এক্সপ্লোর

ISKCON Mayapur: বিশ্বশান্তিই লক্ষ্য, বিশেষ উদ্যোগ মায়াপুর ইসকনের, গীতাপাঠ হল ৫ হাজার কণ্ঠে

Nadia News: ৫ হাজার মানুষের কণ্ঠে গীতাপাঠ। বিশ্বশান্তির লক্ষ্যে গীতাপাঠে সামিল হলেন বিদেশি ভক্তরাও।

প্রদ্যোত্‍ সরকার, নদিয়া: নদিয়ার (Nadia News) মায়াপুরের (Mayapur) ইসকনের (ISKCON, Mayapur)  মন্দিরে গীতা পাঠের (Reciting Gita) অভিনব আয়োজন। ৫ হাজার জন একসঙ্গে বসে গীতাপাঠ করলেন। সামিল হন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও। গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণার দাবি জানান উদ্যোক্তারা।

মায়াপুরে ইসকন মন্দিরে ৫ হাজার জন একসঙ্গে বসে গীতাপাঠ করলেন

৫ হাজার মানুষের কণ্ঠে গীতাপাঠ। বিশ্বশান্তির লক্ষ্যে গীতাপাঠে সামিল হলেন বিদেশি ভক্তরাও। নদিয়ায় মায়াপুরের ইসকন মন্দিরে সোমবার আয়োজন করা হয় গীতাপাঠের। মায়াপুর ইসকন মন্দিরের গোশালার পিছনে যে ফাঁকা ময়দান রয়েছে, সেখানেই ভক্তদের  জন্য নির্ধারিত আসন পরিপূর্ণ হয়ে ওঠে। তৈরি করা হয়েছিল মোট চারটি মঞ্চ। সেখানে একসঙ্গে গীতাপাঠ করেন ৫ হাজার জন।

শুধুমাত্র মায়াপুরের ইসকন মন্দির কর্তৃপক্ষই নন, আরও একাধিক মঠ ও মন্দিরের কর্তৃপক্ষ সামিল হয় এই উদ্যোগে।  গীতাকে জাতীয় গ্রন্থের স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন ইসকন কর্তৃপক্ষ।

আরও পড়ুন: Anubrata Mondal: ’অনুব্রত-কন্যার মামলায় কোর্টকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন মামলাকারী’, মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, "আজ ঐতিহাসিক দিন। এখানে সমবেতভাবে গীতাপাঠে অংশগ্রহণ করেছেন ৫ হাজার জন। গীতাকে জাতীয় গ্রন্থ হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে একান্ত অনুরোধ রাখছি।"

একাধিক মঠ, মন্দির কর্তৃপক্ষও গীতাপাঠের অনুষ্ঠানে শামিল হন

ভক্তদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃত্বরাও এই গীতাপাঠের অনুষ্ঠানে উপস্থিত হন। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারও গীতা পাঠ করেন।  প্রত্যেক ভক্তের মতো, হাতে গীতা নিয়ে সকলের সঙ্গে সমবেত কণ্ঠে গীতা পাঠ করতে দেখা যায় তাঁকেও।ইসকনের তরফে গীতাপাঠের আয়োজনকে অভিনব উদ্যোগ বলে ব্যাখ্যা করেন তিনি।

বহু সাধারণ মানুষও গীতাপাঠ অনুষ্ঠানে অংশ নেন। ইসকনের এক অনুগামী, শিবানী শীল বলেন, "অনুষ্ঠানে আমরা ৫ হাজার জন বসে গীতাপাঠ করলাম।" গীতামাঠের পাশাপাশি বিশ্বশান্তির জন্য বিশেষ যজ্ঞেরও আয়োজন করা হয়েছিল। স্বাভাবিক ভাবেই, ওই অনুষ্ঠানকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো।

তবে গীতাকে জাতীয় গ্রন্থ ঘোষণার দাবি এই প্রথম নয়। এর আগে, একাধিক বার এই দাবি সামনে এসেছে। বিশেষ করে দক্ষিণপন্থী, হিন্দুত্ববাদী সংগঠনের তরফে বার বার এই দাবি তোলা হয়েছে। গীতাকে শুধু জাতীয় গ্রন্থ ঘোষণাই নয়, প্রত্যেক স্কুলের পাঠ্যক্রমে গীতার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করার দাবি জানায় বিশ্ব হিন্দু পরিষদ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Agnimitra Paul:
"..সম্ভবত কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে", দলের একাংশকে শমীকের কড়া বার্তার পর যা জানালেন অগ্নিমিত্রা..
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget