Nadia News: বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ, পর পর গুলি, চোখের নিমেষে শেষ কংগ্রেস নেতা ও তাঁর ছেলে
Congress Leader and His Son Murder: স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন হয়েছে। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে ও গুলি করে নৃশংস ভাবে খুন করেছে দুষ্কৃতীরা।

অর্ণব মুখোপাধ্যায়, নদিয়া : নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা। কংগ্রেসের নদিয়ার জেলা সহ সভাপতি আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমানকে গুলি করে খুনের অভিযোগে গ্রেফতার হলেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। পুলিশের জালে হরনগর পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি ও সাহেব মুহূরি নামে এক ব্যক্তি। গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ, বেথুয়াডহরি বাজারে পার্টি অফিসে বসে ছিলেন ওই কংগ্রেস নেতা। সেখান থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা-ছেলে। পথে নাগাদি রেলগেটে আন্ডারপাসের কাছে তাদের ওপরে গুলি চালায় একদল দুষ্কৃতী। বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে বাবা-ছেলে দুজনকেই মৃত বলে ঘোষণা করা হয়। রাতে হাসপাতালে যায় জেলা কংগ্রেস নেতৃত্ব। সেখান থেকেই দোষীদের গ্রেফতারির দাবি তোলা হয়।
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন হয়েছে। নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে কুপিয়ে ও গুলি করে নৃশংস ভাবে খুন করেছে দুষ্কৃতীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার নাগাদিতে। এই ঘটনায় তৃণমূল পরিচালিত হরনগর পঞ্চায়েতের প্রধান ফতেমা বিবির বিরুদ্ধে অভিযোগ করে পরিবার। স্থানীয় সূত্রে খবর, বেথুয়াডহরি পার্টি অফিস থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন কংগ্রেস নেতা আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান। নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র হামলা চালায় দুষ্কৃতীরা। বাইক আটকে এলোপাথাড়ি কোপ দিয়ে মৃত্যু নিশ্চিত করতে পর পর গুলি করা হয় বাবা-ছেলেকে। ঘটনার পর বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা ২ জনকেই। জোড়া খুনের ঘটনায় স্থানীয় পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে মৃতের পরিবার। আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও তাঁর ছেলে এবছরই আইন পাস করেছিলেন। রাজনৈতিক কারণেই খুন বলে দাবি পরিবার ও কংগ্রেস নেতৃত্বের।
নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলে খুন হয়েছেন। আর এই ঘটনায় গ্রেফতার হয়েছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ-২ জন। পুলিশের জালে ধরা পড়েছেন হরনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ফতেমা বিবি। পালাবদলের পর গ্রেফতার হন ফতেমা বিবির স্বামী তৃণমূল নেতা জোব্বার শেখ। মাটি পাচার-সহ একাধিক অভিয়োগে জেলে রয়েছেন তিনি। গাড়িতে করে রাতে বাড়ি ফেরার পথে বাবা-ছেলেকে গুলি করে, কুপিয়ে খুন করা হয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। খুন হন আনিসুর রহমান ও তাঁর ছেলে আবু সুফিয়ান রহমান। এই আনিসুর রহমান নাকাশিপাড়া ব্লক কংগ্রেসের প্রাক্তন সভাপতি। বেথুয়াডহরি থেকে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। ফেরার পথে নাগাদি রেলগেটের কাছে সশস্ত্র দুষ্কৃতীদের হামলা হয় তাঁদের গাড়ির উপর। বাবা-ছেলের গাড়ি আটকে এলোপাথাড়ি কোপ চালানো হয়, পর পর গুলি ছোড়া হয়। গুরুতর জখম অবস্থায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।























