এক্সপ্লোর

Nadia Road Accident: কালীপুজোর অনুষ্ঠান দেখতে বেরিয়ে বাইক দুর্ঘটনা, গতির বলি ২

Nadia News: নদিয়া (Nadia News) জেলার হাঁসখালি (Hanskhali News) থানার অন্তর্গত হলদিপাড়া এলাকার ঘটনা।

সুজিত মণ্ডল, নদিয়া: উৎসবের মরসুমে গতির বলি দুই তরুণ। কালীপুজোয় (Kali Puja) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন মোটর সাইকেলে চেপে। দ্রুত গতিতে ছুটছিল মোটর সাইকেল (Bike Accident)। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় বেঘোরে প্রাণ গেল দুই তরুণেরই। 

নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মোটর সাইকেলের, হত ২

নদিয়া (Nadia News) জেলার হাঁসখালি (Hanskhali News) থানার অন্তর্গত হলদিপাড়া এলাকার ঘটনা। বুধবার রাতে মোটর সাইকেলে চেপে কালীপুজোয় আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যাচ্ছিলেন অরিন্দম সিকদার, বয়স ২১ বছর। তাঁর মোটর সাইকেলে বসেছিলেন আরও দুই আরোহী। হাঁসখালির হলদিপাড়া অভিমুখে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন অরিন্দম।

আরও পড়ুন: Hooghly News: দিদির কাছে ফোঁটা নেওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাই

সেই সময় উল্টো দিক থেকে মোটর সাইকেল চালিয়ে আসছিলেন সুমন ঘোষ নামের ১৮ বছর বয়সি এক তরুণ। তিনি মোটর সাইকেল ছুটিয়ে নিয়ে যাচ্ছিলেন বগুলা অভিমুখে। রাস্তায় অরিন্দমের মোটর সাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে তাঁর। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিন্দম এবং সুমনের।

দুর্ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন গুরুতর। দুর্ঘটনা স্থল থেকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। এই মুহূর্তে সেখানেই চিকিসাধীন রয়েছেন তাঁরা। 

নিয়ন্ত্রণ হারানোতেই দুর্ঘটনা, জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় হত অরিন্দম এবং তাঁর দুই সঙ্গীর বাড়ি হাঁসখালির ছোট মুড়াগাছা এলাকায়। দুর্ঘটনায় হত সুমনের বাড়ি হাঁসখালির হাতিশালা গ্রামে। নিয়ন্ত্রণ হারিয়েই মুখোমুখি সংঘর্ষ বাধে মোটর সাইকেল দু’টির। তাতেই মৃত্যু হয় দুই তরুণের। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ। 

ফোঁটা নেওয়ার আগেই গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ভাই 

এ দিকে, দিল্লি রোডের উপর বৃহস্পতিবার ভাইফোঁটা নিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক যুবক।  দিদির কাছে ভাইফোঁটা নেওয়ার উদ্দেশেই বেরিয়েছিলেন তিনি। কিন্তু তার আগেই পথ দুর্ঘটনায় পড়েন। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটে সুগন্ধা পঞ্চায়েতের জারুরা দিল্লি রোডের উপর। আহতকে পোলবা থানার পুলিশ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায়। কিন্তু শেষরক্ষা হয়নি। ভাইফোঁটা নিতে যাওয়ার পথে এমন ঘটনায় শোকের ছায়া পরিবারে। ওই যুবকের দিদিও আহত হয়েছেন দুর্ঘটনায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manas Bhunia:
"সবং থানা এলাকার বাইরে যেতে পারবেন না মানস ভুঁইয়া..", নিয়োগ দুর্নীতি মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
১০ জেলায় হলুদ সতর্কতা, তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস, প্রবল দুর্যোগ কোন কোন জেলায় ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Mahadev Express Bus Service : তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' ও এই পরিষেবা, 'শ্রাবণী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?
তারকেশ্বরে চালু 'মহাদেব এক্সপ্রেস' ও এই পরিষেবা, 'শ্রাবণী মেলা' নিয়ে কী ভাবনা ? কীভাবে সেজে উঠছে ?

ভিডিও

Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার সিপিএম নেতা লাহেক আলি, কী অভিযোগ তার বিরুদ্ধে?
TMC News: থানার বাইরে ঢাক বাজিয়ে তীর্থঙ্কর ঘোষের গ্রেফতারি উদযাপন
Manas Bhunia: গ্রেফতারি নিয়ে রক্ষাকবচ পেলেও সবং ছাড়তে পারবেন না মানস ভুঁইয়া
Suvendu Adhikari: রাজ্যের রথযাত্রা কমিটিগুলোর জন্য অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Embed widget