এক্সপ্লোর

Nadia News: বাড়ির সামনেই চলল গুলি, দুষ্কৃতীদের হাতে মৃত্যু প্রাক্তন পুলিশকর্মীর

Shootout: দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। প্রাক্তন পুলিশকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।

সুজিত মণ্ডল, নদিয়া: ভর সন্ধ্যাবেলায় প্রাক্তন এক পুলিশকর্মীকে (Ex Police Office) গুলি করে খুনের (Murder) অভিযোগ উঠল। নিজের বাড়ির সামনেই দুষ্কৃতীদের গুলিতে নিহত হলেন তিনি। ঘটনাটি ঘটেছে নদিয়ার (Nadia) কল্যাণী থানার গয়েশপুরের ৩নং ওয়ার্ডে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

গুলি করে খুন প্রাক্তন পুলিশকর্মীকে-

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম জনার্দন কর্মকার। বছর পঁয়ষট্টির এই ব্যক্তির বাড়ি নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরের ৩নং ওয়ার্ডে। ব্যারাকপুর থানার কনস্টেবল পদে কর্মরত ছিলেন তিনি। বছর পাঁচেক আগেই অবসর নেন চাকরি থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এদিন নিজের বাড়ির গেটের সামনেই দাঁড়িয়ে ছিলেন জনার্দন বাবু। সেই সময় হঠাৎই স্কুটিতে চেপে আসে দুষ্কৃতীরা। এসেই সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে লক্ষ করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় তারা। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই স্কুটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এলাকার লোকেরা প্রাক্তন পুলিশকর্মীকে উদ্ধার করে জে এন এম হাসপাতালে নিয়ে যান। কিন্তু নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দ্রুত ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে। প্রাক্তন পুলিশকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন - Nadia: ফের রাজ্যে শ্যুটআউট, প্রাক্তন পুলিশকর্মীকে গুলি করে খুন। Bangla News

প্রসঙ্গত, দিন কয়েক আগেই নদিয়ার নাকাশিপাড়ার মাঝের গ্রামে শ্যুটআউট হয়। গুলিবিদ্ধ হন এক স্বর্ণ ব্যবসায়ী। স্থানীয় সূত্রে জানা যায়, বেথুয়াডহরিতে সোনার দোকান বন্ধ করে রাত পৌনে ৯টা নাগাদ বাইকে চড়ে নিশ্চিন্তপুরের বাড়িতে ফিরছিলেন স্বর্ণ ব্যবসায়ী সাক্ষীগোপাল বিশ্বাস। অভিযোগ, সুলতানপুরে একটি কালভার্টের কাছে দুই দুষ্কৃতী ব্যবসায়ীকে গুলি করে তাঁর বাইক নিয়ে চম্পট দেয়। ব্যবসায়ীর বুকের ডানদিকে গুলি লাগে। তাঁকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের উদ্দেশ্যে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget