এক্সপ্লোর

Nadia ATM Loot: শান্তিপুরে ATM লুঠের 'চেষ্টা'! কেন ব্যাঙ্কের পক্ষ থেকে অভিযোগ দায়ের নয়? উঠছে প্রশ্ন

Nadia News: সিসিটিভি ফুটেজ দেখে, দুই ঘণ্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে এক যুবককে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ।

সুজিত মণ্ডল, শান্তিপুর: এবার নদিয়ার শান্তিপুরের ডাকঘর মোড়ে এটিএম লুঠের চেষ্টার অভিযোগ। সাতসকালে, ভাঙা অবস্থায় মিলেছে এটিএম মেশিন। দুই ঘণ্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে এক যুবককে আটক করে রানাঘাট থানার পুলিশ। কথায় অসঙ্গতি মিলতেই গ্রেফতারি। 

সিসিটিভি ফুটেজ দেখে, দুই ঘণ্টার মধ্যে পায়রাডাঙ্গা থেকে এক যুবককে গ্রেফতার করে রানাঘাট থানার পুলিশ। নাম সুধন্য সূত্রধর। বয়স ২৫। বাড়ি রানাঘাট থানার পায়রাডাঙ্গায়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে জেলার বিভিন্ন থানায়। অভিযুক্ত ওই যুবকের ব্যাগ থেকে উদ্ধার, স্ক্রু ড্রাইভার সহ বেশ কয়েকটি লোহার যন্ত্রাংশ। পুলিশি জেরায় নিজেই লুঠের কথা স্বীকার অভিযুক্তের। যদিও অদ্ভূতভাবে, ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে, রবিবার সকাল পর্যন্তও, থানায় কোনও অভিযোগ জানানো হয় না ব্যাঙ্কের পক্ষ থেকে। ব্যাঙ্ক ম্যানেজার সুমন ভদ্র বলেন, "আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে। এটিএম সেকশন দেখার লোক আলাদা আছে। আমি আমার সেই লোককেও জানিয়েছি। আশা করি নিশ্চয়ই তাঁরা এই বিষয়ে ব্যবস্থা নেবে। আমাদের তরফ থেকে যা যা জানানোর, যেখানে, সেখানে আমরা জানিয়ে দিয়েছি।''

কখনও, এটিএমের অন্দরে জালিয়াতির জাল। কখনও আবার এটিএমে ভিতর দুষ্কৃতী। এবার, শহরের প্রাণকেন্দ্রেই এটিএম লুঠের চেষ্টা। কর্তৃপক্ষের এহেন আচরণে প্রশ্ন, ঘটনা দেখা মাত্রই কেন থানায় অভিযোগ জানালো না ব্যাঙ্ক? এর পিছনে ভিতরের লোক জড়িত নয়তো? এই ঘটনায় ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত মামলা করে তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। রবিবার তাঁকে, তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে রাণাঘাট মহকুমা আদালত।

গতকাল হাওড়ার আলমপুরে গ্যাসকাটার দিয়ে এটিএম কেটে, টাকা লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। সকালে এলাকায় গিয়ে দেখা যায়, এটিএম কাউন্টার লন্ডভন্ড। ভেঙে দেওয়া হয়েছে মেশিন। এমনকি এটিএমের অংশ রাস্তার ওপরেও পড়ে থাকতে দেখা যায়। সাঁকরাইল থানার পুলিশ সূত্রে খবর, SBI-এর ওই এটিএম পোড়ানোও হয়েছে। গ্যাসকাটার দিয়ে কাটার সময় তা পুড়েছে, নাকি লুঠের পর উদ্দেশ্য নিয়েই তা জ্বালিয়ে দেওয়া হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সাঁকরাইল থানা ও হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন।                                       

আরও পড়ুন: RG Kar News: খারাপ মেশিন, চূড়ান্ত দুর্ভোগ রোগীদের; ফের শিরোনামে আরজি কর

সেরা শিরোনাম

তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'
তৃণমূলের প্রতীক-নাম সব বদল, মমতার কড়া সুর, 'আমাকে বারবার থ্রেট করেছে বিজেপিকে সমর্থনের জন্য'
Nandigram By-Election 2026 : শুরুতেই ধাক্কা মমতাপন্থী তৃণমূলের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় সিদ্ধান্ত নন্দীগ্রামের প্রার্থীর
শুরুতেই ধাক্কা মমতাপন্থী তৃণমূলের, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বড় সিদ্ধান্ত নন্দীগ্রামের প্রার্থীর
নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থীর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার
নন্দীগ্রামে প্রার্থী পদ প্রত্যাহার মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস'-এর প্রার্থীর, নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন মমতার
Ritobrata TMC Logo Election Commission: ঋতব্রতদের প্রতীক নিয়ে নতুন ধোঁয়াশা, খাম নিয়ে উঠছে নয়া বিতর্ক
ঋতব্রতদের প্রতীক নিয়ে নতুন ধোঁয়াশা, খাম নিয়ে উঠছে নয়া বিতর্ক

ভিডিও

Humayun Kabir:
Tapas Roy on TMC:
Rahul Gandhi:
Suvendu Adhikari: সল্টলেকের আরক্ষা ভবনে ট্রাফিক কন্ট্রোল রুমের কর্মসূচিতে মুখ্যমন্ত্রী
TMC Symbol Row | নতুন প্রতীক নিয়ে উপনির্বাচনে প্রচার করতে দেখা যেতে পারে Mamata Banerjee-কে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Shatarup Ghosh: 'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
'চটি' ও 'বালিশ' প্রতীককে চিহ্নিত করে পোস্ট, তৃণমূলের দুই শিবিরকে কটাক্ষ শতরূপ ঘোষের, কী লিখলেন ?
PF Insurance : EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
EPFO-তে বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি, এবার ৭ লাখের বদলে পেতে পারেন ১০.৫ লাখের বিমা সুরক্ষা
Gold Price : এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
এবার বাড়ছে সোনার দাম, না কিনলে ভুল করবেন ! আজ রাজ্য়ে কত যাচ্ছে গোল্ড রেট ?
Cyclone Alert: ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
ফের দুর্যোগ, নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা ! কবে শুরু বৃষ্টি ? কোন কোন জেলায় জারি সতর্কতা ?
UPI Charges: ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
ইউপিআইতে নতুন MDR চালু হলে সরকারের হাতে আসতে পারে প্রায় ২২ হাজার কোটি টাকার রাজস্ব, লভ্যাংশ পাবে কে?
EPF Ceiling Hike: ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
ইপিএফের বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হতে পারে ২৫ হাজার, কর্মচারীদের জন্য বাস্তবে কী বদল হবে?
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Embed widget