এক্সপ্লোর

Nadia News: বাইকে চেপে ঠাকুর দেখতে গিয়েছিলেন, বাণী-বন্দনার দিনে দুর্ঘটনায় মৃত্যু ৪ বন্ধুর !

Road Accident News : বাড়ি ফেরার পথে কানাইখালি এলাকায় একটি গাছে ধাক্কা মারে বাইকটি।

প্রদ্যোৎ সরকার, করিমপুর (নদিয়া) : মর্মান্তিক ! নদিয়ার করিমপুরে গাছে ধাক্কা মেরে মৃত্যু হল বাইক আরোহী চার বন্ধুর । সরস্বতী পুজোর দিন অর্থাৎ রবিবার রাতে ঘটনাটি ঘটেছে করিমপুরের কানাইখালি বাজারে। মৃতদের নাম- সুমন মণ্ডল , দীপ মণ্ডল ,  তন্ময় বিশ্বাস ও মণীশ বিশ্বাস। তাঁদের বাড়ি তেহট্ট থানার আস্তুল্লানগর এলাকায় । 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধেয় তাঁরা ঠাকুর দেখতে গিয়েছিলেন করিমপুরে। একটি বাইকে চেপে তাঁরা চার বন্ধু যান। বাড়ি ফেরার পথে কানাইখালি এলাকায় একটি গাছে ধাক্কা মারে বাইকটি। এরপর স্থানীয় বাসিন্দারা সেখান থেকে চার জনকে উদ্ধার করে নিয়ে যান নাজিরপুর গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র। সেখানে দু'জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকি দু'জনকে প্রথমে তেহট্ট মহকুমা হাসপাতাল এবং পরে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় বাকি দু'জনের। কারও মাথায় হেলমেট ছিল না বলে জানিয়েছে পুলিশ।

এদিকে কোথাও পুলিশি পাহারায় সরস্বতী পুজো, কোথাও RAF-এর। বাগদেবীর আরাধনায় এবার বেনজির ছবি দেখা গেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নদিয়ার চাপড়ার একটি গ্রামেও সরস্বতী পুজো করতে হল পুলিশের উপস্থিতিতে। প্রতিমা ভাঙা নিয়ে তৈরি হল বিতর্ক। কলিঙ্গ গ্রাম পঞ্চায়েতের চড়ুইটিবি গ্রামের বাসিন্দাদের দাবি, রবিবার রাতে তাঁরা সরস্বতী প্রতিমা এনেছিলেন। সোমবার সকালে দেখেন প্রতিমা ভাঙা অবস্থায় রয়েছে।সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চাপড়া থানায়। পুলিশ গ্রামে এসে বাসিন্দাদের সঙ্গে কথা বলে। পুলিশের উদ্য়োগে কাছেই একটি মাঠে পুজোর ব্য়বস্থা করা হয়। পুলিশের উপস্থিতিতেই সেখানে পুজো করেন স্থানীয়রা।

কৃষ্ণনগর পুলিশ জেলার তরফে সোশাল মিডিয়ায় জানানো হয়েছে, নদিয়ার চাপড়ায় একটি সরস্বতী প্রতিমা আংশিক ক্ষতিগ্রস্ত হয়। নতুন প্রতিমা এনে, শান্তিতে পুজো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত। পুলিশের তরফে এও জানানো হয়েছে, যারা এনিয়ে গুজব ছড়ানোর এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে কড়া ব্য়বস্থা নেওয়া হবে। 

কলকাতার যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছায়া দেখা যায় নদিয়ার হরিণঘাটা দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে। সেখানেও সরস্বতী পুজো হল পুলিশ পাহারায়। সকালে স্কুলে বিদ্যার দেবী সরস্বতীর 
আরাধনা চলছিল, বাইরে মোতায়েন ছিল লাঠিধারী পুলিশ। নামানো হয় র‍্যাফ। স্কুলে যান হরিণঘাটার BDO মহর্ষিতা বিশ্বাস। সংখ্যালঘু প্রধান গ্রামে মা-বোনেদের ঘেরাটোপে নির্বিঘ্নেই শেষ হল পুজো।  
হরিণঘাটার দাসপোলডাঙা প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে বদলির হুমকি দেওয়ার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"কাসভের মতই ব্যবহার শিক্ষার্থীদের সঙ্গে ?..এটা শাহর ব্যর্থতা", পেলেট গান বিতর্কে এবার বিস্ফোরক অভিজিৎ দীপকে, ‘..গুলি চালাতে আমি নিজে দেখেছি’
News Live Updates: 'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
'প্রাক্তন মুখ্যমন্ত্রী যে কাজটা করেননি, নতুন মুখ্যমন্ত্রী সেই কাজটা করছেন', আর জি কর কাণ্ডে বিচার পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী রত্না দেবনাথ
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Sayani Das: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget