এক্সপ্লোর

Hanskhali: হাঁসখালির নাবালিকাকে জীবন্ত পুড়িয়ে মারল কারা? উত্তর পেতে মরিয়া সিবিআই

Krishnanagar: উত্তর পেতে মরিয়া সিবিআই (CBI)। কৃষ্ণনগরে (Krishnanagar) ক্যাম্পে নিয়ে নির্যাতিতার গোটা পরিবারের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা।

বিজেন্দ্র সিংহ ও ব্রতদীপ ভট্টাচার্য, হাঁসখালি: নদিয়ার (Nadia) হাঁসখালিতে (Hanskhali) নাবালিকার দেহ (Minor Body) পুড়িয়ে দিল কারা? উত্তর পেতে মরিয়া সিবিআই (CBI)। কৃষ্ণনগরে (Krishnanagar) ক্যাম্পে নিয়ে নির্যাতিতার গোটা পরিবারের বয়ান রেকর্ড করলেন গোয়েন্দারা। এদিকে গতকালই এই কাণ্ডে জেপি নাড্ডার (JP Nadda) কাছে রিপোর্ট দিল বিজেপির (BJP) তথ্য অনুসন্ধান কমিটি। 

মৃত্যু কি অতিরিক্ত রক্তক্ষরণের জেরে? হাঁসখালির (Hanskhali) নির্যাতিতার মৃত্যু কি অতিরিক্ত রক্তক্ষরণের জেরে? না তাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়েছে? বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে প্রাথমিক রিপোর্ট দেওয়ার পর, ফের এই  সন্দেহ প্রকাশ করল দলের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। রামপুরহাটের হত্যাকাণ্ডের পর হাঁসখালিতে নাবালিকার গণধর্ষণ ও খুনের মামলাতেও, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তৈরি করেছেন জে পি নাড্ডা। ১৫ এপ্রিল হাঁসখালিতে যান কমিটির সদস্যরা।

ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: সেদিনই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির সদস্য এবং এরাজ্যের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী প্রথম প্রশ্ন তোলেন, যে নির্যাতিতাকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়নি তো? ৫ দিন পর, দিল্লিতে সর্বভারতীয় সভাপতির কাছে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার পর, ফের সেই সন্দেহ প্রকাশ করলেন তিনি।

তথ্য অনুসন্ধান কমিটির সদস্য ও বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর কথায়, আমরা একটা প্রাথমিক রিপোর্ট দিয়েছি। আরেকটা কমপ্রিহেনসিভ রিপোর্ট দেব। সংগঠিতভাবে সব তথ্যপ্রমাণ নষ্ট করে দেওয়া হয়েছে। মেয়েটা ষড়যন্ত্রের শিকার হল, কে নিয়ে গেল, কোথায় নিলে গেল, সত্যিই ব্লিড করে মারা গেল না জ্যন্ত পুড়িয়ে মেরে দিল সেটা খুব চিন্তার।

পাল্টা জবাব তৃণমূলের: বিজেপি বিধায়কের মুখে ৩৫৫, ৩৫৬ ধারার প্রসঙ্গ, পাল্টা জবাব তৃণমূলের। এরপর হাঁসখালি নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সূত্রের খবর, এই রিপোর্ট নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনেরও দ্বারস্থ হতে পারে বিজেপি।

অন্যদিকে হাঁসখালিকাণ্ডের তদন্তে নেমে ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ তিনজনকে গ্রেফতার করেছে CBI। DNA পরীক্ষার জন্য ধৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার ঘটনাস্থলের আশেপাশে একাধিক বাড়িতে গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলেন CBI অফিসাররা। 

বুধবার বাবা, মা জেঠু-সহ নির্যাতিতার গোটা পরিবারকে কৃষ্ণনগরে ক্যাম্পে নিয়ে যায় সিবিআই। ঘটনার দিনে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে প্রত্যেকের বয়ান আলাদাভাবে রেকর্ড করেন গোয়েন্দারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Candidate List Announcement: ভোটে লড়ছেন কুণাল ঘোষ, ৫৭ বছর বয়সে এই প্রথম নির্বাচনী লড়াইয়ে, এই আসনে প্রার্থী করল তৃণমূল...
ভোটে লড়ছেন কুণাল ঘোষ, ৫৭ বছর বয়সে এই প্রথম নির্বাচনী লড়াইয়ে, এই আসনে প্রার্থী করল তৃণমূল...
TMC Candidate List Announcement Live : রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সাগরদিঘিতে বায়রন বিশ্বাস
রায়গঞ্জে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, সাগরদিঘিতে বায়রন বিশ্বাস
Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দাঁড়াবেন ? প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক তৃণমূলের
মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে দাঁড়াবেন ? প্রার্থী তালিকায় মাস্টারস্ট্রোক তৃণমূলের
Mamata Banerjee: 'বিনীতের মতো অফিসারদের বদলে দিয়েছেন, আইনশৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন-বিজেপিকে', জানিয়ে দিলেন মমতা
'বিনীতের মতো অফিসারদের বদলে দিয়েছেন, আইনশৃঙ্খলার সমস্যা হলেও দায়িত্ব নিতে হবে কমিশন-বিজেপিকে', জানিয়ে দিলেন মমতা

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget