এক্সপ্লোর

Nadia News : ফের ভোট পরবর্তী সন্ত্রাস, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন নির্দল প্রার্থীর সমর্থককে

TMC : নির্দল প্রার্থীর (Independent Candidate) সমর্থককে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

সুজিত মণ্ডল ও প্রদ্যোৎ সরকার, নদিয়া : পঞ্চায়েত ভোটপর্ব (Panchayat Election 2023) মিটেছে প্রায় এক পক্ষকাল। কিন্তু ভোট পরবর্তী সন্ত্রাস এখনও থামছে না ! ফের রাজ্যে ঘটল রাজনৈতিক খুন ! বাড়ির দাওয়ায় বসে ভাত খাওয়ার সময় ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। নদিয়ার নাকাশিপাড়ার ঘটনা। মৃতের নাম খবীর শেখ (৪৫)। নির্দল প্রার্থীর (Independent Candidate) সমর্থককে খুন করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। 

নদিয়ার নাকাশিপাড়া থানার বীরপুর ১ পঞ্চায়েতের সারবাড়ি এলাকায় যে ঘটনা ঘিরে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। মৃতের ছেলে সামিউল শেখের অভিযোগ, বাড়ির দাওয়ায় বসে বাবার সঙ্গে ভাত খাচ্ছিলেন তিনি। তখনই তাঁকে এসে ডেকে নিয়ে যায় কয়েকজন। বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পরও বাবা বাড়িতে না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন। যে সময় কিছুটা দূরের এক বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় খবীর শেখকে পড়ে থাকতে দেখেন তিনি। তাঁকে উদ্ধার করে নিয়ে ছোটা হয় হাসপাতালে। যেখানে চিকিৎসকরা খবীর শেখকে মৃত বলে ঘোষণা করেন। 

সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থীর সমর্থন করার জেরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা খুন করেছে বলেই অভিযোগ মৃতের ছেলের। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। তৃণমূল কংগ্রেসের নাকাশিপাড়ার ব্লক সভাপতি কনিষ্ক চট্টোপাধ্য়ায় জানিয়েছেন, ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ নেই। পারিবারিক গন্ডগোলের জেরে ঘটনা ঘটেছে। এখন কিছু হলেই তৃণমূলের দিকে অভিযোগ ওঠে। তবে  তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচন পর্বে রাজ্যে দেখা গিয়েছে বেলাগাম হিংসা, সন্ত্রাস। মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে ভোট, তারপর ফল ঘোষণার পরও টানা মৃত্যুমিছিল দেখেছে রাজ্য। যে পর্বে ৩৯ দিনে ৫৫ জনের মৃত্যু হয়েছিল। যা দেখে অনেকে বলছেন, আঠেরোকেও ছাপিয়ে গেছে তেইশ। এ নিয়ে বিভিন্ন মহলে যখন সমালোচনার ঝড় বইছে, তখন মুখ্য়মন্ত্রীর মুখে শোনা গেল অরাজনৈতিক পঞ্চায়েতের কথা ! রাজ্য সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছিল, পঞ্চায়েতে পর্বে রাজ্যে মৃতের সংখ্যা অনেকটাই কম।

                                  

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডারে এবার মুসলিম মহিলাদেরও হাজার টাকা করে দেওয়ার দাবি, তৃণমূল বিধায়কের মন্তব্যে তরজা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
Narad Puja: চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
চাকরির প্রার্থনা পৌঁছ দেবেন দেবতাদের কাছে, সেই বিশ্বাসেই নারদমুনির আরাধনায় মাতে বাঁকুড়ার গ্রাম
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget