এক্সপ্লোর

Nadia News: নদিয়ার শিবিরে মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ, ফের কাঠগড়ায় BSF

BSF Lady Constable: নদিয়ার কৃষ্ণগঞ্জে BSF শিবিরে এই নক্কারজনক  ঘটনা ঘটেছে বলে অভিযোগ।

আবির দত্ত, কলকাতা-নদিয়া বিভিন্ন সময়ে একাধিক গুরুতর অভিযোগ সামনে এসেছে। এ বার বাংলার বুকে সীমান্ত রক্ষী বাহিনীর (BSF) বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠল। BSF শিবিরেই এক মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযোগ উঠে আসছে। এই ঘটনায় কাঠগড়ায় BSF-এরই কোম্পানি কম্যান্ডার, ইনস্পেক্টর পদমর্যাদার আধিকারিক (Nadia News)। ওই মহিলা কনস্টেবলের উপর তিনি শারীরিক অত্যাচার চালিয়েছেন, ধর্ষণ করেছেন বলে অভিযোগ। নির্যাতিতা এই মুহূর্তে কলকাতার হাসপাতালে ভর্তি (BSF Lady Constable)।

BSF শিবিরেই এক মহিলা কনস্টেবলকে ধর্ষণে অভিযোগ উঠে আসছে

নদিয়ার কৃষ্ণগঞ্জে BSF শিবিরে এই নক্কারজনক  ঘটনা ঘটেছে বলে অভিযোগ। গত শনিবার, অর্থাৎ ১৮ ফেব্রুয়ারি মহিলা কনস্টেবলকে ধর্ষণ করা হয় বলে জানা গিয়েছে। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। তার পর কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের নির্দেশেই থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

BSF সূত্রে জানা গিয়েছে, নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত যে শিবির BSF-এর, সেখানে কোম্পানি কম্যান্ডার অর্থাৎ ইনস্পেক্টর পদমর্যাদার এক আধিকারিক কনস্টেবল পদে কর্মরত এক মহিলা কর্মীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। গত ১৮ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে জানা যায়। এর পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় নির্যাতিতাকে। সেখান থেকে তাঁকে সরানো হয় কলকাতার SSKM হাসপাতালে। সেখানে প্রাথমিক পরীক্ষার পর পুলিশকে খবর দিতে নির্দেশ দেন চিকিৎসকরা। 

আরও পড়ুন: Mamata Banerjee: বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে আহ্বান, ‘একুশে’ কবিতা পড়ে শোনালেন মমতা

এর পর ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই মহিলা কনস্টেবল। তাঁর সঙ্গে থানায় যান BSF-এর কয়েক জন আধিকারিকও। সেখানে ৩৭৬-এর বি এবং সি ধারায় ধর্ষণের মামলা দায়ের হয়। কিন্তু যেহেতু নদিয়ার কৃষ্ণগঞ্জে অপরাধ ঘটানো হয় বলে অভিযোগ, তাই ওই মামলা ভবানীপুরের এক্তিয়ারের মধ্যে পড়ে না। ফলে জিরো এফআইআর করে সেটি কৃষ্ণগঞ্জ থানায় পাঠানো হয়। সেখানে তদন্ত শুরু হয়েছে পুলিশের তরফে।

ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ওই মহিলা কনস্টেবল

এই ঘটনায় BSF -এর সঙ্গে যোগাযোগ করলে, তারা জানা, এই ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয় না তারা। বিষয়টি খতিয়ে দেখবে তারা। ইতিমধ্যে বিভাগীয় তদন্তও শুরু হয়েছে। যে আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁকে সাসপেন্ডও করা হয়েছে বলে জানানো হয়েছে BSF-এর তরফে। এ নিয়ে তদন্ত শুরু করেছে কৃষ্ণগঞ্জ থানার পুলিশও। তথ্যপ্রমাণ সংগ্রহ করতে BSF শিবিরে গিয়ে কথা বলছে পুলিশ। 

সেরা শিরোনাম

West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget