এক্সপ্লোর

Nadia News: ফের অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেফতার !

Bangladeshi Infiltrators: গত কয়েক মাসে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বহু অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারীদের গ্রেফতার করেছে পুলিশ।

সুজিত মণ্ডল, হাঁসখালি : ফের অনুপ্রবেশের অভিযোগে ৩ বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করল হাঁসখালি থানা। পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশে সাহায্য় করার অভিযোগে ধৃত শরিফুল মণ্ডল হাঁসাখালি থানার রামনগর এলাকার বাসিন্দা। এর আগে গ্রেফতার হওয়া ভারতীয় দালালদের জিজ্ঞাসাবাদ করার সূত্রেই তাঁর খোঁজ পায় পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে নদিয়ার হাঁসখালি থানার পুলিশ তিন জন বাংলাদেশি ও এক ভারতীয় দালালকে গ্রেফতার করেছে। তিন জন বাংলাদেশির মধ্যে একজন মহিলা ও দুই জন পুরুষ রয়েছে। ধৃত বাংলাদেশিদের নাম- মহম্মদ অভি মিঞা, মহম্মদ সুজ্জ্বল মিঞা, তানিয়া আখতার। ধৃত ভারতীয় দালালের নাম শরিফুল মণ্ডল।  

মারধর, মন্দিরে হামলা, মুক্তিযোদ্ধার ওপর আক্রমণ, হিন্দু খুন, বাংলাদেশজুড়ে নৈরাজ্য় ! আর ওপারে অস্থির পরিস্থিতির জেরে মাথাচাড়া দিয়ে উঠেছে অনুপ্রবেশ। গত কয়েক মাসে নদিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে বহু অনুপ্রবেশকারী ও তাদের সাহায্যকারীদের গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের দাবি, ধৃতদের জেরা করে জানা গেছে, অনুপ্রবেশকারীদের সাহায্য় করতে একটি ভারতীয় দালালচক্র দীর্ঘদিন ধরেই নদিয়ার সীমান্তবর্তী এলাকায় সক্রিয়।

এই প্রেক্ষাপটেই দিনকয়েক আগেই ধানতলা ও হাঁসখালি থানা এলাকায় অভিযান চালিয়ে দুই দালালকে গ্রেফতার করেছিল পুলিশ।

নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাঙনাপুরের প্রায় ৮ কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন। পুলিশ সূত্রে দাবি, শীতের রাতে কুয়াশাকে ঢাল বানিয়ে দিনের পর দিন ধরে চলত অনুপ্রবেশ। ফেন্সিংবিহীন এলাকা দিয়ে 'বাঁশের বেড়া ভেঙে' অথবা 'মজে যাওয়া' ইছামতি নদীর জঙ্গল ঘেরা পাড় ব্যবহার করে দিনের পর দিন মোটা টাকার বিনিময়ে অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার অভিযোগ রয়েছে ধৃতদের বিরুদ্ধে। 

রানাঘাট পুলিশ জেলার তথ্য অনুযায়ী, শুধু গত দু'মাসে হাঁসখালি, ধানতলা এবং গাংনাপুর থানায় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে ৩০ জনের বেশি আন্তর্জাতিক মানব পাচারচক্রের দালালকে। এছাড়া ৫৫ জনের বেশি বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ, সবমিলিয়ে মাত্র দু’মাসেই পুলিশের জালে দালাল এবং বাংলাদেশি মিলিয়ে ধরা পড়েছে শতাধিক। 

গত মঙ্গলবারও বৈধ কাগজপত্র ছাড়াই অনুপ্রবেশের অভিযোগে সীমান্ত এলাকায় ধরা হয় বাংলাদেশের নাগরিকদের। ২ জেলা থেকে ধরা পড়ে ৯ জন।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার BSF-এর সঙ্গে যৌথ অভিযান চালানো হয় নদিয়ার টুঙ্গিভাজন ঘাট পঞ্চায়েত এলাকায়। ভজনঘাট মাঠপড়ার একটি বাগান থেকে গ্রেফতার করা হয় -গাজি রহমান (৩০), মিন্টু মিয়া (৩৫) ও সহিদুল ইসলামকে (২৮)। অন্যদিকে, বেআইনিভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক মহিলা সহ দুই বাংলাদেশের নাগরিককে গ্রেফতার করে নদিয়ার ধানতলা থানার পুলিশও। শুধু নদিয়া নয়, মুর্শিদাবাদেও রাতের অন্ধকারে পুলিশের জালে ধরা পড়ে ৪ বাংলাদেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: কলকাতায় ফিরেই হাসপাতালে গিয়েছিলেন অভিষেক, বেরোলেন তারপর, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
কলকাতায় ফিরেই হাসপাতালে গিয়েছিলেন অভিষেক, বেরোলেন তারপর, সঙ্গে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
West Bengal News LIVE Updates: জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
Abhishek Banerjee:
"অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?" দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা
Family Planning: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget