এক্সপ্লোর

Nadia News: RG Kar কাণ্ডের আবহেই বিশ্বকর্মা পুজোর দিন হাসপাতাল চত্বরে বসল মদ্যপানের আসর !

Junior Doctors Protest: সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা।

প্রদ্যোৎ সরকার ও ঝিলম করঞ্জাই, শক্তিনগর (নদিয়া) : আরজি কর-কাণ্ডের আবহে সরকারি হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আন্দোলন যখন এখনও চলছে, তখন নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে ধরা পড়ল মদ্য়পানের ছবি ! আর এই খবর করতে গিয়ে হুমকির মুখে পড়লেন সাংবাদিকরা ! ঘটনায় দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় রাজ্য এখনও উত্তাল। সরকারি মেডিক্যাল কলেজ-হাসপাতালে নিরাপত্তার দাবিতে কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তার মধ্য়েই নদিয়ার শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরে মদ্যপানের অভিযোগ।

শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরেই রয়েছে পূর্ত বিভাগের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অফিস। অভিযোগ, মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর দিন সেই অফিসের একটি ঘরেই বসেছিল মদ্যপানের আসর। যে ঘরে এই মদ্যপান চলছিল বলে অভিযোগ, তার পাশেই রয়েছে নার্সিং ট্রেনিং স্কুল ও নার্সিং হস্টেল। সেখানে পৌঁছলে কার্যত হুমকির মুখে পড়তে হয় সাংবাদিকদের। উভয়পক্ষের কথোপকথন হয় এভাবে...

  • সাংবাদিক-এটা তো হাসপাতাল। এখানে কী হচ্ছে?
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- কী হচ্ছে, আপনারা কে?
  • সাংবাদিক- আমরা যেই হই না কেন, কী হচ্ছে এখানে বলুন। হাসপাতালের মধ্যে কী হচ্ছে আপনি বলুন।
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- না হাসপাতালে না...
  • সাংবাদিক- আমাদের কাছে খবর আছে হাসপাতালে কী হচ্ছে।
  • পূর্ত দফতরের আধিকারিক- কী হচ্ছে না হচ্ছে...
  • সাংবাদিক- মদ্যপান চলছে।
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- আপনারা এখানে এসেছেন। আপনারা কে?
  • সাংবাদিক- আমরা রিপোর্টার।
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- আপনি নামুন। এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে ?
  • সাংবাদিক- আপনাদের এখানে চলছে যেটা...
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- আপনাদের এখানে যে কোনও, এটা সরকারি বিল্ডিং, এখানে ঢোকার অনুমতি কে দিয়েছে ? 
  • সাংবাদিক- ক্যামেরায় হাত দেবেন না।
  • পূর্ত দফতরের ঠিকা কর্মী- নীচে নামুন আপনার। আমি যে-ই হই....

    কোতোয়ালি থানার পুলিশ এসে পূর্ত দফতরের দুই ঠিকা শ্রমিককে গ্রেফতার করে পুলিশ।

    শক্তিনগর জেলা হাসপাতালের সুপার জয়ন্ত সরকার বলেন, "ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে। আমরা পুলিশকে বলেছি আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সঙ্গে জড়িত, পুলিশকে আমরা বলেছি, তাদেরকে পুলিশ গ্রেফতার করে বা আইনানুগ ব্যবস্থা যাতে নেয়।"

    সুরক্ষা বিতর্কের মধ্য়েই সরকারি হাসপাতাল চত্বরের এই ছবি উদ্বেগের। ধৃতদের বিরুদ্ধে জামিনযোগ্য় ধারায় মামলা রুজু করেছিল পুলিশ। তাদের আদালতে তোলা হলে দু'জনকেই জামিন দিয়ে দেন বিচারক।

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget