এক্সপ্লোর

Nadia: নদিয়ায় স্ত্রীর মুখে অ্যাসিড ছুড়ে মারল স্বামী, গ্রেফতার অভিযুক্ত

Nadia Acid Attack :ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট থানার রথ তলা নবারুণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। পুলিশ আক্রান্ত মহিলাকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে।

প্রদ্যোৎ সরকার, নদিয়া: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরেছিল স্বামী। আর সেই আক্রোশেই স্ত্রীর মুখে অ্যাসিড (acid) ছুড়ে মারলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে নদিয়া রানাঘাট (ranaghat) থানার (thana) রথ তলা নবারুণ সংঘ ক্লাব সংলগ্ন এলাকায়। পুলিশ আক্রান্ত মহিলা ও তাঁর স্বামীকে উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত স্বামী সফিউদ্দিন মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত স্বামীকে বেধড়ক মারধর করে পরে। স্বামীর দাবি, স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। যে কারণে প্রায় তিন মাস ধরে সে বাপের বাড়িতে রয়েছে। একাধিকবার স্ত্রীকে বাড়িতে ফিরে আসতে বললেও সে আসেনি। এদিন রানাঘাট মহকুমা আদালত থেকে স্ত্রীকে বুঝিয়ে বাড়ি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝ রাস্তা থেকে সেই ব্যক্তির শাশুড়ি এসে তাঁর মেয়েকে নিয়ে চলে যেতে চান। তখনই অ্যাসিড ছুড়ে মারেন অভিযুক্ত। 

যদিও বিবাহ-বহির্ভূত সম্পর্কের কথা অস্বীকার করেছেন আক্রান্ত স্ত্রী। তাঁর দাবি, ''বিয়ের পর থেকেই স্বামী কাজবাজ কিছু করতে না। এর আগেও আমাকে অ্যাসিড হামলা করতে চেয়েছিল। যে কারণে আমি বাপের বাড়ি চলে এসেছিলাম। এদিন আদালত থেকে আমাকে জোর করে চাপিয়ে ও নিয়ে যাচ্ছিল। তারপরই হঠাৎ করে আমার মুখে ও শরীরে এসিড ছুড়ে মারে। এমনকী আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে, তা সবই মিথ্যা।''

জানা গিয়েছে বছর ছয়েক আগে সম্বন্ধ করে ধানতলা থানার শিমুলতলার বাসিন্দা পেশায় কৃষক সফিউদ্দিন মণ্ডলের সঙ্গে তাহেরপুর থানার বাদকুল্লা টাকশালের বাসিন্দা ওই মহিলার সঙ্গে বিয়ে হয়। বর্তমানে দম্পতির পাঁচ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। তবে কিভাবে খোলা বাজার থেকে ধৃত স্বামী অ্যাসিড কিনেছে তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুনঃ কোন ওয়ার্ডে কে জিতলেন? দেখে নিন এক নজরে

সেরা শিরোনাম

Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
West Bengal News Live : উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
উস্কানিমূলক মন্তব্যের জের, আজ হুমায়ুনকে তলব পুলিশের
Kunal Ghosh:
"বক্তব্য শুনতে বাধ্য নই", কেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এলেন কুণাল ঘোষ ?
Debraj Chakraborty : দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?
দেবরাজ চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট ! কী ছিল তাতে ?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget