এক্সপ্লোর

RG Kar News: খারাপ মেশিন, চূড়ান্ত দুর্ভোগ রোগীদের; ফের শিরোনামে আরজি কর

Kolkata News: ক্যানসার নির্ণয়ের পরীক্ষা, ক্যানসার বায়ো মার্কার, বিভিন্ন হরমোন এবং ভিটামিন, সব পরীক্ষাই এখন বন্ধ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর মেডিক্যাল কলেজের বায়ো কেমিস্ট্রি বিভাগে থাকা মেশিন খারাপ। ফলে ক্যানসার বায়ো মার্কার, বিভিন্ন হরমোন থেকে ভিটামিন, কোনও পরীক্ষাই করা যাচ্ছে না। বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে রোগীদের। এ নিয়ে অনেক আগে থেকে কর্তৃপক্ষকে জানানো হয়েছিল বলে জানিয়েছেন চিকিৎসকদের একাংশ। সমস্যার কথা মেনে নিয়েছে কর্তৃপক্ষও।                                 

মেশিন খারাপে ভোগান্তি: ক্যানসার নির্ণয়ের পরীক্ষা, ক্যানসার বায়ো মার্কার, বিভিন্ন হরমোন এবং ভিটামিন, সব পরীক্ষাই এখন বন্ধ। কারণ সরকারি হাসপাতালে এইসব পরীক্ষার বড় মেশিনটিই অকেজো। অন্যদিকে ছোট মেশিনের প্রয়োজনীয় সামগ্রী কেনা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। আর এটা গ্রামীণ বা জেলার কোনও ছোট হাসপাতালের ঘটনা নয়, এ ছবি খাস কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের। যার জেরে ভুক্তভোগী হতে হচ্ছে রোগীদের। পরীক্ষা করানোর জন্য যেতে হচ্ছে বাইরে। জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এই পরিস্থিতি। এক রোগীর আত্মীয় বাদল মণ্ডলের অভিযোগ, "রোগীর এমার্জেন্সি, বাইরে থেকে পরীক্ষা করাতে হচ্ছে। টাকা নিচ্ছে।''



গত বছরের অগাস্ট মাসে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের নৃশংস ঘটনায় অপরাধীর কঠোর শাস্তির পাশাপাশি আন্দোলনকারীদের অন্যতম দাবি ছিল সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন। অভিযোগ তখন থেকেই বায়ো কেমিস্ট্রি বিভাগে থাকা বড় মেশিনটি মাঝে মাঝে খারাপ হতে শুরু করে। তখনই বায়ো কেমিস্ট্রি বিভাগের তরফে হাসপাতাল কর্তৃপক্ষকে মেল করে তা জানানো হয়। কর্তৃপক্ষের তরফে অস্থায়ীভাবে একটি ছোট মেশিনের ব্যবস্থা করা হয়। এদিকে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে বড় মেশিনটি খারাপ হয়ে যায়। ছোট মেশিনটিতে পরীক্ষা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সামগ্রী শেষ। হাসপাতালের ক্রয় তালিকার বাইরে থাকা ছোট মেশিনের প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য বিশেষ অনুমতির প্রয়োজন। এদিকে, আর জি কর মেডিক্যালে দুর্নীতি নিয়ে বর্তমানে সিবিআই তদন্ত চলছে। সূত্রের খবর এই আবহে, সেই অনুমতি নিয়ে চলছে টালবাহানা। জুনিয়রদের পাশাপাশি সিনিয়র ডাক্তারদের গলাতেও শোনা গেছে পরিকাঠামো নিয়ে অভিযোগ। যদিও গোটা ঘটনায় আর জি কর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের তরফে পরিস্থিতির জটিলতার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরও পড়ুন: Kolkata News: অভিজাত আবাসনের পানীয় জলে ই-কোলাই ব্য়াক্টেরিয়া, আতঙ্কে বাসিন্দারা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget