এক্সপ্লোর

Nadia News: প্রার্থী তালিকা নিয়ে বিক্ষোভ, অশান্তি, হাতাহাতি, অবশেষে নদিয়ায় বিজেপি-র দফতরের তালা খুলল

Nadia News: পুরভোটের প্রার্থী তালিকা ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, এলাকার পুরনো কর্মীরাই টিকিট পাননি। তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি।

নদিয়া: অবশেষে ভাঙা হল নদিয়া উত্তর (Nadia News) সাংগঠনিক জেলার বিজেপি (BJP) দফতরের তালা। একই সঙ্গে জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের (Arjun Biswas) বিরুদ্ধে লাগানো পোস্টারগুলিও ছিঁড়ে ফেলা হয়। গত সোমবার প্রার্থীপদ পছন্দ না হওয়ায় বিজেপি কর্মীদের একাংশ দলীয় অফিসে তালা মেরে পোস্টার লাগিয়ে দেয় বলে অভিযোগ। যদিও বিজেপি নেতৃত্বের দাবি, তালার চাবি হারিয়ে যাওয়ায় এতদিন তালা খোলা যায়নি। অবশেষে শুক্রবার দফতরের তালা ভাঙেন বিজেপি কর্মী সমর্থকরা। ওইদিন বিকেলেই দলীয় কার্যালয় বেরোনোর আক্রান্ত হন অর্জুন বিশ্বাস। তৃণমূল (TMC) আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

শনিবার চার পুরসভা কেন্দ্রে ভোটগ্রহণ (WB Municipal Elections 2022) চলাকালীনই তালা খোলা খোলা হয় ওই দফতরের। আর পুরভোটের প্রার্থী তালিকা ঘিরেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, এলাকার পুরনো কর্মীরাই টিকিট পাননি। তৃণমূলের সঙ্গে আঁতাত করে টাকার বিনিময়ে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাই জেলায় বিজেপি-র দফতরে তালা ঝুলিয়ে দেন বিজেপি কর্মীরা। গত সোমবার এই ঘটনা ঘটে।

নদিয়া উত্তরের জেলা সভাপতি অর্জুন বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন বিজেপি কর্মীরা। জেলার প্রধান দলীয় কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে দেন। তার পর থেকে বন্ধ ছিল ওই দফতর। পুরভোট পর্যন্ত দফতর বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল সেই সময়। সেই তালা খোলা হল শনিবার।

আরও পড়ুন: Metro Dairy: দীর্ঘদিন ভেজাল দুধ সাপ্লাই, মেট্রো ডেয়ারীর কালেকশন সেন্টারে হানা ইনফরমেশন ব্রাঞ্চের

তবে দফতরের তালা খোলা হলেও, দলের অন্দরের ঝামেলা মেটেনি এখনও পর্যন্ত। বরং শুক্রবার সেখানে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করে। দলের জেলা সভাপতির মাথা মেরে ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধেই। গুরুতর জখম অবস্থায় অর্জুনকে ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। জানা যায়, তালা ভেঙে দফতরের ভিতরে ঢোকার চেষ্টা করেন অর্জুন। তাতেই পরিস্থিতি তেতে ওঠে। বচসা থেকে শুরু হয় হাতাহাতি-মারামারি।

সেরা শিরোনাম

Sandipan Saha on BJP Inner Clash: দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
দিকে দিকে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, ফাটল মাথাও, ‘ঋতব্রত তৃণমূল’ বলল, ‘এরা কি সেই সুযোগসন্ধানী…?’
West Bengal: রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
রাতের অন্ধকারে রেললাইনে হাতির দল, ট্রেন থামিয়ে বাঁচালেন লোকো পাইলটরা
News Live: '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
'১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস', ঘোষণা মুখ্যমন্ত্রীর
District News: অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও
অবৈধ সম্পর্ক জড়িয়েছেন স্ত্রী, সন্দেহের বশে কুপিয়ে খুন করল স্বামী! বিষ খেল নিজেও

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Mukesh Khanna: 'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
'জন গণ মন' ভারতমাতার উদ্দেশে আদৌ লেখা নয়'... 'বন্দে মাতরম' নিয়ে ফের সরব মুকেশ খান্না
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Cooch Behar: গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
গাড়ি উঠতেই হুড়মুড়িয়ে শীতলকুচিতে ভাঙল ব্রিজ, চরম সমস্যায় পড়েছেন দুই পাড়ের বাসিন্দারা
Embed widget