এক্সপ্লোর

Nadia: তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, গ্রেফতার নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান

Nabadwip News: গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়।

প্রদ্যোৎ সরকার: নদিয়ায় পুরসভার চেয়ারম্য়ান ও তৃণমূল নেতার বাড়ির পাশের ক্লাব থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে ত্রাণ সামগ্রী। ঘটনায় নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। আর গতকাল আটক করে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য় করে ছোড়া হল জুতো এবং জলের বোতল। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, তাঁরা জানতে পেরেছিলেন বিমানকৃষ্ণের বাড়ির পাশের এই ক্লাব ঘরে ত্রাণ সামগ্রী লুকোনো রয়েছে। এরপরই তাঁরা খবর দেন পুলিশে। গতকাল রাতে ঘটনাস্থলে আসে নবদ্বীপ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তল্লাশি চালিয়ে ক্লাবঘর থেকে প্রচুর পরিমাণে ত্রিপল ও ত্রাণের শাড়ি উদ্ধার করা হয়। এরপরই স্থানীয় বিজেপি নেতা-কর্মী ও স্থানীয়রা ভিড় জমান সেখানে। দফায় দফায় হয়  বিক্ষোভ। অবশেষে ভোররাতে বিমানকৃষ্ণকে পাকড়াও করে পুলিশ। বিজেপির অভিযোগ, গতকাল বিকেল থেকেই বিমানকৃষ্ণের বাড়ি থেকে মিষ্টির প্য়াকেটে করে টাকা সরানো হচ্ছিল। 

এদিকে, নবদ্বীরে নিজের হারানো বাড়ি ফেরত পেলেন এক চিকিৎসক। তৃণমূল ক্ষমতায় আসার এক বছরের ব্য়বধানেই বাড়ির একাংশ হারান নদিয়ার নবদ্বীপের চিকিৎসক সুদীপ্ত সরকার। অভিযোগ, তাঁর বাড়ির একাংশ দখল করে গড়ে ওঠে তৃণমূলের কার্যালয়। সরকার বদলের ১ মাসের মাথায় অবশেষে দখলমুক্ত হল সেই বাড়ি। ১৪ বছর পর বাড়ির অংশ ফিরে পেয়ে খুশি চিকিৎসক।

দখল হয়ে গিয়েছিল বাড়ির একাংশ! সেখানেই গড়ে উঠেছিল তৃণমূলের দলীয় কার্যালয়। একযুগ পর সরকার বদলের একমাসের ব্য়বধানে বাড়ির অংশ ফিরে পেলেন নদিয়ার নবদ্বীপ পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের পেশায় চিকিৎসক সুদীপ্ত সরকার! তিনি বলছেন, '২০১২ সালে আমার মা অসুস্থ হন। আমি কার্যসূত্রে সে সময় রানাঘাটে ছিলাম। আমাদের নামে মিথ্যা মামলা। তারপর বিভিন্নস্তরে হুমকি।'

চিকিৎসক সুদীপ্ত সরকারের অভিযোগ, ২০১২ সালে তাঁর বাড়ির একাংশ ভয় দেখিয়ে দখল করে তৃণমূল কংগ্রেস। নির্মাণ করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়। এমনকী বাড়ি সংস্কার করতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। চিকিৎসকের দাবি,দীর্ঘদিন তৃণমূল নেতৃত্বের কাছে আবেদন জানিয়েও সুরাহা পাননি। চিকিৎসক বলেন, 'এতবড় বাড়ি থাকতেও আমি অনাথ। আমি '২৫ সালে বিভিন্নভাবে যোগাযোগ করেছি। তালাটা খুলে দাও।আমি বাড়িটা সংস্কার করব। আমাকে বাড়িতে ফেরার একটা সুযোগ দিন।'

রাজ্য সরকারের পালা বদলের পর পাল্টেছে ছবিটা! সরকারি ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে, গ্রেফতার হয়েছেন তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার চেয়ারম্য়ান বিমানকৃষ্ণ সাহা। রবিবার দখলমুক্ত করা হয় ওই বাড়ি!

সেরা শিরোনাম

West Bengal Weather Update: পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
পারদ পতনের ইঙ্গিত, মূলত শুষ্ক রোদঝলমলে আবহাওয়া, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে ? কী জানাল আলিপুর
GKSS Poll: বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
বামেরাই এখন বিজেপির মূল প্রতিপক্ষ? কী বলছেন সাধারণ মানুষ?
Madan Mitra: স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
স্বাস্থ্যমন্ত্রীর 'ঋতব্রত তৃণমূল' মন্তব্যে জল্পনা, মদন বলছেন, 'কথাটার মধ্যে যথেষ্ট সারবত্তা আছে'
BJP News: 'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা
'মুখ্যমন্ত্রীর আশীর্বাদে, হাতের ছোঁয়ায় চলছে ঋত-তৃণমূল', স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে শুরু জল্পনা

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget