এক্সপ্লোর

Car Accident: বাসের সঙ্গে বিরাট সংঘর্ষ, গাছে পিষল গাড়ি! চোখের পলকে শেষ ৫ জন

Bus Car Accident: একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিয়ে আসছিল।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: মঙ্গলবার সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর এলাকা।  সাতসকালে নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন একটি বাস কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল ঠিক সেই সময় করিমপুর থেকে মারুতি ভ্যানটি কৃষ্ণনগরের দিয়ে আসছিল। কাঠালিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি মারুতি ভ্যানকে ঠেলে নিয়ে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে পিষে দেয়। এই ঘটনায় মারুতি ভ্যানে থাকার পাঁচজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়। দুমড়েমুচড়ে যায় ভ্যানটি। ক্ষতিগ্রস্ত হয় বাতানুকূল বাসটির সামনের অংশও।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারুতি ভ্যানে থাকা সব যাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়াও বাসের যাত্রীদের অনেকে আহত। তাঁদের করিমপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সাতসকালে বিকট আওয়াজ শুনে দুর্ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। যদিও মারুতির ভিতর আটকে থাকা যাত্রীদের কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। দ্রুত খবর দেওয়া হয় করিমপুর থানায়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। উদ্ধারকাজের জন্য পৌঁছয় দমকল বাহিনীও। 

কী কারণে দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়। যাত্রীবাহী বাসটি কি খুব দ্রুতগতিতে ছিল? চালক কি মদ্যপ অবস্থায় ছিল? নাকি তাঁর ঘুমে চোখ লেগে গিয়েছিল? সেই প্রশ্নও উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বাসের চালক পলাতক। তাঁকে খুঁজছে পুলিশ।  

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
SLST News: তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
তৃণমূল জমানার ২০২৫- এর SLST তালিকা বাতিল, একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগের জন্য নতুন তালিকা প্রকাশ
TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের
Nandigram Bye Election | উপনির্বাচনের আগে নন্দীগ্রামে আক্রান্ত বামেদের প্রার্থী
TMC leader arrested | গ্রেফতার কোন্নগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর মমতা তৃণমূলের নেতা তন্ময় দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget